লংগদু থেকে উদ্ধার করা অস্র ও গোলা-বারুদ
খাগড়াছড়িতে বিষ্ফোরক দ্রব্যসহ
৪ চাকমা যুবককে আটক করেছে পুলিশ
খাগড়াছড়িতে বিষ্ফোরক দ্রব্যসহ ৪ চাকমা যুবককে আটক করেছে আইন শৃংখলা বাহিনী। পুলিশ জানায়, আজ শুক্রবারজেলা সদরের জিরোমাইল এলাকা থেকে কলিন চাকমা (১৯), সুখি ধন চাকমা (১৮), তপন বিকাশ চাকমা (১৯) ও অরুন বিকাশ চাকমা (১৯) কে আটক করা হয়েছে। আটককৃতরা খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। জিরোমাইল এলাকায় চেক পোষ্টে যাত্রীবাহী বাস চেককালে তাদের সন্দেহ হলে আটক করে। এ সময় তাদের নিকট থেকে তরল জাতীয় বিষ্ফোরক দ্রব্য সহ বিভিন্ন সন্দেহ জনক বস্তু উদ্ধার করা হয়।
রাঙ্গামাটির লংগদুতে গহীন অরণ্যে সেনা অভিযান সন্ত্রাসী আস্তানা
ধ্বংস, ৬ টি আগ্নোয়াস্ত্র ও বিপুল পরিমানে গুলি উদ্ধার
লংগদুর গহীন অরণ্যে লংগদু সেনা জোন অভিযান চালিয়ে সন্ত্রাসীদের একটি আস্তানা ধ্বংস করে দিয়েছে। আস্তানা থেকে ৬ টি অস্ত্র ও বিপুল পরিমার ৮১ রাউন্ড গুলি ৬ টি বাউন্ডলিয়ার ৬টি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশী কাটা রাইফেল ১, পাইপ গান-১, থ্রি নট থ্রি রাইফেল-১, চাইনা পিস্তল-১, একনলা বন্দুক-২। এছাড়া উদ্ধার কৃত গুলি গুলোর মধ্যে রয়েছে চাইনিজ পিস্তলের গুলি-১৪ রাউন্ড, বন্দুকের গুলি ৩৭ রাউন্ড, থ্রি নটি থ্রি ৩০ রাউন্ড, বাউন্ডলিয়ার-৬ টি।
লংগদু থানা সুত্র জানায়, গতকাল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু সদর জোন দুটি সেনা গ্রুপ লংগদু সদর উপজেলার কাঠালতলী এলাকায় গভীর জঙ্গলে এ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আস্থানা ছেড়ে পালিয়ে যায়। সেনাবাহিনী দুদিক থেকে আস্থানাটিকে ঘেরে ফেলে পরে তারা আস্তানায় গিয়ে অস্ত্র ও গোলাবারুদ্দ গুলো উদ্ধার করে।
খাগড়াছড়িতে বিস্ফোরকসহ ৪ চাকমা যুবক আটক এবং রাঙ্গামাটির লংগদুতে ৬ টি আগ্নোয়াস্ত্র ও বিপুল পরিমানে গুলি উদ্ধার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।