somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান বায়েজীদ
বলার মতো কথা না থাকলে মুখ বন্ধ রাখাই শ্রেয়

আমি ছিলাম কেজিবিতে:-*

০১ লা আগস্ট, ২০০৯ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিশোর বয়েসে, স্তানিশ্লাভ লেভচেংকোর "আমি ছিলাম কেজিবিতে" পড়ে, যুগপৎ মুগ্ধ এবং রোমাঞ্চিত হয়েছিলাম। দূর্ধর্ষ। জবাব নেই। তখন থেকেই কেজিবি, সিআইএ,..মোটাদাগে, রহস্য ঘেরা এসপিওনেজ জগত সম্পর্কে আগ্রহ জন্ম নেয় মনে। হাতের কাছে সেবার যেসব বইপত্র পাওয়া যেতো, মাসুদ রানা থেকে শুরু করে অন্যান্য, সব পড়তে লাগলাম। একসময় গল্প-উপন্যাস বাদ দিয়ে এসব বিষয়ের একাডেমিক পড়ারম্ভ। চরের জীবনধারা আর কর্মপদ্ধতি পড়ে চর হবার সাধও জাগে মনেB-)! কিন্তু হায়, কিভাবে? একসময় তো নেহাৎ বিশ্বাসও করতাম বাংলাদেশে বিসিআই বলে অথবা সেরকম কিছু একটা অবশ্যই আছে। দূর্ভাগ্য, সেরকম কিছু নেই এই সত্য আবিষ্কার করত: যারপরনাই হতাশ। স্বপ্নভঙ্গ:((!

ধীরে ধীরে ঐসব পড়াশোনার পাঠও চুকলো। একই সময় ধারনা হলো, বাইরের দুনিয়াতেও আসলে এতোকিছু নেই। সবই উপন্যাসিকের ফিকশন। বাস্তবে এজেন্ট যদি কোথাও থেকেও থাকে, তারা উপন্যাসের মতো এতো ভয়ংকর তো নয়ই, জীবন বিপন্ন করে এতো নায়কগিরিও ফলায়না। একটা নিয়মশৃংখল, সাংকেতিক মেথডে কাজ হয়তো করে।

প্রমান না হৈলে দেখেন নিচে কয়ডা উদাহরন দিলাম:)

সাবেক রুশ প্রেসিডেন্ট (বর্তমান প্রধানমন্ত্রী) ভ্লাদিমীর পুতিন যে যৌবনে একজন সমীহ জাগানো চর ছিলেন এটা কার না জানা। তবে চর হিসেবে তিনি কি কি করেছেন, তা অনেকেরই জানা নেই। সমীহ জাগানো চর নৈলে আবার প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী হন! প্রতিপক্ষের অন্তরে ভিতি জাগানোর পাশাপাশি কতো ললনাদের যে লালায়িত করেছেন তারও নাকি ইয়ত্তা নেই! এই বয়েসেও কম যাননা সাবেক এই কেজিবি এজেন্ট! এই যেমন: বিশ্বের সবচে গভীর হ্রদ বৈকালে ঝাপ দিয়েছেন কয়েক ঘন্টা আগে। মিনি-সাবমারসিবলে চড়ে বৈকাল হ্রদের তলদেশে ঝাপ দিয়ে তিনি দেখে এসেছেন ক্লাথরেইট হাইড্রেট বা এক ধরনের ক্রিস্টাল যার মধ্যে লুকিয়ে আছে রাশিয়ার মহামূল্যবান সম্পদ- প্রাকৃতিক গ্যাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড়হাজার মিটার নিচে ঝেপেছেন তিনি!

http://www.youtube.com/watch?v=wjZkwYOD1xs

এই বয়েসেও,জীবনের পড়ন্তু বিকেলে নিজের বীরত্ত্ব আর পুরুষত্ত্ব তুলে ধরতে এটিই অবশ্য একমাত্র নয়। নজীর আরো আছে! প্রেসিডেন্ট থাকাকালীন সাইবেরিয়ার বনে খুব কাছ থেকে একবার বাঘও শিকার করেছেন। অবশ্য আগে থেকেই নাকি ঘুমের সিরাম দেয়া হয়েছিলো বাঘটিকে:P
Click This Link

কারাতে ব্ল্যাকবেল্টধারী পুতিন জঙ্গি বিমানও চালিয়েছেন জীবনে।
Click This Link

জনমত জরীপে তার এসব কান্ডকারখানা বরাবরে মতোই জনপ্রিয়তা, (বিশেষ করে মেয়েদের মাঝে) বাড়িয়েছে।:DB-)
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১১:১৬
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×