চুমার দাম ৫০০ টাকা
২৬ শে আগস্ট, ২০১১ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইসলামপুর, ঢাকা-১১০০
গুলসানআরা সিটি মার্কেট।
আমরা তিন জন পার্টনারে ব্যবসা করি। প্রতি ঈদে আমরা দোকানের সকল কর্মচারী ও স্টাফদের বেতন বোনাস দিয়ে থাকি। এছাড়া, পুরো বছর যেসব কাস্টমারদের সাথে আমাদের লেনদেন হয় তাদেরকেও আমরা সব দেনাপাওনা মিটানোর পর মোট পাওনার উপর একটা ছাড় দেই। এটাকে সম্ভবত হিসাববিজ্ঞানের ভাষায় " কারবারি বাট্টা " বলা হয়। তো আমাদের কাস্টমার বা পার্টি কেরানীগঞ্জ হতে " রহমত ফেব্রিক্স '' এর রহমত তালুকদার। তিনি গত ২২ অগাস্ট ২০১১ তারিখে আমাদের দোকানে আসেন আমাদের পাওনা টাকা পরিশোধ করতে। তার বিলের মোট টাকা হয় ১,১৭,০০০ টাকা। প্রথমে তিনি এক লক্ষ দশ হাজার টাকা দেন। বাকি থাকল ৭০০০ টাকা। আমরা ২০০০ টাকা ছাড় দিয়ে তাকে ৫০০০ টাকা দিতে বলি। সে প্রথমে পকেট থেকে বের করে গুনে ৪০০০ টাকা আমার হাতে দিলো। আমি বলি, " আর, ১০০০ টাকা !" তিনি একটা অমায়িক হাসি দিয়া, হটাৎ করে আমাকে এবং আমার এক পার্টনারকে একটা করে চুমো দিলেন। বললেন," ভাই না ভালো, আর দিমু না।" আমার আরেক পার্টনার তখন বল্লেন, " তাও ভালো যে আর দুইটা চুমা দেন নাই, তাইলে তো আরও ১০০০ টাকা কম দিতো।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন