somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ত্রীকে হত্যার পর রক্ত দিয়ে গোসল করেছি - পরকীয়ার ভয়াবহ পরিণতি ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোমহর্ষক ঘটনার যে কোনো চিন্তাকেও হার মানিয়েছেন তিনি। ধারালো অস্ত্র দিয়ে দেহ থেকে স্ত্রীর মাথা বিচ্ছিন্ন করেছেন। এখানেই শেষ নয়, স্ত্রীর রক্ত দিয়ে গোসলও করেছেন। গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর কাছে অবলীলায় এমনই স্বীকারোক্তি দিয়েছেন 'ভয়ঙ্কর স্বামী' মানিক মিয়া ব্যাপারী ওরফে মানিক (৩৩)। ১২ জানুয়ারি রাজধানীর মিরপুর-১০ এর ডি-ব্লকের ১০ নম্বর রোডের তিন নম্বর বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে স্ত্রী সাদিয়া আফরিন রিতা (২৫)-কে নির্মমভাবে হত্যা করেন মানিক।

এডিসি মশিউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক মিয়া হত্যার কথা অকপটে স্বীকার করেছেন। তিনি গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন, তার সাংসারিক জীবনে প্রায় তিন মাস ধরে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ বিরাজ করছিল। ১১ জানুয়ারি সকালে মানিক বাথরুম থেকে বেরিয়ে দেখেন রিতা তাদের শয়নকক্ষে মোবাইল ফোনে কথা বলছেন। কে ফোন দিয়েছে জিজ্ঞেস করতেই রিতা উত্তেজিত হয়ে মানিককে বলেন, কে ফোন দিয়েছে, তা তোমার জানার দরকার নাই। তখন তিনি স্ত্রীর হাত থেকে ফোনসেটটি কেড়ে নিলে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রিতা রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও সেদিন সন্ধান পাননি। রিতার মুঠোফোনও ছিল বন্ধ। পর দিন সকালে রিতা বাসায় ফেরেন। শুক্রবার দিন-রাত কোথায় ছিলে- রিতাকে মানিক এমন প্রশ্ন করলে রিতা কোনো জবাব না দিয়ে চুপচাপ থাকেন। অনেক বার জিজ্ঞেস করার পরও রিতা কোনো উত্তর না দেওয়ায় গালমন্দ শুরু করেন মানিক। শুরু হয় তুমুল ঝগড়া। স্ত্রীর প্রতি সন্দেহের বশবর্তী হয়েই একপর্যায়ে মানিক রাগ করে রিতার গলা চেপে ধরেন। শ্বাসরোধে হত্যা করেন রিতাকে। কেবল শ্বাসরোধে হত্যা নয়, রিতাকে বিবস্ত্র করে টেনে বাথরুমে নিয়ে ছুরি দিয়ে তার গলা কেটে আলাদা করেন। এরপর মাথার অংশটি পলিথিনের ভেতরে ঢুকিয়ে বাথরুমের সামনের ড্রামে রেখে দেন। এরপর সিনেমার খলনায়কদের মতো স্ত্রীর শরীরের রক্ত দিয়ে গোসল করেন। পরে আবার গোসল করে রাত ৯টায় বাসায় তালা লাগিয়ে পালিয়ে যান মানিক। রিতা ও মানিকের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়।

গোয়েন্দা পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের জেরে তিন বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন মানিক ও রিতা। দুজনই কর্মজীবী। মানিক মিরপুর মীম ফ্যাশন বায়িং হাউসে এবং রিতা গ্যালাক্সি হোম বিল্ডার্সে চাকরি করতেন। কিন্তু মাসতিনেক ধরে স্ত্রীকে সন্দেহ করছিলেন মানিক। সেই সন্দেহের মাত্রা একটা পর্যায়ে এতটাই বেড়ে যায় যে মধুর দাম্পত্য সম্পর্ক গড়ায় খুনোখুনিতে। জবাইয়ের মতো নৃশংস নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন রিতা।

১৬ জানুয়ারি রাতে পুলিশ রিতার লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের আট দিনের মাথায় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মশিউর রহমান ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম স্ত্রী হত্যার অভিযোগে গত রবিবার রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে মানিককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই মানিক গোয়েন্দা পুলিশের কাছে অকপটে তার স্ত্রীকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। পরে গতকাল ডিবি পুলিশ মানিককে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠান।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন । ২৩/১/২০১৩

Click This Link

উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে বলা যায় - পরকীয়া থেকে স্বামী স্ত্রী সকলেই সাবধান থাকবেন । এটা মেনে নেয়া স্বামী-স্ত্রী যে কারো পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাড়ায় । মানুষের হিতাহিত জ্ঞান থাকেনা । এই সময়টাতে শয়তান মানুষকে নিয়ে যায় চরম ধ্বংসের দিকে - এই জীবন ও মৃত্যু পরবর্তী জীবন - সব শেষ । ঈর্ষা পরায়ণ স্বামীদের ক্ষেত্রে স্ত্রীকে হত্যা করতে দ্বিধা করেনা - আর স্ত্রীদের ক্ষেত্রে সন্তানকে হত্যা করে নিজে আত্ন-হত্যা করে - এরকম ঘটনা প্রচুর ঘটছে। সবল দুর্বলের উপর চেপে বসে - কারণ কান্ড জ্ঞান লোপ পায় ।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১২
১৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×