somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : পরের বউ !!!

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক মহিলা একদিন তার স্বামীকে এসে বললো,"জানো, আমার এতো বছর ধরে যে মাথাব্যাথাটা ছিলো তা সেরে গেছে।"

স্বামী বললো,"তাই নাকি? কিভাবে?"

“আমি এক সম্মোহনবিদের কাছে গিয়েছিলাম, সে আমাকে এক কায়দা দেখিয়ে দিলো। আমি আয়নার সামনে দাঁড়ালাম আর নিজেকে খুব জোর দিয়ে বললাম,

আমার কোন মাথাব্যথা নেই

আমার কোন মাথাব্যথা নেই

আমার কোন মাথাব্যথা নেই।

অমনি আমার মাথাব্যথা গায়েব!”

স্বামী বললো,“বাহ! বেশ”

বউ বলে,“ইয়ে দেখ, আমাদের অনেক দিন বিয়ে হয়েছে, তোমার মধ্যে রোমান্টিকতা একদম চলে গেছে। আজকাল তুমি একেবারে কিরকম যেনো হয়ে গেছো। বিয়ের প্রথম প্রথম যে রোমান্টিকতা ছিলো তা যেনো কর্পূরের মতো উবে গেছে। যাও না একবার ঐ সম্মোহনবিদের কাছে। যাও না গো একবার।”

স্বামী সম্মোহনবিদের কাছে গেলো। ফিরে এসেই সে স্ত্রীকে লাল রঙের গোলাপ ফুল দিলো। সবসময় রোমান্টিক গান। একেবারে মাখ মাখ ব্যাপার। বিশেষ দিনে গ্রিটিংস কার্ড। স্ত্রীর মনে আনন্দের সীমা নেই।
যেদিন তার স্বামী বললো,“চলো না গো আমরা হানিমুনে যাই। থাকবে না কোন মোবাইল, থাকবে না কোন লুকোচুরি, থাকবে না পারস্পরিক সৎ থাকার এক কঠোর প্রয়াস। থাকবে শুধু এক নির্মল আনন্দ।”

এই বলে স্বামী বাথরুমে চলে গেলো। ঠিক দুই মিনিট পরে বাথরুম থেকে এসে বউকে এক উত্তাল আনন্দে ভাসিয়ে দিলো।

আবার কিছুক্ষণ পরে স্বামী বলে,“আমি দুই মিনিটের জন্য আসছি।”

এই বলে আবার বাথরুমে দৌড়। দুই মিনিট পরে এসে স্ত্রীর উদ্দেশ্যে গান "যদি হই চোর কাঁটা ঐ শাড়ির ভাঁজে ----" একবারে উত্তম কুমারের স্টাইলে।

বউ হাঁসফাস করে উঠলো। তার মাথা ঘুরপাক খাচ্ছে, এমন উথাল পাথাল আবেশ তো বিয়ের শুরুতেও ছিলো না!

সামলে উঠতে না উঠতেই স্বামী আবার বলে,“আমি দুই মিনিটের জন্য আসছি।”

এবার বউয়ের কৌতূহল হলো, কি করে সে দুই মিনিটে?
সে চুপচাপ পিছু নিলো।

বাথরুমের দরজায় উঁকি মেরে দেখে, তার স্বামী আয়নার সামনে দাঁড়ানো। বলে চলেছে,

“এ আমার বউ না

এ আমার বউ না

এ আমার বউ না....।” =p~ =p~ =p~
(রতন দা লিখলেন।)
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×