somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এফ  রহমান
কেমিক্যাল ইঞ্জিনিয়ার, উইকিপিডিয়ান, শখের পরিব্রাজক আর সৌখিন লেখক এই মোর পরিচয়।

আপনাকে চমৎকৃত করবে এমন কিছু তথ্য

০৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৈশোরে এরকম সাধারণ জ্ঞানের তথ্য পড়ে আমি বরাবরই চমৎকৃত হতাম। চমৎকৃত করতে পারতে এমন কিছু ঘটনা আমি ইন্টারনেট ঘেঁটে আপনাদের জন্য হাজির করলাম। আশা করি পড়ে চমৎকৃত হবেন, শিহরিত হবেন। ভালো লাগলে ভালো লাগা জানাতে কার্পণ্য করবেন না। খারাপ লাগলে বকা দিবেন মন খুলে।

** দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গেস্টাপো বাহিনী ব্রিটিশ নারী গুপ্তচর ন্যান্সি ওয়েকের মাথার দাম ঘোষণা করেছিল ৫ মিলিয়ন ফ্রাঙ্ক?

** হাইফা আল মনসুর পরিচালিত ওয়াজাদা প্রথম সৌদি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যা কোন নারী চলচ্চিত্র পরিচালক দ্বারা নির্মিত?

** হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাস ২০১২ সালে বিশ্বখ্যাত টাইম সাময়িকীর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছিল?

** ইউনাইটেড নেদারল্যান্ডস ও সিসিলি দ্বীপপুঞ্জের মধ্যে চলা ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী ৩৩৫ বছরের যুদ্ধে কোন গুলি ছোঁড়া হয়নি এবং একজন মানুষও আহত বা নিহত হয়নি?

** বিশ্বে আত্মহত্যার সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে জাপানের অওকিগাহারা বন দ্বিতীয় এবং এ বন থেকে প্রতি বছর একশত এর বেশি মৃতদেহ উদ্ধার করা হয়?

** ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম কলেজ ভেঙে দেওয়ার সময় কলেজের বিরাট গ্রন্থসংগ্রহটি নবগঠিত ক্যালকাটা পাবলিক লাইব্রেরিকে দিয়ে দেওয়া হয়, যা পরে ভারতের জাতীয় গ্রন্থাগারে পরিণত হয়?

** জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর?

** সাতক্ষীরার গুড়পুকুরের মেলাটি প্রায় ৩০০ বছর ধরে চলে আসছে বলে বিশ্বাস করা হয়?

** বাংলাদেশে আর্সেনিক সমস্যা সর্বপ্রথম ধরা পড়ে ১৯৯৩ সালে, চাঁপাইনবাবগঞ্জের বড়ঘরিয়া ইউনিয়নের ভূগর্ভস্থ পানিতে?

** কঠিন চীবর দান আসলে কঠিন পরিশ্রম করে বানানো ত্রি-চীবর নামক পোষাক বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে বিতরণের একটি বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান?

** ভগিনী নিবেদিতা অষ্টাদশ শতাব্দীর বাঙালি শাক্ত কবি রামপ্রসাদ সেনের (ছবিতে) সঙ্গে ইংরেজ কবি উইলিয়াম ব্লেকের তুলনা করেন?

** ৩৬০ বছরের পুরাতন ও পুরাতাত্ত্বিক গুরুত্ববহ পুরনো ঢাকার চুড়িহাট্টা মসজিদ, মানুষের আগ্রাসনে ২০০৮ সালের জুলাই মাসে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়?

** মোগাদিশুর যুদ্ধে বীরোচিত অবদান রাখায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর র্যাান্ডি শুঘার্ট ও গ্যারি গর্ডনকে ভিয়েতনাম যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক পদক মেডাল অফ অনারে ভূষিত করা হয়?

** তাইওয়ান ভিত্তিক বহুজাতিক কোম্পানি ফক্সকন পৃথিবীর বৃহত্তম ইলেকট্রনিক্স যন্ত্রাংশ নির্মাতা?

** ২০০৩ সালে কলকাতার আদি জমিদার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দায়ের করা একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে জব চার্নক কর্তৃক কলকাতা শহর প্রতিষ্ঠিত হওয়ার তত্ত্বটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট?

** বাজার মূলধনের দিক থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ পৃথিবীর সর্ববৃহৎ শেয়ার বাজার?

** বিশ্বের সবচেয়ে কম বয়সী পুরুষ হিসেবে আর্নল্ড শোয়ার্জনেগার মাত্র ২০ বছর বয়সে মিস্টার ইউনিভার্স খেতাব অর্জন করেন?

** ২০০১ সাল পর্যন্ত, প্রায় ৫০ বছর ওহাইও নদীতে ওহাইও নদী চিংড়ির দেখা মেলেনি?

** ২০০২ ফিফা বিশ্বকাপ ফাইনালের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হয় ব্রাজিল ও জার্মানি?

** ১৮৪২ সালে ইংল্যান্ডের নরউড জংশন রেলওয়ে স্টেশনে বিশ্বের প্রথম ফ্লাইওভারটি নির্মিত হয়?

** যুক্তরাষ্ট্রের নাসড্যাক শেয়ার বাজার বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ ইলেকট্রনিক শেয়ার বাজার যেখানে পৃথিবীর অন্য যেকোন শেয়ার বাজারের তুলনায় সর্বাধিক শেয়ার লেনদেন সম্পন্ন হয়?

** বাহাই ধর্মের অনুসারীরা তাঁদের বর্তমান দূত বাহাউল্লাহ’র আবির্ভাবের ১০০০ বছরের মধ্যে ঈশ্বরের আর কোনো দূতের আবির্ভাবে বিশ্বাস করে না?

** জার্মান গণিতবিদ কার্ল ফ্রিড‌রিশ গাউস ১৭৯৮ সালে মাত্র ২১ বছর বয়সে তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ ডিসকিশিয়নেস অ্যারিথমেটিকা রচনা করেন?

** প্রায় ৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বাজেটের চলচ্চিত্র?

** পন্ডিচেরী হাঙ্গর সর্বশেষ দেখা গিয়েছিলো ১৯৭৯ সালে?

** মোটবডেলা মন্টেজুমা-ই হচ্ছে একমাত্র জোঁক, যা খোলা পানিতে শিকার করে?

** বেঞ্জামিন রবিন্স কার্টিস ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নিযুক্ত আইন বিষয়ে ডিগ্রিধারী প্রথম বিচারপতি?

** রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে প্রকাশিত হা-ইয়োম হিব্রু ভাষার প্রথম দৈনিক পত্রিকা?

** ২০০৯ সালে সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারপ্রাপ্ত পেনেলোপে ক্রুজ, অস্কারজয়ী প্রথম স্পেনীয় নারী?

** সুইজারল্যান্ডীয় গণিতবিদ লিওনার্ট অয়লার ১৭৬৬ সালে পুরোপুরি অন্ধ হয়ে যাবার পরও ১৭৭৫ সালে প্রায় প্রতি সপ্তাহে একটি করে গাণিতিক গবেষণা প্রবন্ধ রচনা করতেন?

** দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মান আগ্নেয়াস্ত্র নির্মাতা ওয়ালথার নোয়েনগামে বন্দী শিবিরের আটককৃতদের তাদের নিজস্ব কারখানায় দাস শ্রমিক হিসেবে ব্যবহার করেছিলো?

** ব্যক্তিগত ভাবাবেগ প্রকাশের জন্য টি-শার্টের ব্যাপক ব্যবহার শুরু হয় ১৯৮০’র দশক থেকে?

** আলবেনিয়া থেকে প্রকাশিত ম্যাগাজিন দ্রিতা আলবেনীয় ভাষায় প্রকাশিত সর্বপ্রথম ম্যাগাজিন?

** যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে অবস্থিত মাউন্ট রাশমোর পর্বতের গ্র্যানাইট পাথরের ক্ষয়প্রাপ্তির হার প্রতি ১০,০০০ বছরে মাত্র ১ ইঞ্চি?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×