somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ক্লোন রাফা
আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো।জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

বাংলাদেশকে আন্তর্জাতিক কনফ্লিক্ট জোনে পরিণত করলো ড. ইউনুসের অবৈধ দখলদাররা ‼️

৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেষ পর্যন্ত ড.ইউন তার আন্তর্জাতিক সক্ষমতা প্রদর্শন করে দেখালেন! উনি বাংলাদেশের মানুষের জন্য কখনোই কোন কাজ করেননি ।আমাদের কোনো দুর্যোগে কখনো পাশে দাঁড়িয়েছেন তার কোনো দৃষ্টান্ত নেই । যে ক্ষুদ্র ঋণের উদাহরণ টানা হয় ।আমি মনে করি তা পুরোপুরি তার ব‍্যাবসায়িক দৃষ্টিভঙ্গি । তিনি তার মাষ্টার’দের দ্বার পরিচালিত হয়ে তাদের স্বার্থ রক্ষায় শতভাগ কার্যকর ভূমিকা পালন করেছেন ।এই দেশের সরকারি করের টাকা বিদেশে পাঠানো হয়েছে ।তার প্রভূদের জন্য তিনি একজন সম্মানিত ব্যবসায়ী ।

দেশের জন্য বিপর্যয় এখন শুধু সময়ের ব্যাপার । মানবিক সহায়তার জন্য যে কড়িডোর তিনি দিলেন । তার এখতিয়ার কি আছে বর্তমান অবৈধ দখলদার লুটেরাদের ⁉️তারা কি বাংলাদেশের নাগরিক দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি? তাদেরকে কি রাষ্ট্রের সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে দায়িত্ব দেওয়া হয়েছে ⁉️

মানবিক সহায়তার কড়িডোর কি কাজে ব্যবহার হয় তার দৃষ্টান্ত অসংখ্য । এই কড়িডোর দিয়ে মাদক থেকে শুরু করে ভয়ংকর অপরাধিদের অবাধ যাতায়াতের ব্যবস্থা করা । এই কড়িডোর দিয়েই বিভিন্ন গোষ্ঠীর সৈন্যদের সংযোগ স্থাপন করা । অস্ত্র গোলা বারুদ প্রেরণ করা হয় ।মূলত এই কড়িডোর হবে সকল পক্ষের আক্রমণের কেন্দ্রবিন্দু! মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য এই কড়িডোর। পরাশক্তি এভাবেই তাদের সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে বিগত সকল কনফ্লিক্ট জোনে ।

আরো একটি গুরুত্বপূর্ণ ব‍্যাপার ঘটেছে ড.ইউনূসের তৎপরতায়। স্টার্লিংকে বাংলাদেশের জন্য নয় বরং মায়ানমারের সরকার বিরোধীদের জন্য আনা হয়েছে। এই স্টার্লিংকের মাধ্যমেই বাংলাদেশের সিম ব্যবহার করার সুযোগ করে দেওয়াই মূল উদ্দেশ্য!অর্থাৎ আমরা সাইবার হামলার মুখে পড়ে যাচ্ছি। এর মাধ্যমে সকল পরাশক্তি সংযুক্ত থাকবে তাদের হীন স্বার্থ বাস্তবায়নের । বাংলাদেশ হবে ইউরোপের এবং আমেরিকার করায়ত্ব। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব‍্যাবসা করার অনুমতি দেওয়ায় দুই শত বছরের ইতিহাস আমাদের জানা ।এদের সাথে তো সরাসরি কথা বলে অনুমতি দেওয়া হোচ্ছে । কাজেই এটা হবে চিরস্থায়ী বন্দোবস্ত । এবং এটাই হোচ্ছে এদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত ।

৭১-এর পরাজয় মেনে নেয়নি তারা । যখনই সুযোগ পেয়েছে তখনই প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়েছে । ১৯৭৫/২০০৪/এবং ২০২৪ তার নগ্ন ছবি ।
বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকের ঐক্য এখন খুবই জরুরী । ভাবুন ইতিহাসের কোথায় আপনি আছেন! আপনার অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে দাঁড়াবে ।বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই হবে আপনার দেশপ্রেমের প্রমাণ ।

ধন্যবাদ,
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু ॥
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:৩১
২২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

×