ইভা, নিরবিচ্ছিন্ন নদী বলে কিছু চেয়ো না কখনো
অথচ নদী সহবাসেই কাটে আমাদের এ জীবন
প্রেমিকের থাকে না কোনো ব্যক্তিগত নারী
তবু ছায়ামুখ তীরন্দাজ তীর জোড়ে ধনুকে
সঞ্চয়, সে তো জীবনের খোলামকুচি মুহুর্ত
অথবা বুকের ভীতর জমা করে রাখা ওঙ্কার
চিলেকোঠার ঘরে উঁকি দেয় আজ জাফরি ছায়া রোদ্দুর
কত কাছে, তবু দুজনার দুটো পথ বাঁক নেয় দুদিকে
দূরত্ব বাড়ে, অপরিচিত নীল নিরাবেগে ভেসে যায় সমুদ্দুর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


