আইনের শাসন এবং আওয়ামী লীগ
২৯ শে আগস্ট, ২০১০ রাত ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর পিস্তলের গুলিতে তাঁরই দলের কর্মী ইব্রাহিম নিহত হয়েছেন। নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে এ ব্যাপারে আইন প্রয়োগের প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের যেসব অভিযোগের খবর প্রকাশিত হচ্ছে, তা একটি গণতান্ত্রিক ও আইনভিত্তিক রাষ্ট্রে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। নানা অন্যায়-অপরাধে অভিযুক্ত সরকারি দলের নেতা-কর্মীদের আইনের ঊর্ধ্বে রাখার চেষ্টার যেসব দৃষ্টান্ত লক্ষ করা গেছে, ইব্রাহিম হত্যার ঘটনাটি সেগুলোর একটি মাত্র। ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগে হরতালবিরোধী মিছিল থেকে গুলি করে বিরোধী দলের চারজনকে হত্যা করার মামলায়ও নুরুন্নবী চৌধুরী আসামি ছিলেন। যেমন ছিলেন আওয়ামী লীগের সে সময়ের সাংসদ এইচ বি এম ইকবাল। ওই মিছিলের কয়েকজন অস্ত্রধারীর ছবিও ছাপা হয়েছিল সে সময়ের পত্রপত্রিকায়। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ইকবাল ও নুরুন্নবীসহ ১৪ জন আসামিকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডসহ নানা গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা শত শত মামলা থেকে বর্তমান ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অব্যাহতি দেওয়া হয়েছে।
ক্ষমতাসীন দল ও সরকারের তরফে এই প্রক্রিয়াটির অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গি হচ্ছে আইনের শাসনের নীতিতে বিশ্বাস না করা, আইনকে শুধু নিজেদের স্বার্থে ব্যবহার করা, নিজেদের স্বার্থেই আইনকে অকেজো করে রাখা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন