somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Weight loss tips: ওজন কমানোর কিছু সহজ কৌশল.. ( ৩য় পর্ব)

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Weight loss tips: ওজন কমানোর কিছু সহজ কৌশল.. (১ম পর্ব)
Weight loss tips: ওজন কমানোর কিছু সহজ কৌশল.. ( ২য় পর্ব)

আজকে শেয়ার করব কিভাবে ১টি দিনে ৫০০ ক্যালরী কমানো যায়,

সকালের নাস্তা:

* ১ গ্লাস ননীযুক্ত দুধের পরিবর্তে ননীবিহীন দুধ খান , ৭০ ক্যালরী বেচে যাবে।

* একাধিক ডিমের অমলেট খাবার অভ্যাস থাকলে ১টি সর্ম্পূণ ডিমের সাথে ২টি ডিমের সাদা অংশ দিয়ে অমলেট তৈরী করুন, ১২৫ ক্যালরী সেইভ হবে।

* ১২ আউন্সের স্মুদিতে ৮০০ বা তার চেয়ে বেশি ক্যালরি থাকে। সপ্তাহে প্রায়ই যদি এটা খাওয়া হয় তবে ওজন বেড়ে যাবে নিঃসন্দেহে। এর পরিবর্তে লাল আটার রুটি, সবজি আর ১টা কলা রাখুন নাস্তায়, ৫০০ ক্যালরী সেইভ হবে।

দুপুরের খাবার :

* লাঞ্চ টাইমে ১৫ মিনিট হেটে নিন। এতে বিপাক ভাল হবে, খাবার টাইমও কম পাবেন।সপ্তাহে ৫দিন এ নিয়ম মেনে চললে অতিরিক্ত ৫০০ ক্যাররী খরচ হবে।

* বারগার বা স্যান্ডুইচ লাঞ্চ হিসেবে নিলে মেয়োনেজের পরিবরর্তে সামান্য মাষ্টার্ড সস ব্যবহার করুন , ২০০ ক্যালরী বাচবে।

*তেলে ভাজা খাবারের পরিবর্তে সালাদ নিন ।আরও ৩০০ ক্যালরী সেইভ হবে।

*ক্যালরী গ্রহন কমানোর সবচেয়ে সহজ উপায় হল ধীরে ধীরে খাওয়া । গবেষনায় দেখা গেছে যেসব মহিলারা খাবার গিলে ফেলার আগে ২০ বার চাবায় তারা ৭০ ক্যালরী পর্যন্ত কম গ্রহন করে।

রাতের খাবার :

*সাইড ডিশগুলো কম ক্যালরী বহুল রাখুন।

ডেজার্ট খেতে চাইলে:

*রেগুলার ডেজাটের পরিবর্তে গ্রীল্ড ফ্রুট কাবাব বেছে নিন ( আপেল, কলা টুকরো করে ২টা কাঠিতে গেথে নিন, ১ চাচমচ মধু মেখে গ্রীল করুন যতক্ষণ না উপরের ত্বক নরম হয়। হয়ে গেলে দারুচিনির গুড়া উপরে ছিটিয়ে নিন।)। ৪০০ ক্যালরি সেইভ হবে।

* কেক খেতে চাইলে, একদম পাতলা স্লাইস করে নিন, চেরি টপিং ব্যবহার করুন, হুইপ্ড ক্রিম বাদ দিন। প্রায় ১৫০ ক্যালরী বেচে যাবে।

*বেকিং-এ তেলের পরিবর্তে আপেল সস ব্যবহার করুন। ২ টেবিল চামচ তেল থেকে ২০০ ক্যারলি আসে , সেখানে ২ টেবিল চামচ আপেলসস থেকে ৪০ ক্যালরী পাওয়া যায়।

বাইরে খেতে গেলে:

*রেস্টুরেন্টের প্লেটগুলো স্বাভাবিক প্লেটের চেয়ে ২৫০% পর্যন্ত বড় হয়ে থাকে। তাই প্লেটের খাবারের এক তৃতীয়াংশ রেখে দিলে সহজেই ৫০০ ক্যালরি কমানো যায়।

*কয়েক টুকরা আলু বা নুডুলস না খেয়ে রেখে দিন ১০০ ক্যালরী সেইভ হবে।

অফিসে :

*অফিস রুমে বসে না থেকে উঠে দাড়ান, হাটা হটি করুন - এভাবে ৫০০ ক্যাররী খরচ করা সম্ভব। দাড়িয়ে বা হেটে হেটে ফোনে কথা বলুন বা রিপোর্ট পরুন।

*দিনে ২০-৬০ আউন্স পানি পান করুন। এতে বিপাকের গতি বৃদ্ধি পাবে, ক্যালরী খরচ বাড়বে।পানির সাথে অফিসে শশা বা এরকম লো-ক্যালরী সবজি রাখুন...সতেজ থাকবেন, ভিটামিনও পাওয়া যাবে।

টিভি দেখার সময় :

*খাওয়া আর টিভি দেখা একসাথে চলবে না তা আগেই বলেছি।

*টিভি দেখার সময় কিছু কার্ডিও করুন যেমন- দড়ি লাফ, স্পট জগিং। এতে ১ মিনিটে ১০ ক্যালরী ব্যায় হবে।

ছুটির দিনে:

* কর্ম দিবসে ঘুমের ব্যাঘাত হলে ছুটির দিনে তা পুশিয়ে নিন। ৭-৮ ঘন্টা ঘুম প্রয়োজন।

* নিজের বাসা পরিষ্কার করুন, গুছিয়ে রাখুন। ২ ঘন্টায় ৪০৮ ক্যালরী খরচ হবে।

*বন্ধুদের সাথে নিয়ে গান ছেড়ে নাচানাচি করে নিন। ঘন্টায় ৪৪৮ ক্যালরী খরচ হবে।

*১ ঘন্টা সময় নিয়ে বাজার করুন, রান্নায় ব্যায় করুন ২ ঘন্টা, টেবিল সাজিয়ে খাবার পরিবেশন করুন, ৬৪০ ক্যালরী খরচ হয়ে যাবে।


সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×