somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য: মাতাল

২৫ শে মে, ২০২২ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক মাতালের গল্প বলি। গল্পটা আপনাদেরও শোনা থাকতে পারে।
এক পাঁড় মাতাল মাঝরাত্রে বাড়িতে ফিরে বউকে বলল, "ওঠো ওঠো, জানো আমি না মাইরি, কী বলে, দৈব শক্তি পেয়ে গেছি! আজ এক্ষুনি, জাস্ট নাও কী হল তুমি জানো?"
বউ ঘুমন্তই পাশ ফিরে বলল, "না জানি না, জানতে চাইও না। শান্তিতে ঘুমাতে দাও।"
মাতাল বলল, "কী আশ্চর্যজনক ঘটনা ঘটল মাইরি! শালা টয়লেটে গেলাম ব্যাস নিজে থেকেই টয়লেটের আলো ফুস্ করে জ্বলে উঠল। হিসি করে বেরিয়ে এলাম তখন নিজে থেকেই লাইট নিভে গেল মাইরি! সত্যি বলছি। আমি ঠিক জানতাম একদিন এমন অলৌকিক ক্ষমতা আমি পাবই।"
বউয়ের ঘুম ছুটে গেল, লাফিয়ে উঠে বলল, "হায় হায় রে! ব্যাদড়া মাতাল নির্ঘাত নতুন ফ্রিজের ভেতর পেচ্ছাপ করেছে। উফফ কী জ্বালা হল! এখন কী করি আমি!"
.
এই মাতালের গল্পটাও আপনাদের হয়তো জানা আছে।
এক মাতাল দীঘার সি বিচে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় গটগটিয়ে হেঁটে যাচ্ছে । হাতে তার জামা-প্যান্ট ধরা আছে। সি বিচ অগণ্য পর্যটকের ভিড়ে থিকথিক করছে। মেয়েরা লজ্জায় কী করবে বুঝতে পারছে না।
দুজন পুলিশ কনস্টেবল বিচে ডিউটি দিচ্ছিল। তাদেরকে কেউ গিয়ে ঘটনাটা বলল। শুনে তারা দৌড়ে দৌড়ে গিয়ে মাতালকে ধরল।
মাতালকে তারা বলল, "লজ্জা করছে না এভাবে জনসমক্ষে উলঙ্গ হয়ে ঘুরতে? কী রকম মানুষ আপনি?"
শুনে মাতাল ভদ্রলোক ঘাড় নেড়ে বলল, "লজ্জা করছে। খুবই লজ্জা করছে। লজ্জায় আমি চোখ তুলে তাকাতেও পারছি না। সেইজন্যই তো একটা ঝোপঝাড় খুঁজছি যার আড়ালে গিয়ে জামা-প্যান্ট পরব। আপনারা মাঝখান থেকে এসে ঝামেলা পাকালেন। জামা-প্যান্ট কী এত লোকের সামনে পরব নাকি? আমার লজ্জা করে না বুঝি?"
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২২ রাত ১:০১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×