somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কোন কোন তুচ্ছ কাজে আমরা রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীকে জড়াব???

০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের টিভি চ্যানেলগুলো আস্তে আস্তে আমার সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে মনে হয়। এমনিতে টিভি দেখি না। খবরও না। নেটে দুই-তিনটা পত্রিকা, বিডিনিউজ২৪ আর সামুতে চোখ রাখলে কোন খবরই মিস হবার কথা না। ঈদের অনুষ্ঠান দেখতে গিয়ে কিছু অ্যাড দেখে মেজাজ খারাপ হয়েছিল। টিভি দেখা পর্বের শেষের দিকে গতকাল “বিশ্বের প্রথম ২৪ ঘন্টা ডিজিটাল বাংলা স্যাটেলাইট চ্যানেল (!!!)” চ্যানেল আই এর “জন্মদিন” নামক ন্যাকামো দেখ সেটা পূর্ণ হল । তাই আপাতত টেকি বিষয় বাদ দিয়ে এই বিষয়ে একটু লিখছি। তার আগে নিজের একটা সন্দেহের কথা বলি। আচ্ছা, আপনাদের কি মনে হয়, চ্যানেল আর নির্মাতারা বেশী ন্যাকামো করছে নাকি আমি নিজেই অ্যাবনরমাল হয়ে যাচ্ছি? কাল দেশের বরেণ্য সন্মানীত অসংখ্য ব্যক্তির মুখে যে ভাবে চ্যানেল আইয়ের স্তুতি আর শুভেচ্ছার বাণী শুনলাম তাতে আমার মনে হচ্ছে আমি নিজেই অ্যাবনরমাল। সেটা ভাবাই বরং ভাল। স্তুতির কথা বাদ দিই, তাঁরা তাঁদের পছন্দের চ্যানেলের প্রশংসা করতেই পারেন। কিন্তু, তাঁরা যে “জন্মদিনের” শুভেচ্ছা জানতে গিয়ে স্বরচিত গান, কবিতা আর কথার প্রায় অপব্যবহার করলেন সেটা কি তাঁরা বোঝেন না? চ্যানেলের জন্মদিন! তাও আবার ৫০ বা ১০০তম না ১১ তম। সেটা নিয়ে ১০০ পাউন্ডের কেক কাটা, দেশের কয়েকশ শ্রেষ্ঠ বুদ্ধিজীবির অংশগ্রহণ, রাস্তা আটকে বিরাট রেলী!!! একটা স্যাটেলাইট চ্যানেলের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী এভাবে পালন কি আদিখ্যেতা না? অনেক দেশের চ্যানেলই দেখেছি। কোথাও তো কোনদিন দেখলাম না প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়, ঘটা করে পালনের কথা বাদ দিলাম। চিন্তা করুন, পাশের দেশ ভারতে সব চ্যানেল যদি এভাবে প্রতিবছর প্রতিষ্ঠা বার্ষিকী ঘটা করে পালন করতে যায় তাহলে ভারতের বুদ্ধিজীবি আর কবি,শিল্পী-সাহিত্যিকদের আর কোন কাজ করার সময় থাকবে না, শুধু এগুলোই অ্যাটেন্ড করতে হবে। আর, সব বড় শহরে রেলী করার জন্য আলাদা রাস্তা করে দিতে হবে! চ্যানেলের জন্মদিনের যাবতীয় আয়োজন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান আর আয়োজনেই সীমাবদ্ধ থাকা উচিত নয় কি?

আরও যে বিষয়টা আদিখ্যেতাটাকে চুড়ান্ত রুপ দিয়েছে সেটা হল, “জন্মদিনে” প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির শুভেচ্ছা। দেশের একটা স্যাটেলাইট চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী কি এতটাই গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রের সর্বোচ্চস্তর থেকে শুভেচ্ছা জানতে হবে? আমাদের দেশটা ছোট, হয়ত একটা স্যাটেলাইট চ্যানেল আমাদের জন্য বিরাট ব্যাপার, আমাদের আনন্দের উপলক্ষ্য হয়ত খুবই কম কিন্তু দেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর সন্মান কিন্তু কম না। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী যে দেশেরই হোন না কেন পদের দিক থেকে তাঁদের মর্যাদা কিন্তু সমান। এই দুইজন ব্যক্তি এরকম একটা তুচ্ছ ব্যাপারে না জড়ালে কি চলত না? দেশের সব চ্যানেলের প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে দেখি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর শুভেচছা! তাহলেতো একটু আগবাড়িয়ে সামুতে আমার বর্ষপূর্তি বা ১ লাখ হিট পূর্তিতে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী শুভেচ্ছাবার্তা আমিও আশা করতে পারি নাকি!!! দেশের সরকার আর রাষ্ট্রপ্রধান এতটাই সহজলভ্য? নাকি কৌশিকদার কথাই ঠিক! আমার চিন্তাভাবনাই সাইকিক। তাই যেন হয়!!!
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×