somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শরৎ এর প্রথম পূর্ণিমাকে উৎসর্গ ।

২৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে মনে হয় সব বাতি ভেঙ্গে ফেলি।পৃথিবীটাকে একদম অন্ধকার করে ফেলি।তারপর সব মানুষ মিলে একসাথে জ্যোৎস্না স্নানে বের হই।প্রকৃতির এত সুন্দর একটা দানকে কিভাবে আমরা বাতি দিয়ে দূরে সরিয়ে রাখছি তা দেখাই। দেখাই পৃথিবীর সব থেকে সুন্দর আলোটাকে আমরা উপভোগ করছিনা।পৃথিবীর সব থেকে সুন্দর আলোটাকে দেখিনি বলেই আমরা চাঁদনি রাতেও আলো দিয়ে চারপাশ ভরিয়ে রাখছি ।একবার যদি পারতাম এই চাঁদনি রাতে সব বাতি বন্ধ করে পৃথিবীর মানুষ গুলো কে চাঁদনি দেখাতে তাহলে আর হয়ত কেউ চাঁদনি রাতে বাতি জালাতনা।সবাই দাবি জানাত চাঁদনি রাতে সব বাতি বন্ধ রাখার।
চাঁদনি রাতের সেই অন্ধকার হয়ত জীবন এর অর্থকে একটি নতুন পাঠ হয়ে দেখাত যে, আজ আমাদের জীবন এর সব দুঃখ ক্লান্তি ধুয়ে মুছে যাওয়ায় দিন । সেই চাঁদনি হয়ত একটি জীবন দিতো আত্মহত্যা করতে যাওয়া একটা মানুষকে।সে নতুন করে ভাবতে বসবে জীবনতো শুধু একটা চাঁদনি দেখে যাওয়ার জন্য ও হতে পারে।সে তার জীবনকে বাঁচিয়ে রাখবে শুধু বাকি পূর্ণিমা গুলো দেখার জন্য।
চাঁদনি রাতে সুখি মানুষটি তার সুখটাকে আরো বেশি উপভোগ করবে। সে দেখবে তার সুখ এই চাঁদনিতে আরো সুন্দর দেখাচ্ছে। সে আনন্দে নাচবে গাইবে,পথ ধরে দৌড়াবে আর সবাই কে জানিয়ে যাবে তার সুখের গল্প।জীবন থেকে চরম কষ্ট পাওয়া ব্যাক্তিটিও ওই সুখি মানুষটার সাথে মিশে গিয়ে তার সব কষ্ট কে হারিয়ে ফেলবে। সে সুখের গল্প থেকে তার আশাবাদ খুঁজে পাবে।দূর হবে তার সব ক্লান্তি।
তরুণরা সব উন্মাদ হয়ে নাচে গানে তার জীবনে জমা হতে থাকা সব ভার গুলকে দূরে সরিয়ে ফেলবে। শিশুরা দেখবে জানবে পৃথিবীতে এত সুন্দর একটা জ্যোৎস্না রাত আছে।
সেই রাতে আমরা হয়ত ভাবতে বসবো জীবন মানে শুধু যুদ্ধ নয়,জীবন খুব ব্যায় বহুলও নয় ।জীবন শুধু চারদিক অন্ধকার করে একটি রাতের সুন্দর্য্য দেখার মধ্যেও সল্প ব্যায়ে পাওয়া সম্ভব।

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১:০৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×