
*****
হলে সিনেমা দেখতে গেছি। কোন একজন পরিচিত বন্ধুর চোখে পড়ে গেছি হঠাৎ । সপাটে চেঁচিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলো--
আরে তুই এখানে কি করছিস্ ?
নিতান্তই বিরক্ত হয়ে বললাম-- শুনলাম কয়েকটা পপকর্ন বিক্রি করার জন্য লোক নেওয়া হবে, তাই দরখাস্ত করতে এসেছি ।
*****
বাসে দাঁড়িয়ে আছি । হঠাৎ এক হুমদো পায়ে সজোরে মাড়িয়ে দিল। উঃ আঃ করার আগেই বললো--
তোমার লাগে নি তো ভাই?
বললাম, না, না- আমি তো লোক্যাল এনাস্থেশিয়ায় আছি। আপনি আরেকবার দিব্যি মাড়িয়ে দিতে পারেন।
*****
আজকাল আবার ফোন পেলেই মাথাটা বিগড়ে যায় । একচুলও একা থাকার উপায় নেই!
মাঝরাতে এক বন্ধু ফোন করে বেমক্কা প্রশ্ন ছুঁড়ে দিলো-
স্যরি, তুই কি ঘুমোচ্ছিলি?
বললাম, না রে ! আফ্রিকার বানরদের ওপর একটা রিসার্চ পেপার রেডি করছিলাম । তুই কি ভাবলি? আমি ঘুমোচ্ছিলাম-- বোকা কোথাকার !
*****
এই তো কালকে,আমার বন্ধু সোনাগাজি দেখছে সেলুন থেকে বেরোলাম, বলে উঠলো,
কিরে? চুল কাটালি? গা জ্বলে গেল । মাথায় চুলকোতে চুলকোতে বললাম- হেমন্ত এসে গেছে তো! গাছের পাতার মতো আমার চুল ও ঝড়ে যাচ্ছে ।
*****
সবচেয়ে বিরক্ত হই যখন কেউ ল্যান্ডলাইনে ফোন করে জিজ্ঞেস করে-- কিরে, কোথায় তুই?
বলি, ফোন টা ঘাড়ে করে নিয়ে বাজারে এসেছি ।
*****
গাড়ি টা ধুচ্ছি- হঠাৎ প্রতিবেশী বলে উঠলো-কি গেছোদাদা, গাড়ি ধুচ্ছেন?
বললাম, না ভাই, গাড়ি তে জল দিচ্ছি যাতে বড় হয়ে এটা একটা বাস হয়ে উঠতে পারে ।
(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




