কিছুদিন আগেও মানুষ বাংলা সিনেমার নাম শুনলে নাক শিটকাত, কিন্তু এখন মানুষ হলে গিয়ে সিনেমা দেখে। আর যখন বাংলা সিনেমা তার হারিয়ে যাওয়া ঐতিহ্য আস্তে আস্তে ফিরে পেতে শুরু করেছে তখনি আমরা হাতে পেলাম “টেলিভিশন” এর মত লোক ঠকান একটি নিম্নমানের ছবি। যেটা মানুষকে ডেকে এনে প্রতারিত করল। আমি সিনেমা বিশারধ নই তবে বাংলা সিনেমার প্রতি আমার যে শ্রদ্ধা ও ভালবাসা আছে সেই দায়বদ্ধতা থেকেই “টেলিভিশন” সিনেমাটি নিয়ে কিছু লেখা দরকার মনে করছি। “টেলিভিশন” সিনেমাটি প্রথম যে বাজে কাজটি করেছে সেটা হল ইসলামকে রীতিমত ছোট করা হয়েছে। সম্পূর্ণ ছিনেমাটিতে আঞ্চলিচ ভাষা ব্যাবহারের কারণে এর অধিকাংশ কথাই বোধগম্য নয়। সিনেমাটিতে কাহিনীতেও লজিক ছাড়া অনেক ঘটনা দেখানো হয়েছে। সিনেমাটিতে একজন ধর্মান্ধ চেয়ারম্যানের দ্বারা তার গ্রামে টেলিভিশন নিষিদ্ধ। মজার ব্যাপার হল যে গ্রামে আজ পর্যন্ত কোনও মানুষ টিভিই দেখেনি সেখানে চেয়ারম্যানের ছেলে তার গ্রামেরই প্রেমিকার সাথে স্ক্যাইপ চ্যাট করে। চেয়ারম্যান হজ্জে যেতে গিয়ে আদম ব্যবসাইদের প্রতারনার শিকার হন অথচ বর্তমানে হজ্জের জন্য বিদেশ গমন বিষয়ে মানুষকে প্রতারনার থেকে বাঁচিয়ে সঠিক পদ্ধতি জানানোর দায়িত্ব চেয়ারম্যানের উপরেই থাকে। সব থেকে বড় অসঙ্গতি হল ধর্মান্ধতার জন্য চেয়ারম্যান কোনও দিন ছবি তুলেননি অথচ ছবি না তুলে কিভাবে ২০১৩ সালে চেয়ারম্যান হওয়া যায় সেটা ছিনেমার পরিচালক, লেখকরাই ভাল বলতে পারবেন। আমাদের জন্য সব থেকে দুঃখের হল আমরা যতই কথা বলি না কেন এত নিম্নমানের ছিনেমা হলেও এটি হয়ত অনেক বাহবা পাবে কারণ বর্তমানে ধর্মকে পিষ্ট করে কিছু একটা করলেই সেটা দেশের ছিনেমাপ্রেমি সাধারন মানুষের কাছে কদর না পেলেও সমালোচকদের মন ঠিকই ভরে দেয় আর দেশের বাইরের পুরষ্কারতো একটাও হাতছাড়া হয়না।
পূর্ণদৈর্ঘ্য ছবি “টেলিভিশন”, ডেকে এনে এরকম নিম্নমানের ছিনেমা দিয়ে মানুষকে ঠকানোর কোনও মানে আছে কি????
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫০টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।