চে গুয়েভারা
১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিপ্লবী
চে গুয়েভারা
আমি যখন
সদ্য প্রসূত
সূর্যের আলোর
ছোঁয়ায় প্রস্ফুটিত
এক সৌম্য শিশু ,
তখন তুমি
বলিভিয়ার জঙ্গলে
এম টু কারবাইন কাঁধে
সমাজতন্ত্রের স্বপ্নে
বিভোর এক সৈনিক ।
যখন আমার রক্ত
সৃংগারিছে প্রসারিত বক্ষে
পৃথিবীর আলো আর হাওয়ায় ,
তখন তুমি
কষ্টে জর্জরিত বুকে ;
অথছ ইস্পাত কঠিন
এক রক্তাক্ত বিপ্লবী ।
মায়ের শিয়রে
স্তনের বোঁটা চুষে
আমি যখন পুলকিত
শক্তি বর্ধনে শরীরে ,
রক্ত আর ছেঁড়া কাপড়
নিংড়ে তখনো তুমি স্থির
ক্ষয়িষ্ণূ স্বপ্ন বুননে ।
তারপর
৯ই অক্টোবর ১৯৬৭ ।
তখন আমি মিষ্টি হেসে
হামাগুড়ি দিয়ে এগিয়ে
বুক ভরে শ্বাস নিয়ে শান্ত ।
তখন তুমি
টেরনের ট্রিগারের
আওতায় বন্দী
এক আস্ফালিত সিংহ ।
যার বুলেটে বেরিয়ে
গেছে হাজার পাখির ঝাঁক-
আবৃত করতে
হাজার পৃথিবীর জরা
আর জির্ণতাকে ।
কম্পিত হাতে তখন আমি
তাকিয়ে মায়ের দিকে ;
আশা আর দোলাচলে
একটু দুগ্ধের আশায় ।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন