somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনিকের এক বেলা

০৪ ঠা জুন, ২০০৯ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের সকালের মিষ্টি রোদ্দুরে ঘুম ভাংলো অনিকের
আড়মোরা ভেঙ্গে হাতমুখ ধুয়ে নাস্তা খেতে বসল সে। শীতকাল সবসমই তার খুব প্রিয়।

পাশের ঘর থেকে সুমনের গান ভেসে আসছে…
“আজি জানলার কাছে ডেকে গেছে এক পাখির মতন সকাল…”

আজ অনিকের আর বাসা থেকে বের হতে ইচ্ছে করছে না কিন্তু সুন্দর সকালটা তার ঘরে বসে কাটানো হল না, বেশ কয়েকটা কাজ সারতে হবে আজ, তাড়াতাড়ি জামাকাপড় পরে নিল সে, ঘর থেকে বের হল;


কয়েকদিন আগে একটা ব্যাগ হারিয়ে ফেলেছে অনিক। কিভাবে যে হারালো এটা সে মনে করতে পারছে না, মনে হয় কোনো বাসের সিট এর উপর ফেলে এসেছে; ব্যাগের ভেতরে তার পাসপোর্ট আর পরীক্ষার সার্টিফিকেটগুলো ছিল; বাধ্য হয়ে এখন থানায় যেতে হচ্ছে ডায়েরি করতে; এর আগে অনিকের থানায় যাওয়ার কোন অভিজ্ঞতা হয় নি, ভেতরে ঢোকার পর তার অনুভূতিটা ঠিক সুখকর হল না; অনেকগুলো টেবিল এ বসে ইউনিফর্ম পরা পুলিশগুলো কাজ করছে।হইচই আর চিতকার এর ভেতর কাজ চলছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তার পালা আসল, এর মাঝে সে যা দেখল তা ভুলে যাওয়াই ভালো;সবাই ডায়েরীর মধ্যে কাগজ গুজে দিচ্ছে, আর পুলিশগুলো সেগুলো নির্বিকারভাবে পকেটে পুরে রাখছে, খুবই সহজ এবং সাভাবিক ভংগিতে, একটুও আড়ষ্টতা নেই তাদের এই ব্যবহারে;
“কি সমস্যা আপনার?” অনিক সম্বিত ফিরে পেল পুলিশ অফিসার এর ডাকে।
অনিক সবকিছু ব্যাখ্যা করল;
“আপনারা যে কি সব করেন! এত্ত অসাব্ধান! আপনাদের জন্য আমাদের ঝামেলা পোহাতে হয়।”
অনিক সবকিছুই হজম করে গেল; সব শেষ হওয়ার পর সে চেয়ার থেকে উঠে দাড়াল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে চায় সে;
“এই যে!চলে যাচ্ছেন যে”, পেছন থেকে ডাক পড়ল আবার;
“থানায় কি কখনো আসেননি নাকি? সব ছোটলোকে দেখি দেশ ভরে যাচ্ছে, ভদ্রতাবোধ টুকুও নেই দেখি।”
অনিক কিছুক্ষণ চুপ করে থাকলো, অনেকগুলো মুখ সে দেখতে পেল, সবাই এসেছে তাদের সমস্যা নিয়ে, সবগুলো মুখই বোবা;
পকেটে হাত দিল সে, কিছু কাগজের স্পর্শ পাওয়ার জন্য;


থানা থেকে বের হয়ে অনিকের খুব ক্লান্ত লাগল; আজকে আর কোন কাজ করতে ইচ্ছে করছে না; বাসায় ফিরতে চায় সে; প্রচন্ড ভীড় ঠেলে বাসে উঠল সে; অনেকটা পথ; সিট খালি হতেই বসে পড়ল; আকাশ-পাতাল ভাবতে ভাবতে কিছুক্ষণের ভেতরে সে অন্য জগতে চলে গেল; কতক্ষ্ণ ঘুমিয়েছে সে ঠিক বলতে পারল না, ঘুম ভাংলো হইচইয়ের শব্দে।
-“ব্যাটা, তেলের দাম বাড়ছে কয় টাকা?তুই ভাড়া ৯ টাকা চাস?”
-“স্যার, ৯ টাকা অনেকদিন ধরেই ভাড়া”, ১০ কি ১১ বছরের একটা ছেলে করুণ চোখে বলল।
-“তুই আমারে শেখাস?তুই কয়দিন এই রুট এ হেল্পারগিরি করিস? প্রতিদিন ৮ টাকা দিয়ে যাই”
-“স্যার, ভাড়া ৯ টাকা, আপনি জিগান সবাইরে”
-"তোর এত্ত বড় সাহস!মুখে মুখে তর্ক করিস!!! ………।”
"…………………………………………………………"
"…………………………………………………………"
"…………………………………………………………"

আচমকা লোকটা প্রচন্ড জোড়ে ঘুসি মারে ছেলেটার নাকে, রক্ত পড়তে থাকে তার নাক দিয়ে;


বাসের কিছু লোকজন ছেলেটার গায়ে হাত তোলার ঘটনাকে মেনে নিতে পারে না, কিন্তু বেশীরভাগ মানুষকেই খুশী দেখা যায়; ছেলেগুলো যে ভাড়া নিয়ে অনিয়ম করে এবং কবে কে ১ টাকা বেশী ভাড়া দিয়েছে এই গল্প জুড়ে দেয়; অনেকেই বলে যে এদের নিয়মিত মার দেওয়া উচিত; নিয়মিত টাকা মেরে খাচ্ছে; এ সব অন্যায়ের প্রতিবাদ না করলেই নয়; উচিত শিক্ষা হয়েছে;


অনিক ভাবে আর ভাবে;
মানুষগুলোকে মেলানোর চেষ্টা করে!
ইশ!
মানুষগুলো যদি সবজায়গায় প্রতিবাদী হতে পারত; অন্যায়গুলো বুঝতে পারত; সাহস দেখাতে পারত!!
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৯ রাত ৯:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×