somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোড়া হৃদয়ের গপ্পো

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাক্তারবাবু লাফিয়ে উঠলেন, "আরে মশাই এ তো যাকে বলে অত্যাশ্চার্য- অভূতপূর্ব ঘটনা! পৃথিবীতে আর কারও এমন আছে কিনা জানিনা। আচ্ছা, কখনও কোনও ডাক্তারের কাছে জাননি আপনি? কেউ বলেনি আপনাকে?"
অবাক হয়ে হারাধন বলল, "না যাইনি মানে দরকার হয়নি। কিন্তু কী বলবে?"
ডাক্তারবাবু বিস্ফারিত চোখে চেঁচিয়ে উঠলেন, "আপনি জানেন না? সত্যি বলছেন আপনি জানেন না?"
হারাধন কাঁচুমাচু হয়ে বলল, "আপনি কী বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে যদি একটু খোলসা করেন। আমার খুব টেনশন হচ্ছে।"
-- "আরে টেনশন কী মশাই! এ খুব আনন্দের। গিনেসে আপনার নাম ওঠার কথা।"
-- "গিনেসে? কিন্তু কেন?"
-- "কারণ কারণ..
-- "ডাক্তারবাবু এত সময় নেবেন না প্লিজ। তাড়াতাড়ি বলুন।
-- "জানেন মশাই, আপনার শরীরে দুটো হার্ট আছে। একটা বাঁ দিকে আর একটা ডান দিকে। অনেকের বাঁ দিকের বদলে ডান দিকে থাকে জানি। কিন্তু আপনার দুটো হার্ট।"
হারাধনের মনে হল ভূমিকম্প হচ্ছে। এসব কী বলছেন ডাক্তারবাবু? দুটো হার্ট? বলল, "আমার তাহলে কী হবে ডাক্তারবাবু?"
-- "কী হবে মানে? আনন্দ করুন। লাফান। নাচুন। আরে মশাই দুটো হার্ট মানে আপনি ভাবতে পারছেন? একটা অ্যাটাক হলে বা ফেল করলেও কোনও চিন্তা নেই। আর একটা চলবে। দাঁড়ান দাঁড়ান সাংবাদিকদের খবরটা দিই।"
হারাধনের ভেতরে ওলট-পালট হচ্ছে। কিছুক্ষণ চুপ করে বসে রইল সে। একটা বড় রহস্যের সমাধান হচ্ছে।
সে ডাক্তারবাবুর হাত ধরে বলল, "এ কথা কাউকে জানাবেন না প্লিজ। ডাক্তারবাবু আপনাকে একটা কথা জিগ্যেস করব?"
--"করুন করুন।"
-- "আচ্ছা ডাক্তারবাবু একটা হার্ট অপারেশন করে বাদ দেওয়া যাবে না?"
--"পাগল হয়েছেন? ভাগ্য করে দুটো হার্ট পেয়েছেন। মানে বেশি আয়ু, বাদ দিয়ে দেবেন?"
-- "হ্যাঁ ডাক্তারবাবু। আমার একটা হার্ট বাদ দেওয়ার ব্যবস্থা করুন। প্লিজ।"
-- "কিন্তু আপনি বাদ দিতে চাইছেন কেন? দুটো হার্ট থাকার সুবিধাটা ভাবুন।"
-- "ডাক্তারবাবু আমি আমার বউকে খুব ভালবাসি।"
-- "সে তো ভাল কথা মশাই। তা তার সঙ্গে.."
ডাক্তারবাবুকে কথা শেষ করতে না দিয়েই হারাধন বলল, "বউকে এত ভালবাসি তাও অন্য মেয়ে দেখলেই মনটা কেমন ছোঁকছোঁক করে। শুদ্দু প্রেমে পড়ে যাই। কী লজ্জার কথা বলুন ডাক্তারবাবু। আমার মতো একজন বিবাহিত, বউপ্রেমীর এমন হওয়ার কথা নয়। নিজেকে কেমন 'লুচ্চা' 'লুচ্চা' লাগত। আমি আজ বুঝেছি সব ওই দুটো হার্টের জন্য। একটা হার্ট বউকে দিয়েছি কিন্তু আর একটা হার্ট কাউকে দিইনি তো তাই অমন হয়। ওই কাউকে না-দেওয়া হৃদয়টাই ছোঁকছোঁক করে সর্বক্ষণ। না না ডাক্তারবাবু, আমার দরকার নেই দুটো হার্টের, আপনি অপারেশান করে বাদ দিয়ে দিন প্লিজ।"
ডাক্তারবাবু হতাশ হয়ে বললেন, "আপনি চাইলে তাই হবে। কিন্তু আমারই ইচ্ছে ওটা আমারই বুকের ডানদিকে বসিয়ে নিতে কিন্তু এখন সম্ভব নয়।"
-- "কেন সম্ভব নয় ডাক্তারবাবু?"
-- "আরে এই সবে একটা নার্সিংহোম করলাম। এখন আমার একটাও হার্ট না থাকলেই ভাল হয় মানে ওই হার্টলেস যাকে বলে। তা সেখানে দু-দুটো হার্ট থাকলে আমার নার্সিংহোমের বিজনেস লাটে উঠে যাবে যে.."
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×