somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গেছো দাদা
আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে খুব টেনশন হচ্ছে??টেনশন করবেন না...ওটা উড়বেই।তবে ওড়ার আগে এই ব্লগটি পড়ে টেনশন ফ্রী হয়ে নিন সবাই!!

১২ ই মে, ২০১৮ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১১ টা ৫৫ . . ১১ টা ৫৬ . . .১১ টা ৫৭ . . ১১ টা ৫৮ . . ১১ টা ৫৯ . .দ্রিম দ্রিম . .রমেন বাবুর বুকের ভেতর ঢাক বাজছে . .জিভটা কেমন শুকিয়ে আসছে . .পেট টা গুলিয়ে উঠছে. .বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে . .
.
বেশ কিছু বছর আগের কথা . .আমাদের পাড়ার রমেন বাবুর ছোট্ট
ছেলেটার ভেতর অদ্ভুত ভাবে কিছু অতিপ্রাকৃত ক্ষমতা
দেখা গেছিলো . .অনেকটা ঔ এক্স
ম্যান সিনেমার মিউট্যান্ট দের মতো . .
.
আচ্ছা খুলেই বলি ঘটনাটা . .ছেলেটা তার
জীবনে প্রথম যে শব্দ মুখ থেকে
উচ্চারণ করেছিল তা হল মামা . .অস্বাভাবিক
ঘটনা সন্দেহ নেই . .বাচ্চারা প্রথমে মা
বলে ডাকবে এটাই স্বাভাবিক . .পরপর দুবার
মা মা বলে ডাকলে সে সবার নজরে
পড়বে বইকি! আর কি আশ্চর্য ! এই ঘটনার
ঠিক সাত দিন পরে রমেন বাবুর শালা মানে
শ্যালক মানে ঐ বাচ্চাটার মামা দুম করে
মরে গেলো . .
.
সবারই অল্প বেশি অস্বস্তি হল বটে.
.কিন্ত দীর্ঘ বিন্পি শাসনের কারণে
প্রত্যেকেই অত্যন্ত বিজ্ঞানমনস্ক
হওয়ায় কেউই দুটো ঘটনার
ভেতর কোনো সংস্রব মানতে
চাইলোনা . . তাই এটাকে একটা কো
ইন্সিডেন্ট বলে চালিয়ে দিলো . .
.
এর মাস ছয় পর বাচ্চাটা আবার কাকা বলে
ডাকল আর সাত দিন পর রমেন বাবুর ভাই দুম
করে মরে গেলো .
.
আরও মাস ছয় পর বাচ্চাটা আবার দাদু বলে
ডাকল আর সাত দিন পর রমেন বাবুর শ্বশুর মশাইও
দুম করে মরে গেলো . .
.
ততদিনে সবাই হাড়ে হাড়ে বুঝে গেছে এই বাচ্চা কি
চীজ . .কেউ বলল বাচ্চাটার ভেতর
যাদুবিদ্যা আছে ‚কেউ বলল একে শয়তানে
পেয়েছে ‚তো কেউ বলল শনির
দৃষ্টি পড়েছে . .শুধু এলাকার আম্লীগ
নেতা চার মাথার মোড়ে দাড়িয়ে চিৎকার
করে ঘোষণা করল ‚বাচ্চার মা
বিন্পির আমলে প্রেগন্যান্ট
হয়েছিল ‚তাই এই বাচ্চার কোনো দায় তার সরকার
নেবেনা . .
.
যাইহোক ‚ এর আবার ৬ মাস পরে বাচ্চাটা
আবার দিদা ডাকল আর সাত দিন পরে ‚বলাই
বাহুল্য. !
.
এরও ছয় মাস পরের ঘটনা . .বাচ্চাটা একদিন ছাদে
শুয়ে আকাশে
ঘুড়ির কাটাকাটি দেখতে দেখতে হঠাৎ বাবা
বলে ডাকল . .
.
ব্যস রমেন বাবুর মাথায় এবার যেন আকাশ ভেঙ্গে পড়ল . .তার দুচোখে অন্ধকার
‚দৃষ্টি অস্বচ্ছ ‚মাথা চক্রায়মান . তিনি নিশ্চিত
তার আয়ু আর মাত্র ৭ দিন . .তারপরই তাকে
এই ধরাধামের আশা ত্যাগ করতে হবে ..
.
তবু আশায় মরে চাষা . . রমেনবাবু বাঁচার
জন্যে কোনো চেষ্টাই ছাড়লেন না .
.ডাক্তার ‚কবিরাজ‚হোমিওপ্যাথি ‚ওঝা
‚গুনীন কোনো কিছুই বাদ গেলোনা
তার সম্ভাব্য জীবনদায়ী তালিকা থেকে ..
এমনকি তিনি সারাদিন মশারির ভেতর বসে
থাকেন যাতে ডেঙ্গি -ম্যালেরিয়া হয়ে
না মরেন . .গাড়ি চড়েননা যাতে
অ্যাক্সিডেন্ট না হয় . .পুকুরে নাবেন না
যাতে ডুবে না যান . .নিজে রান্না করে
খান যাতে কেউ বিষ খাইয়ে মারতে না
পাতে .
.এইভাবে এককভাবে মানুষের দ্বারা
যতভাবে সম্ভব তিনি বাকি সাতদিন
কোনোরকমে বেঁচে থাকতে
সচেষ্ট হলেন . .
.
এভাবেই দিন যায় ‚একদিন -দুদিন -তিনদিন. .
যত দিন এগিয়ে আসে রমেন বাবুর
দুশ্চিন্তা বাড়ে . .তার সময় শেষ হয়ে
আসছে . .এই পৃথিবী তাকে ত্যাগ করে
যেতে হবে . .এখনো কত কাজ বাকি
‚প্রায় কিছুই তো করা হলোনা . . হায় কপাল .
.মানুষ ছেলে জন্ম দিয়ে এমন বিপদেও
পড়ে? এর থেকে নপুংসক হলেই বরং ভাল ছিলো ..
.
ঠিক সাত দিনের দিন . .রমেন বাবু তার
অন্তিম মূহুর্তের সাক্ষী থাকার জন্যে
তার সব আত্মীয় -স্বজন ‚বন্ধুবান্ধব
সবাইকে ডেকে এনেছেন .
.মরতেই যখন হবে তখন সবার মুখ শেষ
বারের মতো দেখে নিয়ে তবেই
মরবেন ..
.
বাচ্চাটা দুপুর ১২ টায় বাবা বলে ডেকেছিল
. . কাটায় কাটায় সময় এগিয়ে যাচ্ছে ১২ টার
দিকে . .ঠিক ১২ টায় ৭ দিন পূর্ণ হবে আর
রমেন বাবুরও. .
.
১১ টা ৫৫ . . ১১ টা ৫৬ . . .১১ টা ৫৭ . . ১১ টা
৫৮ . . ১১ টা ৫৯ . .
.
দ্রিম দ্রিম . .রমেন বাবুর বুকের ভেতর
ঢাক বাজছে . .জিভটা কেমন শুকিয়ে
আসছে . .পেট টা গুলিয়ে উঠছে. .
বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা
লাগছে . .আহা! আর মাত্র কয়েক
সেকেন্ড তার আয়ু .. .তারপরই তিনি . .মা
গো . .ঘড়ির কাটা ১২ এর ঘর ছুতেই তিনি
আর্তনাদ করে উঠলেন . .
.
আর ঠিক তক্ষুনি ‚ বরিশালের এক
রাজনৈতিক জলহস্তীর মত উপস্থিত
সবাইকে একটা চার অক্ষরের গালাগালি
বানিয়ে রমেন বাবুর অত্যন্ত প্রিয় বন্ধু
ভবেশ মন্ডল দুম করে মরে গেলো .
.
বিদ্রঃ গল্পের ভাষা আমার হলেও মূল ভাব আমার না . .কোনো একদিন ফেসবুকে এমন কিছু একটা পড়েছিলাম . .কিন্তু কার লেখা -কবে লেখা কিছুই মনে নেই . .সেই জিস্ট কেই নিজের ভাষায় লিখলাম আরকি . .
তবে মোট কথা এইযে ‚এই পোস্ট এর কপিরাইট আমার না . .কারওরই না . .
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৮ রাত ১:৩৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

×