somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ রেহানা পরবর্তী রাষ্ট্রপতি!

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








জাতির জনকের আরেক কন্যা শেখ রেহানাকে পরবর্তী রাষ্ট্রপতি করার আলোচনা উঠেছে আওয়ামী লীগে। সারাদিনই আওয়ামী লীগের ভেতরে ও বাইরে নানাভাবে আলোচনায় এসেছে বিষয়িট। নতুন রাষ্ট্রপতির সম্ভাব্য নামের তালিকায় নাম এসেছে স্পিকার আব্দুল হামিদ এ্যাডভোকেট, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. এসএ মালেকসহ আরও কয়েকজনের নামও। তবে শেখ রেহানার নাম সামনে চলে আসাটা খুবই ইঙ্গিতবাহী বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে কোনো রাষ্ট্রীয় দায়িত্বে না থাকায় তাকে নিয়ে যেমন এই আলোচনা তেমনি রাজনৈতিক সংকটের মুহূর্তে দৃঢ়চেতা নেতৃত্ব প্রয়োজন সেই বিষয়টিও সংশ্লিষ্টদের মাথায় কাজ করছে। পাশাপাশি নতুন রাষ্ট্রপতি পরবর্তী পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন বলেই শেখ রেহানার মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা আছে বলে আওয়ামী লীগের অনেকেই মনে করছেন।

আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি না জড়ালেও কমিটি গঠন, মন্ত্রিসভা গঠন ও সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখেন তিনি। কিন্তু অনেক সময় বিরোধীরা এনিয়ে নানাভাবে কটাক্ষ করেন ও নানাপ্রশ্ন তোলেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে একদিকে যেমন রাষ্ট্র পরিচালনায় তিনি সরাসরি অংশ নেয়ার সুযোগ পাবেন তেমনি এতোদিন ধরে তাকে নিয়ে যে যল্পনা-কল্পনা তারও অবসান ঘটবে।

শেখ রেহানাকে রাষ্ট্রপতি করার পক্ষে সংশ্লিষ্টদের আরো যুক্তি হল সাম্প্রতিক সময়ে বিরোধীদল যেভাবে জ্বালাও পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে তাতে রাজনৈতিক অস্থিরতা যেখানে গিয়ে ঠেকবে সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শেখ রেহানা রাষ্ট্রপতি হলে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা যেমন উজ্জ্বীবিত থাকবেন তেমনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলোও এক ধরনের মানসিক স্বস্তি পাবে।

আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছে, দলের একাধিক প্রেসিয়াম সদস্য প্রধানমন্ত্রীকে এবিষয়ে অনুরোধ করছেন। তাদের দাবি দেশের এই সংকটকালে অবশ্যই দলের আস্থাশীল কাউকেই এ পদে দরকার। এবং দ্রুতই কাজটি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে প্রধানমন্ত্রীকে। সূত্র মতে, প্রধানমন্ত্রী এব্যাপারে কোনো প্রতিক্রিয়া না জানালেও তিনি নেতাদের আশ্বস্থ করেছেন বিষয়টি ভেবে দেখার।

http://dnewsbd.com/single.php?id=23758
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×