somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : এক্সাম ডিউটি

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নব্বইয়ের দশকে যখন পরীক্ষায় নকলের রমরমা অবস্থা চলছিল তখনকার কথা। কোনো এক কামিল পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণে এলেন আবদুল কুদ্দুস নামের এক সৎ ধার্মিক ম্যাজিস্ট্রেট। তার সঙ্গে আরও আছেন মাদ্রাসা শিক্ষাবোর্ডের কিছু অফিসার। তো জেলা পর্যায়ের এক প্রখ্যাত মাদ্রাসার পরীক্ষার হলে ঢুকে পর্যবেক্ষক দলের চোখ মার্বেলের মতো বড় হয়ে উঠল বিস্ময়ে। চারদিকে নকলের মহোৎসব! ক'জনকে এক্সপেল করবেন? প্রায় সবাই দেখে দেখে লিখছিল। ম্যাজিস্ট্রেটকে দেখেও কারো কোনো হেলদোল নেই দেখে কুদ্দুস সাহেবের মনের অভ্যন্তরে খানিকটা রাগ, খানিকটা অভিমান এবং খানিকটা ভয় তৈরি হলো। এমন পরিস্থিতির মুখোমুখি উনি আগে কখনো হন নি। কত সন্ত্রাসী এলাকায় গিয়ে কতজনকে এক্সপেল করে বীরদর্পে ফিরে এলেন। পরীক্ষার্থী সবাই ঠক ঠক করে কাঁপে ম্যাজিস্ট্রেট হলে ঢুকলে অথচ এই মাদ্রাসায় শিক্ষার্থীরা সবাই বই খুলে লিখছে তাকে দেখার পরও। অবাক হয়ে হলের দায়িত্বরত শিক্ষককে ধরলেন ম্যাজিস্ট্রেট। কিছুটা অভিযোগ আর কিছুটা কর্তৃত্বসুলভ ধমকের সুরে শিক্ষককে বললেন:
আপনি কেমন এক্সাম ডিউটি করছেন? সবাই নকল করছে আর আপনি এক কোণে বসে বসে তছবি টিপছেন!
বয়স্ক কক্ষ-পরিদর্শক ম্যাজিস্ট্রেটের কথায় একদম বিচলিত হলেন না। সুফি স্ট্যাইলে শুক্ল শ্মশ্রুমণ্ডিত মুখে তার সুপ্ত মৃদু হাসি। হক্কানি কামেল পীরের মতো ম্যাজিস্ট্রেট কুদ্দুস সাহেবকে ইশারায় নিজের খুব কাছে ডাকলেন। যেন কোনো আল্লাহর ওলি তার মুরিদকে কাছে ডাকছেন আধ্যাত্মিক পরামর্শ দেয়ার জন্য। ধার্মিক ম্যাজিস্ট্রেট চাকুরির স্তরজ্ঞান ভুলে তারচেয়ে অধস্তন মাদ্রাসা শিক্ষকের ডাকে বাধ্য ছাত্রের মতো কাছে ছুটে গেলেন। মন্ত্রমুগ্ধের মতো পরামর্শ করার ভঙ্গিতে শুনতে চাইলেন দেখে দেখে লেখার রহস্যটা কী।
অবশেষে দরবেশী ভাবগাম্ভীর্যে বৃদ্ধ মাদ্রাসা শিক্ষক কানে কানে ধার্মিক দাড়িওয়ালা ম্যাজিস্ট্রেটকে বললেন : ওরা সবাই কী লিখছে খাতায়, আপনি কি তা জানেন?
ম্যাজিস্ট্রেট মাথা চুলকে বললেন : না।
দরবেশ শিক্ষক এবার বললেন ওরা যা লিখছে তার বেশির ভাগই কুরআন হাদিসের রেফারেন্স। যদি কুরআনের হরফ লিখতে গিয়ে নির্ভুল না হয়, যদি আয়াত বিকৃত হয়, তবে এর পাপ কাল হাশরের ময়দানে আপনি কি নেবেন? আল্লাহ প্রশ্ন করলে কী উত্তর দেবেন তখন?
আচমকা এমন অভিনব নকল করার ব্যাখ্যা পেয়ে ধার্মিক ম্যাজিস্ট্রেট এবার নিজের দাড়ি চুলকাতে শুরু করলেন। দরবেশ হুজুর তাকে বললেন—যান, প্রিন্সিপালের রুমে সামান্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে আপনার জন্য। সেখানে ফলফ্রুট খেয়ে জোহরের সালাত আদায় করুন মসজিদে। দুনিয়াবি ডিউটি পালনের জন্য আখিরাত নষ্ট করবেন না মেহেরবানি করে। :-P

লিখেছেনঃ Abdullah Al Tarek
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:০৫
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

×