somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রিটেনের নজর লিবিয়ার তেলের দিকে!

২২ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রিটিশ ব্যবসায়ীদের সুটকেস গুছিয়ে ত্রিপোলির দিকে রওনা দিতে বলেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী ফিলিপ হ্যামন্ড। লিবিয়ার রাজধানী ত্রিপোলির পুনর্গঠনের ভূমিকা রাখার জন্য পুরস্কার হিসেবে তারা সেখানে ব্যবসা করতে পারবেন বলেও তিনি জানান।

মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর ঠিক একদিন পরেই এমনটি বললেন হ্যামন্ড। তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যের ব্যবসায়ীদের সময় নষ্ট করার মতো সময় নেই।’

হ্যামন্ড বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ‘অবশ্যই আমি চাই, ব্রিটিশ কোম্পানিগুলো আজই রওনা দিক ত্রিপোলির দিকে। লিবিয়ার পুনর্গঠনে ভূমিকা রাখার জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের এখনই সুটকেস গুটিয়ে লিবিয়ার বিভিন্ন প্রান্তে চলে যাওয়া উচিত।’

গত মাসে যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী লর্ড গ্রিন এবং যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা এনটিসি’র (লিবিয়ার বিদ্রোহীদের গঠিত জাতীয় অন্তর্বর্তী পরিষদ) সঙ্গে আলোচনার জন্য ত্রিপোলি গিয়েছিলেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বিপি এবং শেলের মতো ব্যবসায়ী কর্তাব্যক্তিরাও।

প্রাথমিক এক অনুমানের ভিত্তিতে দেখা গেছে লিবিয়ার পুনর্গঠনে বৈদেশিক প্রতিষ্ঠানগুলো কমপক্ষে ১৩ হাজার কোটি ডলারেরও বেশি অর্থ উপার্জন করবে।

লিবিয়াতে ফেব্রুয়ারির অভ্যুত্থান শুরু হওয়ার আগে ব্রিটিশ ব্যবসায়ীরা লিবিয়ার থেকে প্রায় ১৫০ কোটি ডলার ব্যবসা করেছিল। বলা হয়, এর কারণেই সেসময় লকারবি বোমাহামলাকারী আবদেল বাসেত আল মেঘরাহির ব্যাপারে তেমন কোনো কথাই বলেনি যুক্তরাজ্য।

২০০৪ সালে টনি ব্লেয়ার রয়েল ডাচ শেল কোম্পানির হয়ে গাদ্দাফির সঙ্গে তিন হাজার ২৫০ লাখ ডলারের একটি চুক্তি করেছিলেন।

এর আগে ব্রিটিশ কোম্পানিগুলো সাদ্দাম হোসেনের পতনের তিন বছরের মধ্যে ইরাকের পুনর্গঠনে কয়েকশ হাজার কোটি ডলার ব্যবসা করে নেয়। এসময় ৬১টি ব্রিটিশ কোম্পানি অন্তত ১১০ কোটি ডলার মুনাফা করে নেয় লিবিয়া থেকে।

সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লিয়াম ফক্সের বির্তকিত অবস্থানের পর গত সপ্তাহে হ্যামন্ডকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত করা হয়।

হ্যামন্ড বলেন, ‘গাদ্দাফির মৃত্যু উদযাপন করার যথেষ্ট কারণ আমাদের রয়েছে। কারণ আমরা লকারবি বোমা হামলা এবং জোবান ফ্লেচারের পরিবারকে ভুলতে পারি না। গত একদশক ধরে গাদ্দাফির মদদপুষ্ট আইরিশ রেভ্যুলেশনারি আর্মি কয়েক হাজার ব্রিটিশকে নানাভাবে ক্ষতিগ্রস্থ করেছে।’

ইতোমধ্যে বৃহস্পতিবার রাতে ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লিবিয়ার বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে এক ফোন কনফারেন্সে কথা বলেন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×