somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুচিত্রা সেন অসুস্থ, হাসপাতালে চিকিৎসা চলছে

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন গুরুতর অসুস্থ। ফুসফুসে সংক্রমণজনিত কারণে নয় দিন আগে তাঁকে কলকাতার নার্সিং হোম বেলভিউয়ে ভর্তি করানো হয়। তাঁকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁকে এখন স্যুপ জাতীয় খাবার দেওয়া হচ্ছে।
সুচিত্রা সেনের বয়স ৭৯ বছর। নয় দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেয়ে মুনমুন সেনের নির্দেশে চিকিত্সার জন্য তাঁকে বেলভিউ নার্সিং হোমে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সুব্রত মৈত্রের নেতৃত্বে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড।
আজ বৃহস্পতিবার নার্সিং হোমটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ ট্যান্ডন একটি মেডিকেল বুলেটিনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআইকে জানান, সুচিত্রা সেনের ফুসফুসে সংক্রমণ ঘটার পর তাঁর শ্ব্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসায় ভালো ফল পাওয়া যাচ্ছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
তবে সুচিত্রার ভক্তরা মনে করেন, তিনি মোটেই স্বাভাবিক অবস্থায় নেই। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগেও তিনি দুইবার চিকিৎসার জন্য এই নার্সিং হোমে চিকিৎসা নিয়েছিলেন।
সুচিত্রা সেন ৩২ বছর ধরে লোকচক্ষুর অন্তরালে। সর্বশেষ ১৯৭৮ সালে তিনি বাংলা ছবি ‘প্রণয় পাশা’য় অভিনয় করেন। এ ছবিতে অভিনয়ের পরই তিনি চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেন। তাঁর সর্বশেষ হিন্দি ছবি হচ্ছে গুলজার পরিচালিত ‘আঁধি’।


১৯৭৮ সাল থেকে সুচিত্রা সেন প্রকাশ্যে কারও সঙ্গে দেখা করেননি। তবে ১৯৯৫ সালে ভোটার তালিকা প্রণয়নের সময় তাঁকে একবার দেখার সৌভাগ্য হয় ভোট-কর্মীদের। আর এবার দেখার সুযোগ হলো নার্সিং হোমে কর্মরত চিকিৎসকদের। তবে সুচিত্রা সেন নার্সিং হোম কর্তৃপক্ষকে জানিয়েছেন, চিকিৎসক ও নিকটাত্মীয় ছাড়া অন্য কাউকে যেন হাসপাতালে দেখা করার সুযোগ দেওয়া না হয়।
সেই অনুযায়ী হাসপাতালের কর্মী ছাড়া কাউকেই সুচিত্রার কেবিনে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁর একমাত্র মেয়ে মুনমুন সেন নিয়মিত হাসপাতালে খোঁজখবর নিচ্ছেন। সুচিত্রার দুই নাতনিও তাঁর খোঁজখবর নিচ্ছেন।
সুচিত্রা সেন অসুস্থ হওয়ার খবরে কলকাতার চলচ্চিত্র অঙ্গন উদ্বিগ্ন হয়ে পড়েছে। টালিগঞ্জের ছবিপাড়ার কলাকুশলীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×