somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ -২

০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Movie: The Imitation Game
Director: Morten Tyldum
Star Artist: Benedict Cumberbatch

সংকেত ভেঙে ভেঙে গোপন তথ্য উদ্ধার করতে হবে? শার্লক হোমস ছাড়া এই কাজ ভালো আর কে জানে, বলুন। কাজটা তাই একালের শার্লক বেনেডিক্ট কাম্বারব্যাচই করলেন। তবে শার্লক নয়, অ্যালান টিউরিংয়ের ভূমিকায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার বাহিনীর অনেক গোপন সংকেত থেকে তথ্য উদ্ধার করে মিত্রবাহিনীকে যুদ্ধজয়ে বিশাল ভূমিকা রাখা গণিতবিদ, যুক্তিবিদ, সংকেত উদ্ধারকারী ও কম্পিউটার বিজ্ঞানী টিউরিংয়ের জীবনী অবলম্বনে নির্মিত ছবি ইমিটেশন গেম। এলেন টিউরিং কিংস কলেজের গনিতের প্রফেসর যে কিনা জার্মান নাৎসি বাহিনীর গোপন বার্তা পদ্ধতি #এনিগমা উদঘাটন করার জন্য ব্রিটিশ আর্মড ফোর্স দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। ট্যুরিং এই রহস্যের সমাধান করতে গিয়ে পাল্টা এমন একটা মেশিন আবিষ্কার করেন, যেটা পৃথিবীর যেকোন কোড সমাধান করতে পারবে। এবং দিনের পর দিন ধরে জার্মানদেরকে ধোঁকা দিয়ে তাদের ম্যাসেজগুলোর অর্থ উদ্ধার করে মিত্রবাহিনীকে সাহায্য করে আসছিল ট্যুরিং এর এই মেশিন। ধারণা করা হয় তাঁর এই মেশিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল প্রায় দুই বছরের মতো কমিয়ে এনেছিল এবং প্রায় ১৪ মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছিল।
সত্য ঘটনা অবলম্বনে অ্যালান ট্যুরিং এর জীবনীভিত্তিক এই মুভিটার নাম দ্যা ইমিটেশন গেম। অসাধারণ একটা বায়োগ্রাফিকাল থ্রিলার। হ্যাঁ, এটা শুধু বায়োগ্রাফিই না, অসাধারণ একটা থ্রিলারও বটে! অনেক দিন পরে এমন একটা মুভি এসেছে বলে মনে করছেন অনেকে।
মুভিটা বারবার আরেক গণিতবিদের উপর নির্মিত রন হাওয়ার্ডের এ বিউটিফুল মাইন্ড মুভিটার কথা মনে করিয়ে দিবে সকলকে। বেস্ট পিকচার সহ আটটি ক্যাটাগরিতে অস্কার নমিনেশন পাওয়া এই মুভিটা বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রীনপ্লে ক্যাটাগরি অস্কার জিতেছে।ব্রিটিশ গণিতবিদ অ্যালান ট্যুরিংকে বলা হয় আধুনিক কম্পিউটার সায়েন্সের জনক।তার তৈরি করা ট্যুরিং মেশিনকে বলা হয় আধুনিক কম্পিউটারগুলোর পথিকৃত, যার কাজ ছিল মূলত সাংকেতিকভাষার মর্ম উদ্ধার করা। ট্যুরিং ছিলেন মূলত একজন অসামাজিক, নিঃসঙ্গ গণিতবিদ, যিনি ছিলেন ডিসাইফার/কোড ব্রেকিং এ এক্সপার্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা তাদের গোপনীয় বার্তাগুলো প্রেরণ করার জন্য এনিগমা নামে একটা মেশিন আবিষ্কার করেছিল, যেটাকে ডিসাইফার করা অসম্ভব বলে মনে করা হতো। সেই সময় ট্যুরিংকে ব্রিটিশ সরকার দায়িত্ব দেয় এই রহস্য সমাধান করার।
মুভিতে অভিনয় করেছেন বিবিসসির বিখ্যাত সিরিয়াল "শার্লক" খ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং কীরা নাইটলি। বেনেডিক্ট এই মুভিতে খুব চমৎকার অভিনয় করেছেন। কীরা নাইটলি সুন্দরী হলেও তার অভিনয় খুব একটা ভালো হয় না। কিন্তু এই মুভিতে তার অভিনয়ও দারুণ হয়েছে বলছেন মুভি বিশ্লেষকরা।
এই মুহূর্তে মুভিটার আইএমডিটি রেটিং ৮.২, টপলিস্টে অবস্থান ১৯৯ এ। গত বছরের সেরা মুভির নাম বলতে বললে সম্ভবত সকলে এটার নামই বলবে।পরিশেষে মুভিটির এই কথাই বলব, "Sometimes it is the people who no one imagines anything of who do the things that no one can imagine!"
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×