somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় যখন সময়ের প্রতিক্ষায়............(প্রসঙ্গ ইমাম মাহদি (আঃ) ও তার আর্বিভাব----২)

১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই কয়েকটি কথা বলে রাখা প্রয়োজন.....

এই ধারাবাহিক পোষ্টগুলো সবগুলোই ইসলামিক বিশ্বাসের সাথে সম্পৃক্ত। কারও একথাগুলো বিশ্বাস হতে পারে আবার নাও হতে পারে।
ব্যক্তিগত পঠন পছন্দের ক্ষেত্রেও ব্যাপারগুলো একই রকম। এ পোষ্টগুলোর অধিকাংশই সংগৃহিত। কিন্তু দু-একটি ছাড়া অন্যগুলোতে রেফারেন্স রাখা হয়নি ভুলে। তাই যাদের লিখা তাদের প্রতি আগেই কৃতজ্ঞতা প্রকাশ করে রাখছি।পোষ্ট গুলো দেয়ার অন্যতম উদ্দেশ্য হলো বিষয়টি নিয়ে অামার জ্ঞান আরও পরিষ্কার করা। তাই যদি কেউ এ বিষয়ে অধিকতর জ্ঞানের অধিকারী হন দয়া করে জানাবেন। যদি কেউ বিরুপ মনোভাব পোষন করেন তাহলে তার পোষ্টগুলো না পড়াই ভালো।

ও...আরেকটি কথা...এ পোষ্টগুলো সংক্রান্ত কোন প্রশ্নের জবাব দেয়া অামার পক্ষে কঠিন। এ বিষয়ে আমার জ্ঞানও এ পোষ্টগুলো পর্যন্তই।
ধন্যবাদ.....


ইমাম মাহদি (আঃ) ও তার আর্বিভাব----২



ইমাম মাহদী(ইমামে জামান)(আঃ) এর অপেক্ষার ফজিলত.................

১)ইমাম জয়নুল আবেদীন(আঃ) এর হাদিসঃ “ ঐ সমস্ত লোক,যারা গায়বাতকালে ( লোকচক্ষুর আড়ালে)ইমাম মাহদীর ইমামতিতে বিশ্বাসী এবং তাঁর আবির্ভাবের অপেক্ষায় আছেন,তারা প্রত্যেক যুগের মানুষের তুলনায় উত্তম অবস্থায় আছেন।মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে এমন বুদ্বি-বিবেক ও মারেফাত দান করেছেন,যার ভিত্তিতেই তাদের কাছে ইমাম মাহদী(আঃ)র গায়বাতও হচ্ছে ইমামের আবির্ভাবের মতোই একটি বিষয়।এই সমস্ত লোককে ঐ সমস্ত মুজাহিদদের সমতুল্য সাব্যস্ত করা হবে যারা রাসুল্লাহর(সাঃ) উপস্তিতিতে তরবারী দ্বারা যুদ্ব করতেন।এরাই হলেন আমার মুখলেস এবং সত্যিকারের অনুসারী।এরাই হলেন সেই সমস্ত ব্যক্তি যারা প্রকাশ্য এবং গোপনে মানুষকে আল্লাহর পথে আহবান করে থাকেন”(কামালুদ্দিন,-আসসাদুক,পৃঃ ৩০২)।

২) হযরত ইমাম জাফর সাদেক(আঃ) এক হাদিসে ইরশাদ করেনঃ “ আমাদের কায়েমের অনুসারী যারা,তারা তাঁর গায়বাতকালে তাঁর আবির্ভাবের জন্য অপেক্ষা করছে এবং আবির্ভাবের পর তাঁর আনুগত্য করবেন-তাদের সম্পর্কে কি আর বলবো,তাঁরাই হলেন আল্লাহর ওলি,তাঁদের কোন চিন্তা নেই এবং তাদের কোন দুঃখ কষ্টও নেই”(কামালুদ্দিন,-আসসাদুক, অধ্যায়-৩৩,পৃঃ-৫৪)।
উপরে উল্লেখিত হাদিসের মধ্যেও ইমাম মাহদীর(আঃ) অপেক্ষাকারিদের উচ্চ মর্যাদার কথা লক্ষনীয়।গায়বাতকালে এবং আবির্ভাবের পর অনুসারীদের ২টি গুরুত্বপুর্ন ও বিশেষ বৈশিষ্ট বয়ান করা হয়েছে।গায়বাতে সত্যিকারের অপেক্ষা ও আবির্ভাবের পর তাঁর পুর্নাংগ আনুগত্য,এই দুই বৈশিষ্ট অর্জন করার পর মানুষ আল্লাহর ওলিদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে,যাদের কাছ হতে দুঃখ,কষ্ট এবং সমস্ত দুর্দশা দূর হয়ে যাবে।

৩)গায়বাতকালে ইমাম মাহদীর(আঃ) ইমামতির আকিদা পোষোনকারী মর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গের আরও মারেফাত ও বৈশিষ্টের বিষয়ে জানার জন্য ঐ সমস্ত কথার প্রতি দৃষ্টিপাত করা উচিত,যেগুলো ইমাম জাফর সাদেক(আঃ) নিম্নোক্ত হাদিসে বয়ান করেছেনঃ ”তাকওয়া,পরহেজগারি,চারিত্রিক সৌ্নদ্ররযাবলী হলো অপেক্ষার বৈশিষ্ট।আর যে ব্যক্তি ইমাম মাহদীর(আঃ) অপেক্ষা করছে,তার মধ্যে উক্ত বৈশিষ্টাবলী থাকা বাঞ্ছনীয়”(গায়বাতে নো’মানী,পৃঃ২০০ এবং মুন্তাখাবুল আসার,পৃঃ৪৯৭।

৪) ইমাম জাফর সাদেক(আঃ)এর অপর একটি হাদিসের প্রতি দৃষ্টিপাত করলে উক্ত বিষয়ের গুরুত্ব ও সুক্ষানুভুতি আরও ষ্পষ্ট হয়ে যায়ঃ “ যারা মাহদীর হুকুমতের অপেক্ষা করতে করতে ইহজগত ত্যাগ করবে,তারা তো ঐ লোকগুলোর মত হবে যারা তাঁর কাছে উপস্থিত থাকবে।“কিছুক্ষন পর তিনি(আঃ) আবার বললেনঃ “ আল্লাহর কসম এরা হলো ঐ সমস্ত লোকের মতো যারা রাসুলাল্লাহর(সাঃ) সামনে শাহাদাতের মর্যাদায় ভুষিত হয়েছেন”।কিছুক্ষন পর তিনি আবার বললেনঃ “ বরং তারা ঐ সমস্ত লোকের অন্তর্ভুক্ত যারা হযরত মাহদীর(আঃ) সহচর হবেন এবং তরবারি চালনা করবেন”(মুন্তাখাবুল আসর,হাদিস নং-১৩,পৃঃ৪৯৮)।
৫) ইমাম জাফর সাদেক(আঃ) আরো বলেনঃ
“নিশ্চয়ই যখন আমাদের মাহদীর আবির্ভাব হবে জমিন মহান প্রতিপালকের নুর দ্বারা আলোকিত হয়ে যাবে এবং মানুষ সুর্যের আলো থেকে বেপরোয়া হয়ে যাবে”( বিহারুল আনোয়ার,খন্ড-৫২,পৃঃ৩৩৭।




"এই লেখাটি ও আমার নয়। যার লিখা তার প্রতি কৃতজ্ঞতা রইল"


আগের পর্বটি---
http://www.somewhereinblog.net/blog/garopahar/30168324
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×