somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৃষ্টি কর্তার সিংহাসন

২২ শে জুলাই, ২০১৪ রাত ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৃষ্টিকর্তার সিংহাসন' হচ্ছে ইব্রাহিমীয় ধর্ম বিশেষ করে ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মে বর্ণিত পরম প্রভুর অবস্থানস্থল। মুসলমানগণ এটাকে বলে আল্লাহর আরশ (আরবিতে আল-আরশ), খ্রিস্টানদের কাছে থ্রোন অব গড এবং ইহুদিদের কাছে আরাবতনামে পরিচিত। পবিত্র ধর্মগ্রন্থসমূহে সৃষ্টিকর্তার সিংহাসনের কথা বলা হয়েছে। এটি সপ্তম স্বর্গের (বেহেশত) পরে অবস্থিত।

ইসলাম ধর্মঃ
ইসলাম ধর্মমতে আরশ মঞ্জিল ( আরবীঃ العرش‎ ইংরেজীঃ Al-ʿArsh) হচ্ছে আল্লাহ সুবহানু তায়ালার সব থেকে বড় সৃষ্টি। মুসলমানগণ বিশ্বাস করেন আল্লাহ তার ক্ষমতার নিদর্শন স্বরূপ আরশ মঞ্জিল সৃষ্টি করেছেন। আল কোরআনের ২৫ জায়গায় আরশ মঞ্জিলের উল্লেখ আছে। যেমন ২৩ নম্বর সুরা আল-মুমিনুন এর ১১৬ নম্বর আয়াতে (বাক্য) বলা হয়েছে, বস্তুতঃ আল্লাহ মহিমান্বিত, মহারাজাধিরাজ, চিরন্তন সত্য; তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নাই; তিনি সম্মানিত আরশের অধিপতি।"

যারা আরশ বহন করে আর যারা এর চতুর্পাশে অবস্থান করছে তারা সদা প্রভুর প্রশংসায় জপতপ করছে এবং তার প্রতি বিশ্বাস এনেছে...... সুরা আল মুমিন, আয়াত ১৭

আর তুমি দেখতে পাবে যে ফিরিশতারা আরশের চতুর্দিক ঘিরে রয়েছে, তাদের প্রভুর প্রশংসায় জপতপ করছে, এবং তাদের মধ্যে বিচার-মিমাংসা করা হবে সততার সাথে, আর বলা হবে-সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের মালিক-আল কোরআন, সুরা আজ-জুমার, ৩০ নং সুরা, আয়াত ৭৫

আল কোরআনে আল্লাহর সিংহাসন বা কুরসি নিয়ে সুরা বাকারায় কুরসি নাজিল হয়েছে। এই আয়াতে আল্লাহর বিখ্যাত নাম আল-হাই, আল-কাইয়ুম[৫] এর কথা বলা হয়েছে। হাদিসে আছে, রসুল (সঃ) বলেছেন, প্রতি নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার পুরষ্কার জান্নাতএবং এটা পাঠ করলে শয়তানের হাত থেকে পরিত্রাণ লাভ করা যায়।হাদিস থেকে জানা যায় আরশ মঞ্জিলের অবস্থান সর্বোচ্চ বেহেশত জান্নাতুল ফিরদাউসের উপরে যেখানে রোজ হাশরের বিচারের পর আল্লাহ তার প্রিয় বান্দাদের সান্নিধ্যে অবস্থান করবেন।

খ্রিস্টান ধর্মঃ
নতুন বাইবেল বা নিউ টেস্টামেন্টে থ্রোন অব গডকে কয়েক রূপে বর্ণনা করা হয়েছে। দাউদের সিংহাসন, থ্রোন অব গ্লোরি, থ্রোন অফ গ্রেস এবং আরো অনেক। ইহুদি ধর্মে বর্ণিত স্বর্গকেও" নতুন বাইবেলে গডের সিংহাসন হিসেবে বর্ণনা করা হয়েছে।


ইহুদি ধর্মঃ
মিকাইয়াহ (১ রাজা ২২, ১৯), ইসাইয়া (ইসাইয়া ৬), ইজিকিয়েল (ইজিকিয়েল ১)) এবং দানিয়েল (দানিয়েল ৭,৯) সবাই ঈশ্বরের সিংহাসনের কথা উল্লেখ করেছেন।


হিন্দু ধর্মঃ
হিন্দু ধর্মের বৈষ্ণব মতে ভগবান বিষ্ণুর সিংহাসন হচ্ছে শেষ(সংস্কৃতঃ शेष) বা শেষাঙ্গ(शेषनाग)। শেষ'কে অনেক সময় অনন্ত শেষ বা আদি শেষ(आदिशेष) নামেও ডাকা হয়। সাধারনত শেষ সম্পর্কে মন্তব্য করা হয় এটি বিশাল দুগ্ধসাগরে ভাসমান একটি সিংহাসন যেখানে বিষ্ণু শুয়ে থাকেন। তিনি কখনো পাঁচ বা সাত মাথা আবার কখনো হাজার মাথা নিয়ে আবির্ভূত হন।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×