somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গেম রিভিউ-৩: Farcry 2

২০ শে আগস্ট, ২০১১ ভোর ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গেম রিভিউ-১ : Call of Duty 4: Modern Warfare

গেম রিভিউ-২ : Call of Duty: Modern Warfare 2

যে গেম গুলোর কথা আমি লিখব তার সবই মোটামুটি পুরোনো। তার পরেও লেখা এই কারনে যে অনেকেই হয়ত আমার লেখা পরে গেম গুলো খেলে দেখতে চাইবেন। আমি মুলত শুটিং গেম খেলতে পছন্দ করি। তাই যে গেম গুলো নিয়ে লিখব তার সবই মোটামুটি শুটিং গেম। পছন্দ অনুযায়ী লিস্ট করলে আমার খেলা গেম গুলোর তালিকা অনেক বড় হয়ে যাবে। তাই বিস্তারিত লেখার সময় পছন্দ অনুযায়ী লিস্ট অনুসারে লিখব। আজকের গেম FarCry 2

FarCry 2

এইটা আমার পছন্দের তালিকায় ৩য়। যারা একটু Realistic ধরনের গেম ভালবাসেন তাদের এটা অবশ্যই ভাল লাগবে।

এই টার আগের পার্ট আমি পুরোটা খেলি নাই, তবে আগের পার্টের সাথে এটার কোন সম্পর্কও নাই। গেমের কাহিনী কাল্পনিক। গেমের পটভুমি আফ্রিকার একটা দেশ যেখানে Civil war চলছে।

গেমের চরিত্র অনেক এবং পরিবর্তনশীল। পরিবর্তনশীল বললাম এই কারনে যে এখানে প্রথমেই অনেক গুলো চরিত্র দেয়া থাকে যেখান থেকে আপনি যাকে ইচ্ছা বেছে নিতে পারেন। কিন্তু গেম এ সব চরিত্র ই ঘটনা চক্রে ঘুরে ফিরে আসে। অর্থাৎ আপনি যদি Marty Alencar কে নেন, তাহলে কোন এক সময় আপনার Andre Hyppolite এর সাথে দেখা হতে পারে আবার নাও পারে। কিন্তু বেশির ভাগ ই দেখা হয়ে যায় যা নির্ভর করে আপনার খেলা মিশনের উপর।

আপনার চরিত্র হল একজন মার্সেনারি’র। কিছু চরিত্র যেমন জ্যাকাল, যাকে পরিচিত করা হয় আর্মস ডিলার হিসেবে এবং আপনার মুল কাজ হবে জ্যাকাল কে খুজে বের করা। এর সাথে আছে আরো দুই জন যুদ্ধবাজ নেতা। মজার ব্যাপার হল আপনি দুই জনের হয়েই কাজ করতে পারবেন। এবং শেষ পর্যায়ে এদের কে আপনার খুন করা লাগবে। সহায়তাকারী হিসাবে গেমের মধ্যে বেশ কিছু বন্ধু পাবেন। এরা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সাহায্য করবে। তবে কিছু চমক ও থাকে গেম এর শেষ দিকে।

গেম প্লে পুরোপুরি ভিন্নধর্মী এবং বাস্তবসম্মত। আপনাকে বিশাল এলাকার মধ্যে ঘোরা ফেরা করতে হবে। এর মধ্যে আকাশপথ বাদে আর সব কিছুই আছে, যেমন মরুভুমি, নদী, ঘন-জঙ্গল, পাহাড় ইত্যাদি। তবে আপনার কাছে জিপিএস থাকবে সুতরাং রাস্তা হারাবেন না। এখানে আপনাকে মিশন নেয়ার জন্য কিছু নির্দিষ্ট জায়গা তে যেতে হবে। আপনাকে নিজের অস্ত্র কিনতে হবে, কারন যুদ্ধক্ষেত্র থেকে যা আপনি পাবেন তা খুব অল্প সময়ে নষ্ট হয়ে যেতে পারে। কেনাকাটা করতে হবে ডায়মন্ড দিয়ে, যা আপনি পাবেন মিশন খেলে। তবে জিপিএস দিয়ে অনেক সময় ডায়মন্ড খুজে পাওয়া যায়। তবে বিদ্রোহী এলাকা থেকে কখনো ডায়মন্ড চুরি করতে যাবেন না। ধরা খাওয়া অবশ্যম্ভাবী।

প্রাকৃতিক দৃশ্য


জিপিএস আর ম্যাপ



নদীর উপর ব্রিজ

আরপিজি দিয়ে গাড়ি ধ্বংশ করা

গাড়ির ভিতর থেকে দেখা ভিউ

অস্ত্রসস্ত্র খুব আধুনিক কিছু না। তবে যা আছে তা মোটামুটি যথেষ্ট। একে-৪৭, এআর-১৬, আরপিজি, বিভিন্ন ধরনের মেশিনগান, শটগান এবং স্নাইপার রাইফেল। এছাড়াও বিশেষ ভাবে উল্লেখ করা যায় পোর্টেবল মর্টার।জিপ ও স্পিডবোটের সাথে অনেক সময় মেশিনগান অথবা গ্রেনেডলাঞ্চার লাগানো থাকে।

গ্রাফিক্স অনেক সুন্দর।নির্দিষ্ট সময় পর পর দিন-রাত হয়।আফ্রিকার পরিবেশ কেও অত্যন্ত সুন্দর এবং নিখুত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অনেক সময় ই দেখা যায় রাস্তার উপর দিয়ে জেব্রা পার হচ্ছে, আবার গাড়ি দেখলে অথবা গুলির আওয়াজ শুনলে পালিয়ে যাচ্ছে।Hardware requirement সেই তুলনায় কম। তবে যদি Full Graphics এ খেলতে পারেন তাহলে বেশি ভাল লাগবে।

ডাউনলোড লিঙ্ক

মিডিয়াফায়ার লিঙ্ক
মিডিয়াফায়ার লিঙ্ক
মিডিয়াফায়ার লিঙ্ক


সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৯
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×