somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ফিলিস্তিন হারমাগিদোন ও খ্রিস্টান ইহুদিবাদ" একটি বই এর বিজ্ঞাপন।

১৩ ই জুন, ২০১২ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফিলিস্তিন ইসরাইল নিয়ে গবেষণাধর্মী বাংলা বই এর সংখ্যা( আমার জানা মতে) নিতান্তই কম।গত বছর একটা কাজে এই বিষয় নিয়ে পড়তে গিয়ে আমি ইন্টারনেট, ব্লগ,আমার বিশ্ববিদ্যালয় এর গ্রন্থাগারসহ বিভিন্ন মাধ্যমে এই বিষয়ক বাংলা বই, লেখা এর সঙ্কট দেখতে পাই।আমি বিশেষত এমন একটা বই খোঁজ করছিলাম যেখানে এই বিষয়ক ঐতিহাসিক এবং এর পেছনে যে ধর্মীও ও রাজনৈতিক দিক রয়েছে তা সম্পর্ক আলোচনা রয়েছে।কিন্তু হাতের কাছে এ বিষয়ক যে বই পাওয়া যায় সেখানে কিছু ইতিহাস গতানুগতিক ভাবে বর্ণনা করা হয়েছে এমন বই এর সংখাই বেশি।এর মধ্যে শুদ্ধস্বর থেকে প্রকাশিত “ফিলিস্তিন হারমাগিদোন ও খ্রিস্টান ইহুদিবাদ” বইটি আমার কাছে এই বিষয়ক বই গুলোর মধ্যে থেকে গতানুগতিক ইতিহাস বর্ণনার বাইরে গবেষণাধর্মী একটা ভাল বই মনে হয়েছে।মনে হবার পেছনে কতগুল দিক অবশ্যই বইটাতে লেখক খুব ভাল ভাবে তুলে ধরতে পেরেছেন ।প্রথমত বইটা গড়পড়তা ইতিহাস বলে যায়নি এর সাথে যে বিভিন্ন ধরনের ঐতিহাসিক ধর্মীও বাণিজ্যিক রাজনীতি রয়েছে সেটিকে দেখিয়াছেন।এইছাড়া এই বিষয় নিয়ে অন্যদের লেখা,বই কে বিশ্লেষণ করে লেখক তার বক্তব্য তুলে ধরেছেন।
যারা ফিলিস্তিন সম্পর্কিত বই এর খোঁজ করছেন এবং যারা এই স্থান কে নিয়ে এত গোলযোগ এর কারন জানতে আগ্রহী বইটি তাদের জন্য।ফিলিস্থিন ইসরাইল এই দুইটা দেশ এর সাথে বর্তমান বিশ্বের তিনটি ধর্মও জড়িত।স্থান এর দিক থেকে এটি ঐতিহাসিকভাবে ইহুদি,খ্রিস্টান,মুসলমানদের নিকট পবিত্র ও গুরুত্বপূর্ণ।এই ভুমির প্রতি জানার আগ্রহ তাই অনেকের-ই থাকা স্বাভাবিক। বইটা সম্পর্কে তাই অন্যদেরকে জানানোর ইচ্ছে তৈরি হয়।
বইটার লেখক হচ্ছেন কবি সাংবাদিক গবেষক শামসুদ্দোহা শোয়েব।তার সম্পর্কে আমিও বেশি কিছু জানিনা। বই এর ভূমিকাতে তিনি নিজেকে নিরীশ্বরবাদী বলে পরিচয় দিয়েছেন।এই পরিচয় এখানে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারন যে বিষয় বইটি লেখা সেখানে লেখক এর ধর্মীও অবস্থান মূল লেখার ভাব কে পরিবর্তন করে দিতে পারে বলে আমার মনে হয়েছে।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১২ বিকাল ৪:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×