somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোভে-পাপ, পাপে মৃত্যু

২২ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সবে দাখিল (S.S.C) পাশ করেছি ।
এলোমেলো ভাবনা, মনটা সব সময় অস্থির,
নেঙটাকাল থেকেই শখ ছিলো মডেল হমু, (তবে মঠেল আরিপ্পার মতো না)
যোগাযোগ শুরু করলাম ঢাকার সাথে, লাইন ও পেয়ে গেলাম.........।
ভালো পরিচালক কয়েকজনের সাথে পরিচয় হলো......
অভিনয় জগত সম্পর্কে ধারনা ছিলনা, ২/৩ মাস নিয়মিত যাতায়াত করার পরই টের পেলাম
আমি কোন অন্ধকারের দিকে হারিয়ে যাচ্ছি ।
পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে সবকিছু ছেড়েছুড়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসি ।
.
.

. . সেই সময়কার ঘঠনা,
সায়দাবাদ থেকে রিকশায় উঠেছি চানখারপুল চৌরাস্থা যাবো,
যতদুর মনে পড়ে ভাড়া ছিলো ৩০/৩৫ টাকা ।
কমলাপুর রেলস্টেশন পার হওয়ার পর ড্রাইভার হঠাৎ রিকসা সাইড করলো ।
মাথা নিচু করে কি যেনো হাতে নিলো,
দেখলাম কাগজের ছোট্ট একটা পুটলা,
ড্রাইভার পুটলাটা আমার চোখের সামনে অতি সযতনে খুললো,
সাদা কাগজের ভেতরে সোনা পেচানোর লাল কাগজ,
সাথে একটা চিরকুট, ভিতরে একখন্ড সোনার বার ।
বার দেখে আমি এক্কেরে হা ......... ড্রাইভারের শরীরে কাপন ধরে গেছে,
কম্পিত হস্তে আমাকে শুধাইলো মামা দেখেন তো কি লিখা আছে ?
.
.

. . চিরকুট টা হুবহু না হলেও ঠিক এমনি ছিলো...............
"মাখন দা,
ব্যাবসার কাজে চিটাগাং চলে যাচ্ছি,
তাই দেখা করতে পারলাম না,
আমার ছোট ভাই হিরালাল কে দিয়ে দেড় ভরি ২২ ক্যারেট এর সোনা পাঠালাম ।
তোমার বঊদির জন্য গলার হারের যে ডিজাইন দেখেছিলাম,
সেইমত একখানা হার বানিয়ে দিও ।
ইতি
মতিলাল মাহাজন"

... মামা, এইটা কি?
... আরে এইটাতো সোনার বার । তুমি এখন অনেক টাকার মালিক ।
ড্রাইভার কিন্তু কাপতেসে, ভাবখানা এমন এত টাকার জিনিস সে রাখবে কোথায়...?
চলতে শুরু করলাম গন্তব্যে......
কিছুক্ষন পর ড্রাইভার বলল,
...মামা, আপনি জিনিষডা নিয়া নেন, আমি গরিব মানুষ, এত দামি জিনিষ দিয়া আমি কি করুম ?
...না ভাই, আমার কাছে এত টাকা নাই । (সিলেটি তো, তাই মামা ডেকে অভ্যস্ত নয়)
...মামা, আপনার যা খুশি দেন, সমস্যা নাই ।
এইভাবে ড্রাইভার আমাকে নানাভাবে ফুসলাতে লাগল...
আমার ভিতর আস্তে আস্তে লোভ চলে আসছে............হঠাৎ বলেই বসলাম, কত দিতে হবে...?
...মামা, ৫০০০/- টাকা দিয়া দেন ।
...দূর মিয়া, আমার কাছে এত টাকা নাই । লোভটা এতক্ষনে আমায় জেকে বসেছে ।
...মামা, আপনি কন কত দিবাইন...??
...আমার কাছে মাত্র ২০০০/- টাকা আছে । (ডাহা মিথ্যা কথা)
অতঃপর নিয়ে নিলাম ২০০০/- টাকায় দেড় ভরি স্বর্ন ।
.
.
আবার যাত্রা শুরু.........
কিছুক্ষন পর রিকশার চেইন পড়ে গেল।
ড্রাইভার রিকশা থেকে নেমে কি কি পরীক্ষা নিরীক্ষা করে বলল,
...মামা, আমি রিকশা দিতাছি, আমার রিকশায় সমস্যা হইছে ।
আমার ভিতর তখন লুঙ্গী ড্যান্স চলতেছে,
আহা...! কি আনন্দ আকাশে বাতাসে .........
যাও একটা রিকসা নিয়া আস.........
.
.

অতঃপর, অন্য একটি রিকশায় চানখার পুল চৌরাস্থায় পৌছলাম ,
এবং জীবনে প্রথমবারের মত ঢাকায় একটি ট্রেনিং প্রাপ্ত প্রতারক চক্রের হাতে ২০০০/- টাকা গচ্ছা দিয়া পুরাই একখান "ডমেস্টিক মদই" হইয়া গেলাম । বুঝলাম, কি আমড়ার অভিনয় করতে এসেছি.........
এই রিকশা ড্রাইভার যে অভিনয় করেছে, তারে তো একখান "রুবেল" পুরষ্কার দেয়া উচিত ।
.
.
কম বয়সে অনেকেই বড় বড় ভুল করে বসে,
কেউ কেউ শুধরে যায়...... আর কেউ ডাস্টবিনে পড়েই থাকে.........
সেইদিন থেকে কথাটার মর্ম বুঝতে পারলাম.........
"লোভে-পাপ, পাপে মৃত্যু"



আমার নিজস্ব ওয়েবসাইট - ফানি ম্যান
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×