"" তাড়িয়ে নিব দূরে ""
০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হায়েনারা আসছে তেড়ে
পিছে ওদের চেলা,
রক্ত নেয়ার মত্ত নেশায়
কাটে যাদের বেলা।
খিলখিলিয়ে হেসে খেলায়
রক্ত নেয়ার খেলা।
রক্ত নদে ভাসায় এরা
খেল তামাশার ভেলা।
নির্বিচারে মানুষ মারে
বসায় লাশের মেলা।
সভ্যতার ই দোহাই দিয়ে
মানবতায় হেলা ।
এভাবে আর চলবে কত
বোম বারুদের খেলা ।
শান্তি প্রিয় মানুষ গুলোর
বাড়ছে কেবল জ্বালা ।
সভ্যতারই মুখোশ তলে,
মানবতার লয়।
বিশ্ববাসী বাক হারিয়ে
স্তব্দ চেয়ে রয় ।
কেমন করে বিশ্ব মোড়ল
চুপটি করে রয় ?
বর্বরতার হীন বিভীষিকায়
খুজছে তারা জয় ।
চোখের জলে ভাসে সবাই
কেউ না কিছু কয় ।
বলতে গেলেই পিছে আবার
প্রান হরণের ভয় !
আমার ভাইয়ের রুধির ধারায়
ভাসছে ধরার মাটি,
কেমন করে সেই মাটিতে
বুক ফুলিয়ে হাটি ।
তাই তো এবার পণ করেছি
নাইরে কোন ভয় !!
ভয়ের কাঁধেই অস্ত্র রেখে
আনবো ছিনে জয় !!
ভয় কে এবার দিলাম চাপা
কঠিন মাটির তলে।
হায়েনাদের করবো তাড়া
আপন বাহুর বলে।
আর কে আছিস আয় রে তোরা
চল রে রণে যাই !
বিশ্বের সব মজলুমেরা
আজ হয়েছি ভাই ।
আজ বিশ্ব জয়ের ডাক দিয়েছি
হাঁক ছেড়েছি জোরে ।
হবোই জয়ী,কিংবা কভু
আসবো না আর ফিরে ।
মানব রুপি সব হায়েনা
তাড়িয়ে নেব দূরে !
শান্তি আবার আনবো ধরায়
থাকবো সুখের নীড়ে ৷
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুনবিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন