somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ক্লোন রাফা
আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো।জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

৭৫-এর ইনডেমনিটি থেকে আজকের জুলাই ঘোষণা ‼️ সুদের মহাজনের বিচার করা যাবে এই ঘোষণায় ‼️

০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জুলাই ঘোষণাপত্র নিয়ে আমার নিজস্ব পর্যবেক্ষণ একজন জানতে চেয়েছেন ইনবক্সে। মোটাদাগে এই ঘোষণাপত্র নিয়ে আমার আগ্রহ কম। কারণ যেকোনো ফৌজদারি অপরাধের সাংবিধানিক দায়মুক্তি বা ইনডেমনিটি দেয়ার আয়োজন আমাকে আকৃষ্ট করে না। এটাও ঠিক একই কারণে করেনি। তারপরেও আগ্রহী ফেসবুক বন্ধুর উদ্দেশে কয়েকটি পর্যবেক্ষণ-

* এই ঘোষণাপত্রে জুলাই-আগস্টে আওয়ামী লীগবিরোধী শক্তির সব কর্মকাণ্ডকে রাজনৈতিক ও আইনি দুই দিক থেকে 'যুক্তিসংগত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত' বলে উল্লেখ করা হয়েছে। ফলে এটা নির্বাচন-পরবর্তী সংসদের অনুমোদন সাপেক্ষে পরিবর্তিত সংবিধানে তফসিলভুক্ত হলে সব ঘটনাই দায়মুক্তি বা ইনডেমনিটি পাবে। এসব কর্মকাণ্ডের মধ্যে গুরুতর ফৌজদারি অপরাধ, যেমন হ*ত্যার ঘটনারও বিচার চাওয়া বা করা যাবে না।

সরকারি হিসাবে জুলাই-আগস্টে ৪৪ পুলিশকে হ*ত্যা করা হয়েছে। তবে জুলাই ঘোষণাপত্রের দাবি অনুযায়ী এই সব হ*ত্যাই 'যুক্তিসংগত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত'। এমনকি জাতিসংঘ রিপোর্টের ৬৩ পৃষ্ঠার ২২০ নম্বর পয়েন্টে যে ছাত্রলীগ কর্মীর ধর্ষণের শিকার হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে, সেটিও 'যুক্তিসংগত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত' হিসেবে আমাদের মেনে নিতে হবে। ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না বলা হলেও এগুলোর কোনো বিচার বাংলাদেশের কোনো আদালত বা আইনে চাওয়া যাবে না। আমাদের মেনে নিতে হবে 'দেশের প্রয়োজনেই' ওই পুলিশদের হত্যা করা 'যুক্তসঙ্গত ও বৈধ' ছিল (আওয়ামী লীগ নেতাকর্মীদের কথা নাইবা তুললাম), এমনকি ওই ছাত্রলীগ কর্মীকে ধর্ষণ করাটিও 'অপরিহার্য এবং বৈধ' ছিল!

* ঘোষণাপত্রের ১৭ নম্বরে সামরিক বাহিনীকে দায়মুক্তি দেয়া হয়েছে। ফলে একমাত্র আওয়ামী লীগ এবং পুলিশের মতো আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগের বিচার করা যাবে, সামরিক বাহিনীর কাউকে নয়।

* ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক অন্য কোনো আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকার কোনো উল্লেখ নেই। এই দলটি কেবল তাদের সরকার পরিচালনার সময়কালে হঠাৎ 'আকাশ থেকে হাজির হয়েছিল এবং প্রতিবারই ফ্যাসিবাদ কায়েম করেছিল।' বাকি সময়ে দেশে গণতন্ত্র ও সাম্যবাদের নহর বয়ে গেছে।

* ইন্টারেস্টিংলি জুলাই ঘোষণাপত্রে এরশাদবিরোধী আন্দোলনকেও 'ছাত্র-জনতার আন্দোলন' বলা হয়েছে। এমনকি সেখানে বিএনপির ভূমিকারও উল্লেখ নেই। অন্য দলগুলোর হিসাব, এমনকি তিনজোটের রূপরেখাও বাদ!

* স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান প্রণয়নপদ্ধতি, এর কাঠামোগত দুর্বলতার কথা বলা হয়েছে জুলাই ঘোষণাপত্রে। ফলে দৃশ্যত বাহাত্তরের সংবিধান পরিত্যাজ্য।

* ঘোষণাপত্রের ৬ নম্বরটি খুবই ইন্টারেস্টিং। সেখানে দেশি-বিদেশি চক্রান্তে ১/১১-এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থা এসেছিল বলে উল্লেখ করা হয়েছে। ফলে ১/১১-এর কুশীলবদের বিচার করার যথেষ্ট সুযোগ থাকছে। সে সময়ে নতুন রাজনৈতিক দলের জন্মদাতা এবং মাইনাস টু ফর্মুলায় সমর্থনদাতা পত্রিকা সম্পাদকদের জন্য কিন্তু যথেষ্ট ঝুঁকি থেকে যাচ্ছে।

* জুলাই ঘোষণাপত্রে এনজিওগুলোর জন্য স্পেস রাখা হয়েছে। ২৬ নম্বরের 'পরিবেশ ও জলবায়ুসহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশল'-এর সাংবিধানিক স্বীকৃতির সুযোগ থাকায় পরিবেশবাদী এনজিওগুলো বিশেষভাবে উপকৃত হতে পারে

* সবশেষ পর্যবেক্ষণ হলো যদি নির্বাচন হয় এবং তাতে বিএনপি বিজয়ী হয় তাহলে এই ঘোষণাপত্র সংবিধানের তফশিলভুক্ত করার প্রধান দায় ও দায়িত্ব তাদের ঘাড়েই চাপবে। সে কারণেই সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃষ্টি মাথায় নিয়েও ড. ইউনূসের সবচেয়ে কাছে দাঁড়িয়ে ছিলেন। তবে সে সময়ে কেবল একটি ছাতা ড. ইউনূসের মাথায় ধরে রাখা খুব দৃষ্টিকটূ লেগেছে। বর্তমান ও ভবিষ্যতের দায় ও দায়িত্বকে স্বীকৃতি দিয়ে মঞ্চে অন্তত আরেকটি ছাতার বন্দোবস্ত করলে দেখতে ভাল্লাগতো...
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৫
২২টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×