somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেপসিয়া: ভাটি বাংলার রাজধানী (কিছু কথা)

২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পর্যটন প্লেস হিসাবে লেপসিয়ায় যদি কেউ চকচকে কোন হোটেল আশা করেন তাহলে তাকে বলবো অাপনি টিকিট ক্যান্সেল করে চিটাগাং যান। লেপসিয়া হলো হাওর বেস্টিত ও নির্জন এক স্থান। এখানে এমন কি থাকার জায়গাও নেই। অবশ্য ম্যানেজ করা কোন ব্যাপার না। যারা একটু অন্যরকম ঘোরাফেরা অর্থাৎ মাটির সাথে মিশে...জলে ভিজে...রোদে পুরে পর্যটন উপভোগ করতে চান লেপসিয়া তাদের জন্য আদর্শ হতে পারে। এখন অবশ্য পানি কমে যাচ্ছে। তবে ভরা বর্ষায় এখানে আসার মজাই আলাদা।

লেপসিয়া ভাটি বাংলার বিশাল বাণিজ্যকেন্দ্র। প্রতি শনিবার এখানে হাট বসে। সেদিন এলাকার মেয়েদের বাজারের আশেপাশে যাওয়া মানা। হাজার হাজার মানুষে বাজার গমগম করে। কোটি কোটি টাকার দেশী শুটকি মাছ ও কাঁচা মাছ বিক্রি হয়। বিক্রি হয় বাঁশ ও কাঠ। সে এক অদ্ভুত দৃশ্য। এখানে সোনালী ব্যাংক লিমিটেড এর একটি শাখা ও একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। রয়েছে খুব সুন্দর একটি স্কুল। এই জায়গায় এত সুন্দর মাঠের একটি স্কুল আছে; দেখেও বিশ্বাস হয়নি। মাঠের কোনায় একটি বসার ব্যবস্থা আছে। বর্ষাকালে এখান থেকে হাওরের একটি বিশাল অংশ দেখা যায়। অদ্ভুত সুন্দর সে ভিউ!

লেপসিয়ায় একটি লঞ্চঘাট আছে। এর সাথে লাগোয়া একটি ছোট বাজার। এটা হলো রাতের বাজার। নাইট কুইন। সাররাত খোলা থাকে। বিশাল বিশাল লঞ্চ বাঁধা থাকে ঘাটে। সারেং সহ অন্যরা পাড়ে উঠে আসে। খাওয়া দাওয়া আনন্দ অনুষ্ঠান চলে।

যারা নির্জনতা পছন্দ করেন তারা ঘুরে যেতে পারেন ভাটি বাংলার রাজধানী; লেপসিয়া তে....



আসার ব্যবস্থা:
*ঢাকা থেকে- হাওর এক্সপ্রেসে মোহনগঞ্জ আসতে হবে। মোহনগঞ্জ থেকে আদর্শনগর(পূর্বে নাম ছিল ছেঁছড়াখালী)হয়ে বোয়ালী অথবা করাচাপুর আসতে হবে। তারপর এখান থেকে ট্রলারে লেপসিয়া। পাবলিকলি ও আসতে পারেন অাবার রিজার্ভ করেও আসতে পারেন।সব মিলিয়ে ৫০০-৬০০ টাকা লাগতে পারে।

*ময়মনসিংহ হতে-হাওর এক্সপ্রেসে/কমিউটার/লোকাল ট্রেনে মোহনগঞ্জ আসতে হবে। মোহনগঞ্জ থেকে আদর্শনগর(পূর্বে নাম ছিল ছেঁছড়াখালী)হয়ে বোয়ালী অথবা করাচাপুর আসতে হবে। তারপর এখান থেকে ট্রলারে লেপসিয়া। পাবলিকলি ও আসতে পারেন অাবার রিজার্ভ করেও আসতে পারেন।সবমিলিয়ে ২০০-৩০০ টাকা লাগতে পারে।

তো ঘুরে আসুন লেপসিয়া.....
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

×