somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প : শাহরুখের ফ্যান কানু

২৮ শে মে, ২০২০ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতদিন পর জেল থেকে ছাড়া পেল কানু। এখন কী করবে সে? সাতদিন আগে দুপুরবেলায় বাড়ি থেকে পালিয়েছিল কানু। মায়ের অত্যাচারে। মায়ের শুধু একটাই কথা, "কিছু কাজ কর, কিছু কাজ কর।"
.
কিন্তু কী কাজ করবে কানু? সে তো কিছুই জানে না। ছোট থেকে তো একজনকেই জানে সে। তার গুরু। শাহরুখ খান। সে মনে মনে শাহরুখ খানের সঙ্গেই থাকে সব সময়। খায় ঘুমায়। কেউ শাহরুখ নিয়ে আনসান কথা বললে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। শাহরুখের ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে। তারপরেও সেই সিনেমা বহুবার দেখে, তবে শুরুর একটু পর থেকে। সুজাতা হলের স্টাফেরা তাকে চেনে। সিনেমা শুরু হওয়ার একটু পরে ঢুকতে দেয়। ও পেছনে দাঁড়িয়ে গুরুর সিনেমা দেখতে দেখতে কখনও হাততালি দেয় সিটি বাজায়, আবার কখনও কাঁদে।
.
অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিল সে। কাজ যদি করতেই হয় শাহরুখের কাছেই করবে। ওর বাড়ি 'মন্নত'এ যাবে। গুরুর পা ধরে বলবে, "আমাকে তোমার চাকরবাকর যা হোক করে নাও।"
হ্যাঁ, মুম্বাই যাবে সে।
.
খোঁজ খবর নিল ট্রেনের। তারপর একদিন খড়্গপুরে গিয়ে গীতাজ্ঞলি এক্সপ্রেসে চড়ে পড়ল। পকেটে সাকুল্যে শ দেড়েক টাকা। এটাই হাতাতে পেরেছিল মায়ের ট্রাংক থেকে। আর মায়ের কাছেই বা কত থাকবে। করে তো লোকের বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ।
.
পকেটে দেড়শো টাকা আর শাহরুখ খানের ছবি নিয়ে সোয়া তিনটের সময় ট্রেনে উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যেই টিকিট চেকারের হাতে ধরা পড়ে গেল। টাটানগর স্টেশনে জি আর পি'র হাতে তাকে তুলে দেওয়া হল। ফাইন দেওয়ার টাকা নেই তাই কোর্টে চালান হয়ে গেল। তারপর সাতদিনের জেল।
.
টাটানগর স্টেশনে একটা বেঞ্চে বসে ছিল কানু। মুম্বাই যাওয়া হবে না। বাড়িতেই ফিরতে হবে। পরে টাকার জোগাড় করে টিকিট কেটে যাবে।
.
ট্রেন এখনও অনেকটা দেরি আছে। পাশে একটা লোক এসে বসল। লোকটার একটা পা কাটা। হাতে ক্রাচ। পিঠে বড় একটা ব্যাগ আর এক হাতে রং-বেরঙের রুমাল। লোকটা বাঙালি। এখানে প্রচুর বাঙালি আছে।
কানুর কাছ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে সব কথা জেনে নিল লোকটা।
.
তারপর বলল, "শালা গান্ডু। তোর মতন বয়স থেকে আমি ট্রেনে হকারি করি বুঝলি। বিন্দাস চলছিল। পাঁচ বছর আগে ট্রেনে একটা পা চলে গেল। তারপর শালা লড়াই। হাসপাতালের খরচ, সংসারের খরচ, সাহায্যের জন্য সব জায়গায় চিঠি লেখা হল। ওই হকাররাই সব করল। তোর ওই শাহরুখ, অমিতাভ, সালমন সবার কাছে, বুঝলি? সব শালা মুতে দিয়েছে চিঠিতে। রোজ হাজার হাজার চিঠি ওদের কাছে যায়, সাহায্য চেয়ে, সব ওজন দরে ওদের কাজের লোকেরা বিক্রি করে দেয়।"
কানু জোরে জোরে মাথা নেড়ে বলল, "আমার গুরু এমন নয়।"
--"তুই কী জানিস রে শালা? শুধু রাঁচি থেকে আমাদের ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী দশ হাজার টাকার চেক পাঠিয়েছিল। এক বছর ঘরে বসেছিলাম। কী করে বউ সংসার চালিয়েছে শুধু সেই জানে আর জানে ওপরওয়ালা। তারপর আবার নেমে পড়লাম লাইনে। কেউ শালা কিছু করবে না। নিজের হাত পা আছে। খেটে খা।"
একটা ট্রেন এসে দাঁড়াল। লোকটা সামনের কম্পার্টমেন্টে লাফিয়ে উঠে পড়ল।
.
মা কানুকে জড়িয়ে ধরে কেঁদেই আকুল। একটাই কথা, "তোকে কোনও কাজ করতে হবে নে রে।"
কানু যেন ফিল্মস্টার। পাড়ার লোক তাকে ঘিরে বসে আছে। তারা চলে যেতে কানুর মা ছেলের প্রিয় মুরগির মাংস আনিয়ে রান্না বসাল।
কানু বলল, "মা আমি ট্রেনে হকারি করব।"
কানুর মা ভয়ে চিৎকার করে উঠল, "না না বাবা ট্রেনে-ফ্রেনে নয়। ও তুই পারবি নে।"
কানুর চোখের সামনে সেই সময় ভেসে উঠল একটা সীন, ক্রাচ নিয়ে একটা খোঁড়া লোক কী অবলীলায় এক কামরা থেকে আর এক কামরায় যাচ্ছে!
না এ তার গুরুর সিনেমা নয়। সত্যিকারের সীন।
দৃঢ় স্বরে কানু বলল, "আমি পারব মা।"
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২০ রাত ১২:৫০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×