somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিতাব ই আকদাস (বাহাইদের ধর্মগ্রন্থ)

২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিতাব ই আকদাস বাহাই ধর্মের প্রবর্তক বাহাউল্লাহ কর্তৃক ১৮৫৩-১৮৭৩ খ্রিস্টাব্দের মধ্যে লিখিত বাহাইদের প্রধান ধর্মগ্রন্থ। বাহাইগণ এটাকে মুসলমানদের কুরআন শরীফ এবং খ্রিস্টানদের বাইবেলের সমান বলে মনে করে। বইটি আরবীতে রচিত এবং এর নাম আল কিতাবু ই আকদাস ( الكتاب الأقدس)। কিন্তু এটার ফারসি নাম কিতাব ই আকদাস ( كتاب اقدس) অধিক প্রচলিত। বইটিকে অনেকসময় সর্বোচ্চ পবিত্র গ্রন্থ , আইনগ্রন্থ বা বুক অব আকদাস নামে ডাকা হয়। বলা হয়ে থাকে বইটি ১৮৭৩ সালের দিকে লেখা শেষ হয় কিন্তু উপাত্ত থেকে ধারণা করা হয় কিছু লেখা আগেই সম্পন্ন হয়েছিলো। বাহাউল্লাহ কিতাব ই আকদাসের কথা প্রকাশের পর এটা ইরানের বাহাই অনুসারীদের কাছে প্রেরণ করেন। ১৮৯০-৯১ খ্রিস্টাব্দে (১৩০৮ হিজরী সন) তিনি বইটি ভারতের বোম্বে (বর্তমান নাম মুম্বাই থেকে প্রকাশ করেন। কিতাব ই আকদাসকে বাহাই শিক্ষার মাতৃগ্রন্থ এবং ভবিষ্যত বিশ্ব সভ্যতার মানপত্র হিসেবে বর্ণনা করা হয়।

নামাজ
১৫ থেকে ১৭ বছর সকল বাহাইগণ প্রাত্যহিক উপাসনা করতে বাধ্য। পবিত্র হওয়ার পরে তারা নিজস্ব রীতি নীতির মাধ্যমে উপাসন সম্পন্ন করে। উপাসনার সময়ে তারা কিবলিহ (আরবীঃ قبلة‎ কেবলা) এর দিকে মুখ করে থাকে। ইসরায়েল এ অবস্থিত বাহাউল্লাহ'র সমাধি হচ্ছে বাহাইদের কেবলা। যদিও বাহাইগণ বাহাউল্লাহর মাজারকে উপাসনা করে না। বাহাই মতে অসুস্থ, বিপদগ্রস্থ, মাসিক চলাকালীন নারী দৈনিক উপাসনা করার আওতামুক্ত।

রোজা
বাহাই মাস আলার ২ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ১৫ থেকে ৭০ বয়সী সকল বাহাইগণ রোজা থাকতে বাধ্য। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলমানদের মত তারা সকল প্রকার পানাহার থেকে বিরত থাকে। ভ্রমণকারী, অসুস্থ, গর্ভবতী, মাসিক চলাকালীন নারী অথবা কঠিন পরিশ্রমকারী ব্যক্তিদের বাহাই ধর্মে রোজা রাখার বিধান নেই। তবে নির্দিষ্ট এই মাসের বাইরে বাহাইগণ ঐচ্ছিক রোজা পালন করতে পারবেন।

মৃতের সৎকার
বাহাই ধর্ম গ্রন্থানুসারে মৃতদেহকে কবর দেয়ার বিধান রাখা হয়েছে। তারা মুসলমানদের মত মৃতদেহকে কেবলামুখী করে শুইয়ে কবর দেয়। তারা মৃতের উদ্দেশ্যে নামাজ পড়ে কিন্তু অন্য কোন অনুষ্ঠানের আয়জন করে না
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×