উবুন্টু আফ্রিকান জুলু ভাষার একটি শব্দ যার মানে "মানুষ মানুষের জন্য"। উবুন্টু এখন আর শুধু ওপেনসোর্স অপারেটিং সিস্টেমই নয় একই রকম মানবতাবাদী আদর্শধারী কোলাও বটে। আফ্রিকার বিভিন্ন দেশসহ ইংল্যান্ড ও ইটালীতেও বাজারজাত করা শুরু হয়েছে উবুন্টু কোলা। সাধারণত কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানীগুলো কখনই তাদের রেসিপি প্রকাশ করে না। কিন্তু উবুন্টু কোলা অপারেটিং সিস্টেমের মতই ওপেনসোর্স!!! উবুন্টু কোলা তৈরীতে যে চিনি ব্যবহার করা হয় তা সংগ্রহ করা হয় আফ্রিকার কয়েকটি দেশের কৃষকদের কাছ থেকে। এই কৃষকরা কোলা উৎপাদক প্রতিষ্ঠান FairTrade এর সদস্য। FairTrade থেকে তারা প্রতিদিন ৪ ডলার করে পায় যা তাদের দেশের মাথাপিছু আয়ের প্রায় ৬ গুণ। উবুন্টু কোলার বিজ্ঞপণ দেখুন:
***উবুন্টু কোলার সাথে উবুন্টু অপারেটিং সিস্টেমের কোন সম্পর্ক নেই। দুটো সম্পুর্ণ আলাদা প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


