somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

""""""ফেরারি আমি """'’''

২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন একটি দলের কর্মী হওয়ার অপরাধে যখন তার হাত পায়ের রগ কেটে তাকে চিরতরে পঙ্গু করে দিলাম !
তখন তো মানবতা লঙ্ঘিত হয়নি !
লগি- বৈঠা ও ইটের আঘাতে আঘাতে ঐ ছেলেটির মাথা চূর্ন-বিচূর্ণ করে, তার লাশের উপর অসুর নিত্য করলাম !!
কই তখন তো মানবতা লঙ্ঘিত হয়নি !!!
শত কাকতি -মিনতির পরও বিশ্বজিতের ওপর একের পর এক চাপাতির আঘাতে ক্ষত -বিক্ষত করে ওর ভবলীলা সাঙ্গ করে দিলাম!
কই তখন তো মানবতা লঙ্ঘিত হয়নি !!
অতর্কিতে হামলা করে ও অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে বেধড়ক পিটিয়ে হত্যা করলাম!!
কই তখনো তো মানবতা লঙ্ঘিত হয়নি !
সাংস্কৃতিক আগ্রাসন ও ষড়যন্ত্রের প্রভাব দিকভ্রান্ত ও ধর্মীয় মূল্যবোধহীন হয়ে যুব সমাজ নিজেদের স্বকীয়তা বিসর্জন দিয়ে অপসংস্কৃতির অতল গহ্বরে তলিয়ে যায়, যেখানে রেনু তনু রা নির্মম ভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়ে নিরবে অশ্রু ঝরায় বা মৃত্যুকে আলিঙ্গন করতে বাধ্য হয় !!
জুলুমবাজ শাসক গোষ্ঠী শৃঙ্খলা ও আইনের দোহাই দিয়ে যেখানে নির্যাতনের স্টিমরুলার চালায় নিরিহ জনতার উপর এবং রাতের আধারে নিরস্ত্র জনতার উপর নির্বিচারে বুলেট চালিয়ে শত সহশ্র হত্যার পরও মানবতার ফাঁকা বুলি আউড়ায় !!
সেখানে " মানবতা" নিজেই ফেরারি আসামি !!

স্বদেশ প্রেমে উদ্ভোদ্ধ হয়ে স্বদেশ ও দেশের মানুষের স্বার্থ নিয়ে লেখালেখির কারনে তুখোড় মেধাবী ছাত্র বুয়েটের আবরার কে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেললাম !!
তখন ও তো মানবতা লঙ্ঘিত হয়নি!!!

রাজপথের পিকেটার সন্দেহে নিরীহ লিমন কে গ্রেফতার করে আক্রোশ মিটানোর জন্য তার পায়ে গুলির চালিয়ে তাকে চিরতরে পঙ্গু করে দিলাম !!
তখন কি লঙ্ঘিত হয়েছিল মানবতা ??

বিরোধী মতকে দমানোর জন্য তালিকা করে গ্রেফতার গুম করে ফেললাম অথবা নিজ স্বার্থে রাতের আধারে উদ্ধার অভিজানের নামে ব্রাশ ফায়ার করে ক্রশফায়ার বলে চালিয়ে দিলাম !!
তখনো তো মানবাধিকার লঙ্ঘনের আওয়াজ উঠেনি !!
রাজনৈতিক ফায়দা লুটার জন্য যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে ঝলসে দিলাম নিরীহ যাত্রীদের !!
তখন কী লঙ্ঘিত হয়নি মানবতা ??

নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কে নিজস্ব পাটুয়া বাহিনীতে রুপান্তর করলাম ও নিজের সুবিধামতো আইন প্রণয়ন করে গদি রক্ষা ও নিজের আখের গোছানোর পরিকল্পনা করলাম !!

রাজনৈতিক অস্থিরতার সুযোগে জ্বালিয়ে পুড়িয়ে সংখ্যা লঘুদের বাড়ি ঘর ধ্বংস করে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ফায়দা হাসিলের ধান্ধা করলাম!!
তখনো তো লঙ্ঘিত হয়নি মানবতা !!

আর যখন বিবেকের তাড়নায় মানুষ্যত্যের চাপা ক্ষোব নিয়ে সকল অন্যায় -অবিচার ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার কন্ঠে আবির্ভূত হলাম ,তখনি জানতে পারলাম যে, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আমি এক ফেরারি আসামি !!!!!!


হায় ! ক্ষমতা !!! হায় ! মানবতা !!!

৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×