somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব সেরা বাংলাদেশের ক্রিকেট !!!

২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের পেজগুলো,ইউটিউব চ্যানেলগুলো নিশ্চয় গত দুদিনে বেশ বিনোদন দিয়েছে সবাইকে । ভাবার বিষয় যে,কীভাবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আশা হয় যে, তারা ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া,সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড দলকে হারিয়ে সেমিফাইনাল অবধি উঠতে পারবে ?? হঠাৎ করে একদিন কোনো বড় দলকে হারানো আর ধারাবাহিকভাবে ম্যাচ জেতার অভ্যেস তৈরী হওয়া এক বিষয় নয় মোটেই। ক্রিকেট দলগত খেলা। একজন সাকিব উল হাসান দিয়ে ক্রিকেট বিশ্বে লড়াই হয় না। কিন্তু বাংলাদেশের মিডিয়া আর অন্ধ সমর্থকদের বাস্তবতা বোঝাবে কে?? তাদের ধারণা , বাংলাদেশ দুনিয়ার সেরা দল আর ৩৬৫দিন তাদের দমিয়ে রাখবার ষড়যন্ত্র করছে ভারত আর ICC..!! অথচ এই ভারতের দৌলতেই Test Status পেয়েছিল বাংলাদেশ। ক্রিকেটের সব ফরম্যাটেই চরম দুর্বল বাংলাদেশ। ইডেনে Pink Ball Test Match মনে আছে তো? আড়াই দিনেই খেলা শেষ..!
ভারতের স্বাধীনতার ২৪ বছরের মধ্যে সোবার্স কানহাইয়ের মহা শক্তিধর ওয়েস্ট ইন্ডিজ দলকে তাদের মাটিতে হারিয়ে সিরিজ জেতা বা পরের বছর ইংল্যান্ড সফরে গিয়ে হারিয়ে রাবার জেতার ঘটনা থেকে ভারতীয় ক্রিকেট জাগতে শুরু করে। এর ১২বছর পরেই বিশ্বকাপ জয়,আর ১৯৮৫তে মিনি বিশ্বকাপ নামে খ্যাত বেনসন হেজেস ট্রফি জিতে ভারত ক্রিকেট দুনিয়ার শক্তিশালী দল হিসেবে সম্মান অর্জন করে। ভারতের ক্রিকেট দলের ধারাবাহিকতা বা ঐতিহ্য, কোনো কিছুর ধারে কাছে আসেনা বাংলাদেশ। সুনীল গাভাস্কার,বিশ্বনাথ,বেদী, চন্দ্রশেখর, মহিন্দর অমরনাথ, কপিলদেব,অনিল কুম্বলে, শচিন,সৌরভ,দ্রাবিড়, ধোনি,রোহিত,বিরাট .... এক একটা নাম দশকের পর দশক ধরে ক্রিকেট বিশ্বে সমীহ অর্জন করেছে। অন্যদিকে বাংলদেশে গত ২০ বছরে ওই একটাই সাকিব উল হাসান..!!
বাংলাদেশ মিডিয়া বাস্তব পরিস্থিতি চেপে রেখে বাজার গরম করতে পারে,কিন্তু তারনফলে বাংলাদেশ ক্রিকেট দিনদিন হাসির খোরাক হয়ে পড়ছে, আর আফগানিস্তান বা নেদারল্যান্ডও মানুষের সমর্থন পাচ্ছে, কিন্তু বাংলাদেশের কপালে বিদ্রুপ ছাড়া কিছু জুটছে না।

ঘোষিত শত্রুর থেকেও বেশি খারাপ তারা যারা অকৃতজ্ঞ। ভারত থেকে সবকিছু পেয়েও তীব্রভাবে দিনের পর দিন ভারতবিদ্বেষী হয়ে উঠছে বাংলাদেশের সমর্থকরা। ভারতের পরাজয় হোক বা যে কোন প্রাকৃতিক বিপর্যয়, সমস্ত খবরের লিংকে যারা হাসির ইমোজি দিয়ে যায় তারা বাংলাদেশী। যারা ভারত পাকিস্তান খেলায় ভারত হারলে বাজি ফাটায় এবং তীব্রভাবে পাকিস্তানকে সমর্থন করে তারা বাংলাদেশের সমর্থক। যারা নিজেদের দেশ সৃষ্টির জন্য ভারতের অবদান এবং পাকিস্তানের হত্যালীলাকে ভুলে ভারতের খারাপ চায় তারা বাংলাদেশী। বাংলাদেশের ইউটিউবাররা ভারতের মাঠ,ভারতের খেলা,ভারতের দর্শক সবকিছু নিন্দায় মুখর হয়ে উঠছিল। এমন আচরণ করছিল যেন ভারত বারবার অন্যায় ভাবে বাংলাদেশের সঙ্গে জেতে। খেলে জেতার ক্ষমতা যেন ভারতে নেই। তাই এই সবকটা খুব প্রয়োজন ছিল।

ভাষা এক হলেও মানসিকতা এক হয় না এটা বোঝা যায় বাংলাদেশের সমর্থকদের কথায়। তারা স্পষ্ট বলেছে যেকোনো দেশের সঙ্গে ভারত হারলে তাদের আনন্দ। তাই দুর্গা পুজোর আনন্দের মাঝে বাংলাদেশের হেরে যাওয়া অতিরিক্ত খুশি এনে দিল। পাকিস্তানের ওই সুন্দরীর অনেকগুলো টাকাও বাঁচিয়ে দিল, যে বলেছিল ভারতকে হারালে বাংলাদেশে প্লেয়ারদের খাওয়াবে।
১১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×