somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প : কাঠের পা

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(একটি মন ভালো করা গল্প)
সূর্য কি অস্ত গেছে? কে জানে! আমার ঘর থেকে আকাশ দেখা যায় না। বাইরের আলো এ ঘরে পৌঁছয় না। ফলে রাতই হোক বা দিন আমার ঘরে কৃত্রিম আলো।
.
কতদিন শুয়ে আছি বিছানায়? দশ মাসের বেশি হবে। আমার জীবনটা সিগনালের লাল আলোয় আটকে গিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই আছে। সিগনাল আর কোনও দিন সবুজ হবে না।
বাবা ঘরে এসে বলল, "হ্যাঁ রে বাথরুম করবি?"
বুড়ো ঢ্যাঙা মানুষটা কুঁজো হয়ে গেল এই ক'মাসেই। আগে কেমন সোজা হয়ে দৃপ্ত ভঙ্গীতে হাঁটত।
আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। বাবা নীচু হল খাটের তলা থেকে ইউরিন পট নিতে। এক ছাব্বিশ বছরের যুবক অসহায় ভাবে সেইদিকে তাকিয়ে রইল।
.
সেদিনটা কখনও ভুলব না। ভয়ংকর সেই দিনটাকে ভুলতে চাইলেও ভুলতে পারব না আজীবন।
আমার সাইকেলের পেছনে একটা ট্রাক ধাক্কা মারল। ব্যাস তারপরেই সব অন্ধকার। একটা সবুজ রঙের ট্রাক, জ্ঞান হারানোর আগে এক পলকের জন্য শুধু দেখেছিলাম।
জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। প্রথমে কিছু বুঝতেই পারিনি। আরও অনেক পরে বুঝলাম আমার পা নেই। হাঁটুর ওপর থেকে দুটো পা'ই নেই।
.
বাবা একটু পরে আবার এল খবরের কাগজটা নিয়ে। একটা খবর দেখিয়ে বলল, "এটা পড়েছিলি?"
আমি হেডলাইনটা দেখলাম।
'শারীরিক প্রতিবন্ধীর শৃঙ্গ জয়।'
আমি পড়িনি। পড়ার বিন্দুমাত্র ইচ্ছেও নেই। তবু বললাম, "রেখে যাও, দেখব।" বাবা খুশি হয়ে চলে গেল।
এই ধরণের কিছু খবর, কাগজে বেরোলেই বাবা আমাকে পড়তে বলে। কখনও বিশেষ বিশেষ খবরগুলো পেন দিয়ে আন্ডারলাইন করে আমাকে দিয়ে যায়।
আগে, মানে দশ মাস আগে খবরের কাগজ খুলে সোজা খেলার পাতায় চলে যেতাম। এখন ফুটবলারদের সুঠাম পা দেখলে আমার ভেতরটা যন্ত্রণায় দুমড়ে-মুচড়ে যায়। তাই খবরের কাগজ উল্টেও দেখি না।
.
কৃত্রিম দুটো পা রাখা আছে এক ধারে। পরলেই অসহ্য ব্যথা। বাবার সাহায্যে একটুখানি পরে নিয়েই আমি খুলে ফেলি। বাবা বলে, "চেষ্টা কর, ঠিক পারবি।"
এত যন্ত্রণা! আমি পারি না। কোনও দিন পারব না।
.
ঘরে খুব ইঁদুর হয়েছে। ইঁদুর ধরা কল পাতা হয়েছে। রাতে একটা ইঁদুর পড়ে গেল কলে। আমি সেদিকেই তাকিয়ে রইলাম। বেচারার দুটো পা আটকে গেছে কলে। প্রাণপণ ঝাপটাচ্ছে, পা ছাড়ানোর চেষ্টা করছে।
বাবা বলল, "থাক ওখানেই, কাল সকালে ফেলে দেব।"
আমি যতক্ষণ জেগে ছিলাম, অপলকে ওই ইঁদুরটাকেই দেখছিলাম। দেখছিলাম ওর লড়াই। ও চেষ্টা করেই যাচ্ছে নিজেকে ছাড়ানোর। কিন্তু পারছে না। পারবে না, পারার কথা নয়।
.
সকালে ঘুম ভাঙতেই ইঁদুর কলের দিকে চোখ চলে গেল। নাইট ল্যাম্পের নীলাভ আলোয় দেখলাম ইঁদুরটা নেই! আমি তাড়াতাড়ি বেড সুইচ অন করে টিউবলাইটটা জ্বাললাম।
নেই! শুধু পা দুটো পড়ে আছে!
বাবাও অবাক হয়ে গেল। সারা বাড়ি খুঁজল। কোথাও ইঁদুরটাকে দেখতে পেল না। দুটো পা ছাড়াই অন্য দু-পায়ে ঘষটে ঘষটে পালিয়েছে!
.
একটা ইঁদুর এত জীবনীশক্তি পেল কেমন করে? কেমন করে?
আমি "বাবা" "বাবা" করে চেঁচিয়ে ডাকতে বাবা পড়ি-মরি করে দৌড়ে এল। টেবিলের ওপর পড়ে থাকা প্রস্থেটিক পা দুটোর দিকে ইঙ্গিত করে বললাম, "ওগুলো নিয়ে এসো..."
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×