সময় শ্রোতের ঋতুর তরীটা বেয়ে ,
এলো শীত হেমন্তের বিদায়ী গিতিকা গেয়ে ।
কুহেলী মোড়ানো শিশির সিক্ত ঘাসে ,
নীহার বিন্দু কার দিকে চেয়ে হাসে ।
এমন দিনে কার কথা মনে আসে ,
সে যদি আজ থাকতো আমার পাশে ।
পরস্পরে কতই না হতো মজা ,
চায়ের কাপে গরম পরোটা ভাজা ।
শীতের বন্ধু তুষার এসেছে পথে ,
ফুটপাথের ঐ বাসতুহারার সাথে ।
জ্বালিয়ে আগুন হাতখানা তাতে সেকে ,
শীত গ্রীষ্মের তফাতটা বুঝি মাপে ।
হিম শীতল ঐ কুয়াশা গায়ে মেখে,
বাঁচার তরে দুঃখগুলো যায় চেপে !!
দরদ মাখা ঐ দয়ার দরজা খুলে,
উষ্ণ পরশ ছড়াও সৃষ্টি কুলে !!!
সাম্য ন্যায়ের আলোর মশাল জ্বেলে
জাগুক ধরনী,সাজুক সততা ফুলে !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


