কালো মেঘে ছেয়ে গেছে দক্ষিণের আকাশ
মৃদু মৃদু বইছে দক্ষিণা বাতাস
বজ্রের গর্জন, কম্পিত হৃদয়
আকস্মিক বৃষ্টিতে, ভিজছে যে সবই
নীড় ঘিরে পক্ষীকুল, চিন্তা অশেষ
দমকা হাওয়ায়
ছানার কন্ঠে ভয়ের আবেশ
জলজ খেলায় মেতেছে পানকৌড়ির দল
বৃষ্টিতে বিলে জমে
দলছুট বালকের ফুটবল ।।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


