somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : গোপালের ভ্যালেন্টাইন্স ডে !!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই যে আছে না, তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে, গোপালের হল গিয়ে তাই!
বহু কাঠ-খড়-কেরোসিন-গ্যাস পুড়িয়ে গোপাল তার প্রেমিকা বিন্তিকে ভ্যালেন্টাইন্স ডে'তে পার্কে আসতে রাজি করালো। ডেঞ্জারাস বাড়ির মেয়ে। পুরো অমরীশ পুরি টাইপের ভয়ংকর বাবা। গোপালের সঙ্গে প্রেম করছে জানতে পারলে চার-পাঁচটা বা আরও দু-চারটা বেশি লাশ পড়ে যাবে, তার মধ্যে একটা লাশ অবশ্যই করে গোপালের। তাই বিন্তি তার পুঁচকে ভাইকে পার্কে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে আসবে। অগত্যা তাতেই রাজি হতে হল। উইথ ভাই বিন্তিকে পাওয়া ইস বেটার দ্যান না পাওয়া।
.
যথারীতি বিকেলবেলায় ভাইকে বগলদাবা করে পার্কে হাজির হলো বিন্তি। পার্কের অবস্থা অফিসটাইমের শেয়ালদা স্টেশনের মতো। পিলপিল করছে জোড়ায়। যাইহোক অনেক খুঁজে কোণের দিকে একটা খালি বেঞ্চি পেয়ে সেখানেই বসে পড়ল। হবু শালা দিদির হাত ছাড়েনি তার সঙ্গেই লেপ্টে আছে। গোপাল প্রচণ্ড আবেগের সঙ্গে বিন্তিকে বলল, "দেখো, আজ তোমায় পেয়ে খুব ভাল লাগছে। অনেক কথা বলার আছে, আজ চুটিয়ে গল্প করব, ভাই আছে নইলে এই স্পেশাল দিনে একটু ইয়েও ..."
গোপালের কথা শেষ হওয়ার আগেই বিন্তির ভাই বনি বলে উঠল, "দিদি আমার পটি পেয়েছে।"
বিন্তি বলল, "সে কী রে, ঠিক আছে, একটু পরেই চলে যাব, ঘরে গিয়ে করিস। চেপে বসে থাক।"
বনি ঘাড় নেড়ে বলল, "না পারব না, এক্ষুনি পটি করব, নইলে প্যান্টে হয়ে যাবে।"
.
বিন্তি অসহায় ভাবে গোপালের দিকে তাকাল। আর গোপালের মনে হলো শালার, মানে হবু শালার পশ্চাদ্ভাগে গদাম করে একটা কষিয়ে দেয়।
বিন্তি বলল, "একটু দেখো না, যদি সামনে কোথাও টয়লেট থাকে?"
- "ঠিক আছে দেখছি।"
বলে বনিকে হিড়হিড় করে টানতে টানতে আর নিজের কপালকে চার অক্ষরে ভূষিত করতে করতে পার্কের পে-টয়লেটের দিকে ছুটল গোপাল।
টয়লেটের টেবিলের পেছনে টুলে বসে থাকা একটা খাড়ুস মার্কা লোক তাকে জিগ্যেস করল, "পেস্যাব না পাইখানা ?"
গোপাল বলল, "পরেরটা।"
- "দুজনেরই?"
- "না, এই বাচ্চাটা করবে।"
- "ঠিক আছে, পাঁচটাকা রেখে ঢুকে যান।"
পটি হল। হওয়ার পর বনি বলল, "ধুইয়ে দাও।"
গোপাল বলল,"মানে? ওসব আমার দ্বারা হবে না। নিজে ধুয়ে নে।"
কাঁদো কাঁদো হয়ে বনি বলল, "আমি পারিনা।"
অগত্যা আবার তেড়ে নিজের ভাগ্যকে গাল দিতে দিতে বনির পেছন ধুয়ে দিয়ে গোপাল দৌড়ল সাবান কিনতে।
শালার ভ্যালেন্টাইন্স ডে!!
পান দোকানদার জিগ্যেস করল, "সাদা জামা ধোবেন না রঙিন ?"
গোপাল বলল, "কেন?"
- "আপনার ভাল'র জন্যই বলছি। সাদা হলে টাইড্ আর রঙিন হলে এরিয়েল।"
গোপাল বলল,"হাত ধোবো।"
- "অ। তাহলে যেটা হোক নিন।"
সাবান দিয়ে হাত সাফাই করে বনিকে নিয়ে যখন বিন্তির কাছে পৌঁছল তখন দেখল বিন্তি উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। বলল, "সব হয়েছে ঠিকঠাক?"
বনি ঘাড় নেড়ে বলল," হ্যাঁ। পাতলা পটি। পেট ব্যথা করছে।"
.
সেরেছে, আবার!
গোপাল আর রিস্ক নিল না, চুলোয় যাক শালার ভ্যালেন্টাইন্স ডে, বিন্তিকে বলল, "তুমি ওকে নিয়ে চলেই যাও বরং, আবার যদি.... "
বিন্তি ম্লান মুখে বলল, "তাহলে আসি। কোনও কথাই তো হল না। কত গল্প করব ভেবেছিলাম।"
গোপাল মনে মনে বলল, কপাল কপাল !!!
.
(বছর কয়েক আগে ভ্যালেন্টাইন্স ডে'তে লেখা)
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×