somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীবাসী রয়েছেন একেবারেই সৌভাগ্যের সুতোর ওপর, প্রতীকীভাবে বললে— সৃষ্টিকর্তার দয়ায়। এ নাকি অতিবড় অপ্রিয় সত্য।

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আকাশ থেকে হঠাত্ই নেমে এলো সাক্ষাত্ মৃত্যুদূত। হাজার হাজার পারমাণবিক বোমা যেন এক সঙ্গে বিস্ফোরিত হলো। শুধু মানব সভ্যতা নয়, নিমেষে ধ্বংস হয়ে গেলো প্রাণকূলের প্রায় সবটুকু। এমন দুর্ভাগ্যের সাক্ষী আমাদের হতেই হতে পারে, কবে কখন— তা কেউ বলতে পারে না। এবং তা প্রতিহত করার সাধ্যও খুব সামান্যই আছে মানুষের। কল্পবিজ্ঞানের রোমহর্ষক গল্পের মতো শোনালেও গত সপ্তাহে নাসা'র প্রধান ঠিক এই সুরেই কথা বলেছেন।



আমাদের এ পৃথিবী ভাসছে অসীম শূন্যের ভেতর। প্রতিনিয়ত মহাজাগতিক টুকরো বস্তু আছড়ে পড়ছে পৃথিবীর ওপর। কিন্তু যেহেতু সেগুলো আকারে নগণ্য, তাই তা নিঃশেষ হয়ে যাচ্ছে বায়ুমণ্ডলেই। অথচ অসংখ্য ভাসমান বস্তু, উল্কা বা গ্রহাণু— যে নামেই ডাকি না কেন, প্রতিনিয়ত পৃথিবীর কান ঘেঁষে চলে যাচ্ছে। তার কিছু কিছু বিনানোটিসে ঢুকেও পড়ছে পৃথিবীর অন্দরে। এই যেমন গত ফেব্রুয়ারির মাঝামাঝি বিপজ্জনক উল্কাবৃষ্টি হলো রাশিয়ায়। রাশিয়ার চেলিয়াবিন্সক শহরের আকাশ থেকে হঠাত্ই খসে পড়েছিলো ওই মহাজাগতিক পাথরের টুকরো। বিজ্ঞানীরা বলছেন, ওই পাথরের টুকরো প্রায় ১৭ মিটার ব্যাসের। ওই দিনই সকলের অলক্ষ্যে পৃথিবীর কান ঘেঁ?ষে পার হয়ে যায় গ্রহাণু ২০১২ ডিএ১৪। গত বছর ফেব্রুয়ারি মাসে স্পেনের লা সাগরা মানমন্দিরের নজরে আসে 'বিপজ্জনক'ওই গ্রহাণুটি। যদিও জ্যোতির্বিদরা হিসেব-নিকেশ করে জানিয়েছিলেন, পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার কোনো সম্ভাবনাই ছিলো না ৫০ মিটার দীর্ঘ এই পাথরের টুকরোর।

বিজ্ঞানীদের মতে, কয়েকশ' কোটি বছর আগে প্রাণসৃষ্টির পর পৃথিবীতে এ যাবত্ পাঁচবার প্রাণের মহাবিলোপ ঘটেছে। এসব বিলোপের পেছনে গ্রহাণুও দায়ী অনেক ক্ষেত্রে। ধাবমান গ্রহাণু থেকে পৃথিবীর সুরক্ষা নিশ্চিত করতে বিজ্ঞানীদের ভাবনার শেষ নেই। অতিসম্প্রতি রং ছিটানোর পদ্ধতি ব্যবহারের কথাও চিন্তা করেছে নাসা। পৃথিবীর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে গ্রহাণুর ওপর রঙের পাতলা আস্তরণ দিয়ে ধ্বংসের সম্ভাবনা ভেবে দেখছে যুক্তরাষ্ট্রের এই মহাকাশ গবেষণা কেন্দ্র। বিজ্ঞানীদের মতে, উচ্চচাপে রঙের গুঁড়ো ছিটিয়ে হালকা আবরণ তৈরি করা হলে গ্রহাণুর সূর্যালোক প্রতিফলনের মাত্রা পরিবর্তিত হবে। এর ফলে তাপমাত্রার হেরফের হবে গ্রহাণুটির দুই পাশের, এবং এক পর্যায়ে এর গতিপথই পাল্টে যাবে। গ্রহাণুর আঘাতহানার ওপর হলিউডের সিনেমার সংখ্যা কম নয়। সবক্ষেত্রেই আমরা দেখেছি, অল্পের জন্য শেষ মুহূর্তে বিজ্ঞানীরা প্রতিহত করেছেন গ্রহাণুর আঘাতকে। কিন্তু বাস্তবতা নাকি সম্পূর্ণ ভিন্ন। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা'র প্রধান চার্লস বোল্ডেন জানিয়েছেন, বড় গ্রহাণু আঘাত হানলে আমাদের বাঁচার কোনো উপায়ই নেই। কারণ অনেক ক্ষেত্রে তা অতি আকস্মিক হতে পারে। তা ছাড়া যেসব পদ্ধতিতে গ্রহাণুকে প্রতিহত করার কথা ভাবা হয়, সে সব ব্যবহারিক ক্ষেত্রে খুব বেশি কার্যকর নয়। তার মতে, পৃথিবীবাসী রয়েছেন একেবারেই সৌভাগ্যের সুতোর ওপর, প্রতীকীভাবে বললে— সৃষ্টিকর্তার দয়ায়। এ নাকি অতিবড় অপ্রিয় সত্য।

গত মাসে রাশিয়ায় উল্কাবৃষ্টির পর নাসা'র পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। পৃথিবীর চারপাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে যত গ্রহাণু, তার ৯৫ শতাংশই এক কিলোমিটার বা তারও বড়! এমন কোনো গ্রহাণু যদি পৃথিবীর ওপর আছড়ে পড়ে, তা হলে সে দিনই হবে মানবসভ্যতার শেষ দিন। বিজ্ঞানীরা মনে করেন, প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে অন্তত ১০ কিলোমিটার ব্যাসের একটি বিশাল উল্কাখণ্ড মেক্সিকো উপদ্বীপের ওপর আছড়ে পড়েছিলো। এর ফলেই পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গিয়েছিলো ডাইনোসরেরা। ধ্বংস হয়ে গিয়েছিলো সেই সময়কার প্রায় ৯০ শতাংশ জীব প্রজাতিই। নাসা'র বিজ্ঞানীরা দাবি করেছেন, পৃথিবীর চারপাশে যে গ্রহাণুগুলো ঘুরে বেড়াচ্ছে, তার মাত্র ১০ শতাংশ-ই নাকি আকারে ১৬৫ মিটার বা তার চেয়ে বেশি। এমন গ্রহাণুর সঙ্গে পৃথিবীর যদি সরাসরি ধাক্কা লাগে, তা হলে যে কোনো বড় শহর ধ্বংস হয়ে যেতে পারে মুহূর্তে। তবে আশার কথা হলো, এই মাপের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগার সম্ভাবনা হাজার বছরে মোটে একবার। তারপরও নিজেদের খুব একটা নিরাপদ বলে মনে করছেন না বিজ্ঞানীরা। তবে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন বিজ্ঞানীরা, এখনও পর্যন্ত এমন কোনো প্রযুক্তিই নেই মানুষের হাতে যার সাহায্যে এমন দুর্ঘটনা এড়ানো যেতে পারে।

-দৈনিক ইওেফাক
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×