somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিক্ত অভিজ্ঞতা

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় এগার বছর আগের কথা,
ঢাকা গিয়েছিলেম ব্যাক্তিগত এক কাজে,
বাইতুল মুকাররাম এর পাশের ফুতপাতে কিছু সুন্দর সুন্দর জিনিষ পত্রের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা ।
একটি মেজ্ঞাইবার চাকু আমার খুব পছন্দ হলো । টিভিতে তখন মেজ্ঞাইবার দেখাত, বিধায় চাকুটার প্রতি বারাবরই আকর্ষন ছিলো ।

যা হোক আমি দোকানীকে দাম জিজ্ঞেস করলাম ।
দোকানদার বললো ৯৫০ টাকা,
আমি আকশ থেকে পড়লাম, বড়জোড় দামটা ৫০০ টাকা বলতে পারতো, কি করবো ভেবে পাচ্ছিলাম না ।।
চিন্তা করলাম দাম বল্বোনা, চলেই যাই, দুপা সামনে এগিয়েছি,
দোকানী বললোঃ এই যে দাম বললেন না ?
.....না ভাই নেবনা,
.....তাইলে দাম জিজ্ঞেস করলেন কেনো ? কত দিবেন বলেন , 
আমি যতই বলি নেবোনা দোকানদার নাছোড়বান্দা, দাম তাকে বলতেই হবে । 
নিজেকে পুরাই অসহায় লাগছিলো, কারন দোকানী বুঝে গিয়েছিলো আমি সিলেটি, স্থানীয় না ।
আমার কথাবার্তায় সিলেটি টান ছিলো । 
এই সমস্যাটা বঙ্গ দেশের সব জায়গায় আছে । ঐ যাত্রা সরি বলে পার পেয়েছিলাম ।
.
.
.
আমাদের গ্রাম থেকে এক লোক এসেছে সিলেট । 
বেচারা গ্রাম্য লোক, কালে ভদ্রে সিলেট আসে তেমন জানা শুনা নেই ।
সিলেট কিন ব্রিজের লাইনে তখন কিছু খুচরা/ভাসমান দোকানী ছিলো,
যারা চিরুনী সুই সুতা, জাত-বিজাতের সেন্ট বিক্রি করতো ।

সেন্টের আকর্ষনীয় বোতল দেখে গ্রাম্য (ফুলমিয়া) ভাইটির সখ জাগলো,
সে দাম জিজ্ঞেস করলে দোকানী বললো ৫০০ টাকা, দাম শুনে ফুলমিয়া দমে গেলো,
আর কথা না বলে সামনে হাটতে থাকলো,পিছন থেকে দোকানীও লোকটিকে ঝাপটে ধরলো, 
.....দাম বলেন নইলে যেতে পারবেন না,
ফুলমিয়ার অবস্থা তখন খুব খারাপ, পারলে লুঙ্গিতে হাগু মুতু করে দেয় আরকি ।
সে আগ পিছ না ভেবে মারলো ভূ দৌড়.........ফুলমিয়াও দৌড়ায় দোকানীও দৌড়ায় ।
পরিশেষে ভাগ্যক্রমে আমাদের গ্রামের আরেক লোকের সামনে 
পড়ে যাওয়ায় সে ঐ যাত্রায় বেচে যায় ।
দোকানী বুঝে গিয়েছিলো লোকটা স্থানীয় না, গ্রাম থেকে এসেছে, তাই চান্সটা হাতছাড়া করতে চায়নি ।
.
.
.
এক বন্ধুর সাথে বন্দর লাল বাজার গিয়েছিলাম মাছ কিনতে......
কতক্ষন এদিক সেদিক ঘুরে দুটি মাছ পছন্দ হলো ।
বন্ধুটি জিজ্ঞেস করলো মাছ দুটির দাম কত ?
.....১৭০০ টাকা ।
আরেকটু হলেই মাথার মইধ্যে হার্ট এটাক হইয়া যাইতো । কি বলা যায় চিন্তা করছিলাম......।
সাথের বন্ধুটি বলেই ফেললো ৫০০ টাকা দেবো.........
মাইমল বেটা (ফিসারম্যান) এমন অদ্ভুত চোখে আমাদের দিকে তাকালো যেনো আমরা চিড়িয়াখানার কোন বান্দর প্রজাতী ।
.....অতবর মাছ খাইছলায়নী জীবনে ? ( জীবনে কখনো এতোবড় মাছ খেয়েছেন)।।

মাটি......তুই ফাটা দে নিচে হান্দাইয়া যায়.........
আমাদের ইজ্জত নিয়ে টানাটানি............
কোন কথা না বলে এক পা দুপা করে সুবোধ বালকের মতো মাছ বাজার থেকে বেড়িয়ে আসলাম ।
.
.
.
স্থানীয় জিনিসটা মানুষের অনেক বড় পুজি । 
এইটাকে কাজে লাগিয়ে মানুষ অনেক আকাম কুকাম করতে পারে ।
অন্যকে সহজে বিপদে ফেলতে পারে, অন্যের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে পারে,
এমন কি ব্ল্যাকমেইল পর্যন্ত করতে পারে । 

জীবনের প্রতি পদক্ষেপই একেকটা শিক্ষা । 
আমি একটা জিনিষ খুব মেনে চলি,
মুচীর সাথে, গাড়ির ড্রাইভারের সাথে এবং মাইমলদের সাথে তর্কে লিপ্ত হইনা ।
আপনি যতবড় লোকই হোন না কেন, এদের কাছে আপনি ডালভাত.........
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×