somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : রবীন্দ্রসংগীত লেখার সহজ উপায় ! B-)

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রসংগীত লিখতে গেলে প্রথমে অ, আ, ক, খ ইত্যাদি বর্ণগুলো এবং স্ক, হ্য, ক্ষ ইত্যাদি যুক্তবর্ণগুলো লেখা শিখে নিতে হবে। রবীন্দ্রনাথের ‘সহজ পাঠ’ অথবা রবীন্দ্রনাথের বাবার বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ’ বইগুলো থেকে সহজেই এগুলো শিখে নেওয়া যেতে পারে।
এটা লেখা অভ্যাস হয়ে গেলে তারপর রবীন্দ্রসংগীত লেখা শুরু করা যেতে পারে। এর জন্য মূল উপকরণ রবীন্দ্রসংগীতে ব্যবহৃত কিছু শব্দ বা শব্দবন্ধ। তবে সেগুলো সংগ্রহ করার আগে জানতে হবে আপনি যে রবীন্দ্রসংগীতটা লিখতে চান, সেটা কোন্‌ পর্যায়ের। প্রেম-পূজা-প্রকৃতি-বিচিত্র ইত্যাদি অনেকগুলো পর্যায়ের রবীন্দ্রসংগীত অলরেডি বাজারে আছে। আপনার রবীন্দ্রসংগীতটাকেও ওগুলোর মধ্যেই ফিট করতে হবে। নতুন কোনো পর্যায়, যেমন সুমন পর্যায়, অনুপম পর্যায়, অরিজিৎসিং পর্যায় ইত্যাদি এক্ষেত্রে অ্যালাউড নয়।
ধরে নেওয়া যাক আপনি প্রেম পর্যায়ের রবীন্দ্রসংগীত লিখতে চান। যে পর্যায়েরই চান, আপনাকে জোগাড় করতে হবে অন্যূন হাফ ডজন রবীন্দ্রসংগীত, যার অর্ধেক সেই পর্যায়ের হ’লে ভালো হয়। মানে প্রেম পর্যায়ের লিখতে হলে প্রেম পর্যায়ের তিনখানা আর বাদবাকি পর্যায়গুলো থেকে বাকি তিনখানা জোগাড় করুন।
ধরে নিচ্ছি আপনি জোগাড় করেছেন এইগুলো –
প্রেম পর্যায় থেকেঃ
১। আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো
২। তুমি রবে নীরবে হৃদয়ে মম
৩। ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে
পূজা পর্যায় থেকে
৪। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও
প্রকৃতি পর্যায় থেকে
৫। আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
বিচিত্র পর্যায় থেকে
৬। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না
তাহলে আপনার ইনগ্রেডিয়েন্টস রেডি। এবার দরকার রেসিপি। রান্না করার আগে সবজি যেমন দরকার অনুযায়ী খোসা ছুলিয়ে কেটেকুটে ধুয়ে দরকারে কিছু মশলা মাখিয়ে মজাতে হয়, রবীন্দ্রসংগীত লিখতে হ’লেও এই গানগুলো থেকে খোসা বাদ দিয়ে এক একটা গান থেকে পাঁচটা করে বাছাই করা শব্দ বা শব্দবন্ধ তুলে আনতে হবে। কিছুদিন প্র্যাকটিশ করতে থাকলেই এই ব্যাপারটাতে আপনি পোক্ত হয়ে যাবেন। আপনার সুবিধার্থে আমি কয়েকটা উদাহরণ সাজিয়ে দিচ্ছি নীচে। এগুলো সবই ওপরের ওই রবীন্দ্রসংগীত কেটেকুটেই তুলে আনা।
১। পরান, সুখের সন্ধানে, হৃদয়মাঝে, রহিব বিলীন, দীর্ঘ রজনী
২। নিবিড় নিভৃত, পূর্ণিমানিশীথিনী, জীবন যৌবন, করুণ আঁখি, অঞ্চলছায়া
৩। ভ্রমর, মাধবী, ফুল-জাগানো, দেয় বুলায়ে, কাজ ভুলায়ে
৪। আপন হাতের দোলে, কথার পাকে, বাঁশির ডাকে, খেলার সাথী, খেলার সে ঢেউ
৫। বিশ্বভরা প্রাণ, হিল্লোল, ভুবন দোলে, চমক লেগে, আমার গান
৬। সোনার খাঁচায়, কান্নাহাসির বাঁধন, ছায়ার পাখি, স্বপন, আকাশ-পারে
কানাঘুষোয় শুনেছেন নিশ্চয় যে রবীন্দ্রসংগীতের যে বাণী, তাতে সাধারণভাবে ছন্দ আর অন্ত্যমিল নিখুঁতভাবে বজায় থাকে। ছন্দটা করায়ত্ত করা অতটা সহজ না হলেও অন্ত্যমিলটা অপেক্ষাকৃত অকঠিন। তবে খাঁচায়-এর সঙ্গে পাছায়, হাতের দোলের-র সঙ্গে ব্যোমভোলে বা আকাশ-পারে-র সঙ্গে ‘বাঁশের ঝাড়ে’ মিল দিতে যাবেন না, ওগুলো অরাবীন্দ্রিক। এটা বুঝতে হ’লে হাল আমলের আধুনিক বাংলা গান শোনা যথাসম্ভব কমিয়ে দিন।
তো আর অপেক্ষা কীসের? এবার এই শব্দগুলো ব্যবহার করে লিখে ফেলুন যা মন চায়। কী বলছেন? একপিস এগজাম্পল না দিলে ধরতে পারছেন না? ঠিক হ্যায়।
ছায়ার পাখি উঠল ডাকি নিবিড় নিভৃত হিল্লোলে
দীর্ঘ রজনী পার হয়ে আজি ফুল জাগানোর কল্লোলে।।
ভুবন দোলে বাঁশির ডাকে;
হৃদয়মাঝে পাইনে তাকে!
পূর্ণিমানিশীথিনী কোন বাঁকে আকাশ-পারে যায় চলে।।
মাধবীকুঞ্জে ভ্রমর যে আজ দেয় বুলায়ে তার গীতি।
খেলার সে ঢেউ চমক লাগায় দেয় ভুলায়ে বার-তিথি।
অঞ্চলছায়া কেটে দিয়ে যায় কান্নাহাসির কোন বাঁধন।
রহিবে বিলীন তার সনে আজি করুণ আঁখির গুঞ্জরণ।
আপন হাতের দোলে যে স্বপন
সুখের সন্ধানে করে বিপণন,
আমার এ গান জীবন যৌবন সঁপে দিয়ে যাই তার কোলে।।
দেখুন, ওপরের পাঁচ-ছয়ে তিরিশটার মধ্যে পঁচিশটা কাজে লাগিয়ে দিয়েছি। সুতরাং এটা রবীন্দ্রসংগীত।
এবার এতে সুর লাগিয়ে গাইবেন? তাহলে আগে আপনাকে জানতে হবে কোন তালে গাইবেন। দাদরা-কাহারবা-তেওড়া-ঝাঁপতালেই রবীন্দ্রসংগীতের নাইন্টি পার্সেন্ট। এর মধ্যে একটা পছন্দ করে আগে সেটা অন্নু মালিকের মতো টেবিল বাজানো প্র্যাকটিশ করে নিন। অভ্যাস হয়ে গেলে আমি ফের এসে শিখিয়ে দেব’খন, ঠিক আছে? =p~
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৮
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

×