somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : পরকীয়া !

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(নাম গুলো বদলে দিলাম। এবার হয়তো এটা রিমুভ করা হবে না !!) =p~

আবদুল একজন মধ্যবয়সী পুরুষ। মোটা বেতনের কেরানির চাকরি করে। ফেসবুকে আবদুলের অনেক অনেক ফ্রেন্ড। তার মধ্যে অনেক মেয়ে ফ্রেন্ডও আছে। চ্যাট ট্যাট করে, নানারকম গল্পসল্প করে ভালই দিন কাটে।
এরকম একজন হল সাবিনা। বয়স ? 42/45 , বিবাহিতা। অসাধারণ সুন্দরী। কী সুন্দর করে কথা বলে ইনবক্সে! কথা বলতে বলতে খেয়ালই থাকে না সময় কোনদিক দিয়ে চলে যায়। একদিন সে কল করে বলে- " আমার স্বামী ব্যবসার কাজে দুবাই গেছে, বাড়িতে কেউ নেই। তুমি এসো"।
"তোমার স্বামী যদি ফিরে আসে এর মধ্যে?" - জিজ্ঞাসা করে আবদুল ।
" আরে আসবে না। আর আসলে তুমি একটা ন্যাকড়া নিয়ে দরজা জানালা মুছতে থাকবে। আমি ওকে বলব তুমি ক্লিনিং কোম্পানী থেকে এসেছো, ঘর পরিস্কার করতে। এমনিতেই সামনে ইদের মরসুম আসছে।" "আচ্ছা ঠিক আছে , আসছি।"- উত্তর দেয় আবদুল ।
কি অদ্ভুত! আবদুল যাওয়ার ৫ মিনিটের মধ্যে আবদুলের প্রেমিকার স্বামী নজরুল এসে হাজির। কি আর করা! জানালার গ্লাস মুছতে শুরু করল আবদুল । গ্রীল পরিস্কার করল। সবগুলো জানালা দরজা পরিস্কার করল। রান্নাঘরের কোনাকানি পরিস্কার করল। বাথরুম পরিস্কার করল।
ফ্যান মুছল, ফার্নিচার মুছল। ৪-৫ ঘন্টার মধ্যে তাদের পুরো বাড়ি পরিস্কার ঝকঝকে করে দিল। মধ্যবয়সী হলেও আপিসের খবিশ বস্ করিমুল সাহেবের চেয়ার মোছার অভ্যাসের আবদুলের ছিল, সেটাই কাজে লাগাল।
আবদুলের প্রেমিকা আর তার স্বামী মিলে সারাক্ষণ এটা সেটা ইন্সট্রাকশন দিয়ে গেল। পরিস্কার করা শেষ হলে তার স্বামী জিজ্ঞাসা করল, "আপনার বিল কত হয়েছে?" আবদুলের প্রেমিকা আগ বাড়িয়ে উত্তর দিল, " জানু আমি তো আগেই অনলাইনে পেমেন্ট করে দিয়েছি। তারপর ওরা লোক পাঠিয়েছে।" "ও আচ্ছা" বলে ওর স্বামী আবদুলকে ১০০ টাকা বখশিশ দিয়ে দিল। আবদুল বাড়ি চলে এল। তারপর থেকে আবদুলের শরীর মহিলাদের ডাকে আর সাড়া দেয় না। শালা, ইদের আগে প্রেমের আছিলায় আবদুলকে দিয়ে পুরো বাড়ি পরিস্কার করিয়ে নিল!! কাজের লোক পাওয়া যে কঠিন আজকাল! এর পর থেকেই আবদুল প্রচণ্ড নারী বিরোধী। =p~ =p~ =p~
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২১
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×