somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে এইসব সাহায্যের নাটক বন্ধ করেন দয়া করে

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষায় ব্লগের পর ব্লগ হয়। সাইটের পর সাইট হয়। আমার মত পাঠকের তাতে আনন্দ বাড়ে। ইন্টারনেটে বাংলা পড়তে পারার আনন্দ। সবার স্বাধীনতা, দেশপ্রেম বিষয়ক আবেগ অনুভূতিগুলো মিলিয়ে দেখি নিজের সাথে। নিজেকে বড় তুচ্ছ মনে হয়। তাদের কাছে যারা ব্লগে খুব সুন্দর করে লিখতে পারেন। যারা হাজারো মানুষের মনে আবেদন রাখতে পারেন। পাঠক হিসেবেই আমি গর্ব বোধ করি। আমি পড়ি, প্রাপ্তির জন্য সাহায্যের খবর। শ্বাশ্বত চিকিৎসার জন্য টাকা দরকার। ছোট্ট জনির জন্য সাহায্য প্রস্তাব। সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেই। সামনে এসে বলি না। কি দরকার। বাকীরা বলে, তাদের দেখে আরো মানুষ উৎসাহে ঝাপিয়ে পড়ে। এই তো যথেষ্ঠ।



খারাপ লাগে, যখন দেখি শ্বাশ্বতের চিকিৎসার উদ্যোগে ভাটা পড়ে সাহায্যকারীদের ক্রেডিট দেয়া হয়নি দেখে। যখন দেখি এক ব্লগের ব্লগার টাকা তোলার আনন্দে অন্যব্লগের সদস্যরা আনন্দিত হয়ে নিজেদের ধন্যবাদ জানাতে দেখে সাহায্যের প্রস্তাব বাতিল করা হয়। কেন রে ভাই? ব্লগরে ক্রেডিট দিয়ে কি হবে? মূল উদ্দেশ্য কি ব্যাক্তি বা ব্লগের নাম কেনা নাকি এই দুস্থদের সাহায্যে এগিয়ে আসা? ছোট খাট নাম কেনাকেনি ক্রেডিট পাওয়া না পাওয়ার জন্য এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আবার ঘোষনা দিয়ে সাহায্য বাতিল করতে আপনাদের একটুও বাধে না? আপনারা যদি নাম কেনার জন্যই এসব করে থাকেন তাহলে বাদ দিন না। যেখানে নাম কিনতে পাওয়া যায় ভাল সেখানে যান। এই গরীব মানুষগুলোকে নিয়ে আর কত রাজনীতি করবেন?


সত্যিই খারাপ লাগে যখন দেখি ক্রেডিট দেয়া হয়নি দেখে সাহায্য প্রস্তাব বাতিল করা হয়।


সাহায্যের চাইতে ক্রেডিটটাই বড় আপনাদের কাছে? ক্রেডিট পাওয়ার জন্য যে সাহায্যের আবেদন আসে, সেই সাহায্যের দরকার নাই। আপনারা এইসব নাটক বন্ধ করেন।


এই ছবিটার দিকে তাকান সবাই। এই ছবিটা দেখলে কি মন গলে যায় না? এই ছবিটা নিয়ে কি করে আপনারা এরকম নাম কেনার রাজনীতি করতে পারেন ভেবে পাই না! আমি আপনাদের আচরনে লজ্জ্বিত।

ব্লগবাসীর কাছে আমার অনুরোধ। এইসব নাম কেনা আর ক্রেডিট পাওয়ার সাহায্যের নাটক দয়া করে বন্ধ করেন। যে মানুষগুলোকে এত ভাল জানতাম তাদের কিছু কুৎসিত রুপ দেখতে বড্ড খারাপ লাগে।



আমাকে মাইনাস দেন। আপত্তি নাই। তবু এইসব নাটক বন্ধ করেন। সাহায্যের বিনিময়ে নাম কেনার বানিজ্য বন্ধ হোক। ভাল লাগে না এইসব। দু:খিত ব্লগবাসী। এই অধমকে ক্ষমা করবেন।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩০
৫৫টি মন্তব্য ১৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

×