somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের হিন্দু: মুমিন দের কিছু ফাউল প্রশ্নের উত্তর জেনে রাখুন।

২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু সস্তা প্রশ্নের উত্তর আমি কীভাবে দেই দেখাই।

1.
-তোরা কোন ঈশ্বরে বিশ্বাস করস?
-ঈশ্বর আবার চৌদ্দটা কবে হইল?
-না, তোদের তো অনেকগুলো ঈশ্বর।
-বালডা জানো তুমি।
-তাইলে?
- অনেক দেবদেবতা আছে। বিষয়টা এইরকম, ধর ফাতেমা মিস আমাদের মিস, আমাদের পড়ায়। ওনার বাচ্চার আম্মু, তারে পালে। ওনার হাজবেন্ডের বউ, সংসার করে। এখন যদি বলি ফাতেমা মিস চৌদ্দজন, তুই কয়ডারে বিশ্বাস করস?
-ও আচ্ছা। বুঝতে পারছি।
-মনে হইতাছে না।
-না না বুঝছি।
(Topic change)

[তারা ব্যাখ্যা চায় না। তারা কেবল তোমারে বেকুব বানাইতে চায়]


2.
-তোমরা নজর না লাগার জন্য কী বলো?
-কী বলা লাগত?
-এই যেমন আমরা মাশাল্লাহ বলি। তোমরা কী বলো?
-কিছু বলি না। বাপ মা দোয়া করে দিলে কখনো নজর লাগে না। বাপ মার দোয়াই আসল। কেউ থুক দিয়ে দেয়, কেউ নখ কেটে দেয়। এগুলো কালচার। দোয়ার উপ্রে ওষুধ নাই।
(tpic change)

[ওরা ভাবে তোমার word নাই। তোমার আরও বড় কিছু আছে।]


##
পয়েন্ট টু বি নোটেড,
আলহামদুলিল্লাহ: ঠাকুর আশির্বাদে।
নাউজুবিল্লাহ: ঠাকুর না করুক।
আল্লাহ হাফেজ: দুর্গা, দুর্গা।
ইন্না-লিল্লাহ: হায় ভগবান!
কেউ মরলে: ঠাকুর মুক্তি দিক, ঠাকুর স্বর্গবাসী করুক।
[ছোটবেলা এগুলি শিখলে আজকে এসব নিয়া বিপদে পড়তেন না]


3.
-অনেক হিন্দু তো গরু খায়।
-অনেক মুসলিম শুওর খায়। তাই বলে তুইও খা?
(ওয়াক ওয়াক শুরু)
-যেই প্রশ্ন হজম করতে পারবি না করস কেন?

[Pinch at the point]

4.
দাওয়াত পাইছি বহুবার। বহুবার মানে বহুবার। একবার খুব কাছের বন্ধু দাওয়াত দিছে।
-তোরে যদি আমি দাওয়াত দেই তুই কি রাগ করবি?
-রাগ কেন করবো? তোদের দাওয়াত দেওয়ার সিস্টেম তুই দিলি, আমি রাগ করবো কেন আজব।
-তুই দাওয়াত কবুল করবি?
-(মিষ্টি করে একটা হাসি দিলাম) তোর কী কারণে মনে হইল কবুল করবো?
-দেখ, আমরা বিশ্বাস করি এটাই সত্য ধর্ম।
-ওইটা আমরাও আমাদেরটারে সত্য বিশ্বাস করি। ইহুদিরাও বিশ্বাস করে। নাস্তিকরাও তাইই করে। যদিও নাস্তিকের বিশ্বাসটা ডিবেটেবল।
(topic changed to atheism)

[আমি তারে নাড়াইয়া দিতে পারি। প্রসঙ্গ থামানো উত্তম]

5.
-তোদের স্বর্গ নরকের কনসেপ্টটা কী?
-ভালো কাজে স্বর্গ, খারাপ কাজে নরক।
-এটা তো আমাদেরও।
-তোদের স্বর্গ আলাদা নাকি?
-আমাদের তো জান্নাতে শুধু মুসলিমরা যাবে। জান্নাতে যাইতে হইলে মুসলিম হইতে হবে।
-দুঃখজনক। আমাদের ঈশ্বর আবার সবার জন্য সমান। পৃথিবীর সব মানুষ অমৃতের সন্তান। তোরে ফালায় দিব না।
(quickly changed the topic)

[আমাদের ঈশ্বরকে ভালো লেগে যাইতে শুরু করলে ঈমান থাকবে না। প্রসঙ্গ থামানো উত্তম]


6.
-তোদের ধর্মে কনভারশন নাই?
-না। কনভারশনের কনসেপ্ট আমরা বিশ্বাস করি না। ধর্ম একটা ওয়ে অব লাইফ। তুই এক ওয়েতে সারাজীবন চললি, এরপর ওইটা জীবনেও চেঞ্জ করতে পারবি না।
-বিশ্বাস চেঞ্জ হইতে পারে না? একজন মানুষ অনেক দিন পর হেদায়েত হইল। সে বুঝল সে ভুল পথে আছে।
-এইটা বিশ্বাসের বিষয় না। ধর একজন হিন্দু মুসলিম হইয়া গেলো। সে সারাজীবন আল্লাহ্‌রে ত্রিভঙ্গ শ্রীকৃষ্ণ কল্পনা করে যাবে। কনশাসনেসের কোনো কনভারশন হয় না।
(নাউজুবিল্লাহ পড়ছে)
তাছাড়া যে হিন্দু থেকে মুসলিম হইতে পারে, সে মুসলিম থেকেও খ্রিস্টান হইতে পারে। যার ছোটবেলার বিশ্বাস চেঞ্জ হয়, এর বিশ্বাসের কোনো বিশ্বাস নাই।
(ignored me)

[আমাকে এইজন্য কেউ কিছু বলত না। শুরু করলে রেলগাড়ি চলতেই থাকত। কিন্তু সেখান থেকে ওরা পিক করার কিছু পাইত না]


7.
-আচ্ছা, তোকে দাওয়াত দিলে কবুল করবি?
-করলে লাভ?
-মুসলিম হইলে অনেক কিছু পাবি।
-কী পাবো?
-এই যেমন ভালো কাজ করলে স্বর্গে, আই মিন জান্নাতে যাইতে পারবি।
-তোর কী কারণে মনে হইল আমি স্বর্গে যেতে চাই?
-তুই স্বর্গে যাইতে চাস না! কী কস?
-নাহ্‌। স্বর্গেটার্গে আমি যাইতে চাই না। গিয়া লাভ নাই।
-তাইলে কি নরকে যাইতে চাস?
-নরকে কেন যাইতে চাবো?
-স্বর্গেও যাবি না নরকেও যাবি না যাবিটা কই?
-স্বর্গনরক গেলে ফেরত আওয়া লাগবে। আমি মোক্ষ চাই। আমি চাই আমার মোক্ষপ্রাপ্তি হোক।
-মোক্ষ কী?
(topic moved to moksha, karma, Geeta, gyan yoga)

[যাদের জানার আগ্রহ আছে, তাদের জানানো যায়]

8.
-তোদের প্রেম করলে পাপ হয় না?
-প্রেম একটা বায়োলজিক্যাল বিষয়। পুরা সৃষ্টিজগত দাঁড়ায় আছে প্রেমের উপর। প্রেম করলে পাপ হবে কেন? কুকাম করলে পাপ হয়। যেটা ন্যাচারাল ওইটায় পাপ কেন হবে? যতক্ষণ পর্যন্ত কোনো লজিক্যাল ক্ষতি না হচ্ছে, পাপ হবে কেন?
-তোদের পাপপূন্যের সিস্টেম কী?
-এবসলিউট পাপ বা এবসলিউট পুন্য বলে কিছু নাই। সিচুয়েশন ডিমান্ড। তবে দুইটা জিনিস পাপ, অজ্ঞানতা এবং ষড়রিপু। না জানা বা না জানতে চাওয়া পাপ। আর কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয়টার বশে পইড়া কিছু করলে ওইটা পাপ।
(topic changed to example of shara ripu)

[খুব ক্লোজ বন্ধু প্রশ্ন করছে। তাই ভুগিচুগি বলতে পারি নাই।]


9.
-তোমাদের পর্দার সিস্টেম নাই?
-আমগো ঈশ্বরের মনে হয় বেডি মাইনশের কাপড়জামা ঠিক করা ছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কাম আছে।
(ignored me)


10.
-তোরা কি কাস্ট সিস্টেম মানস?
-না মানার কিছু নাই। কাস্ট সিস্টেম ইজ নাথিং বাট এ মার্ক্সিজম। একজন ইউনিভার্সিটি প্রফেসর তার মেয়েরে প্রফেসরের কাছে বিয়া দিতে চাবে, পোলারে প্রফেসর বানাইতে চাবে। একজন আলেম কখনো নাস্তিকের কাছে মেয়ে বিয়া দিবে না। সিম্পল।
-এইটা ভালো না খারাপ?
-ভালও না খারাপও না। এইটা মিসরিপ্রেজেনটেড জিনিস। এত সিরিয়াস কিছু না। গল্প উপন্যাস বা হিস্ট্রি যেমনভাবে দেখায় অত জটিল কিছু না। জাস্ট একটা কালচার। ক্লাস মেনটেইন করার ফিল্টার। আগে যখন পারিবারিক বিজনেস ছিল এইটা তখনকার প্রথা। এখন কেউ মানে না।

[আমি জানি এটা আমাদের বিতর্কিত বিষয়। কিন্তু তারে বলবো কেন? বর্ণপ্রথা কেমনে মিসরিপ্রেজেন্টেড প্রথা এত ডিটেইলস তো তার দরকার নাই জানার।]


11.
-শিব কি সত্যিই গাঁজা খাইত?
-হ। সত্যি। অমুকজায়গা থেকে নিত। আমি নিজে দেখসি। পোলাদের হলে সাপ্লাই দিবার সময় আমার সাথে কথা হইছে।
(laughter)
-আরে তা বলি নাই। আসল কাহিনি কী?
-আসল কাহিনি কিছুই না। প্রচলিত মিথ। শিব একজন দেবতা। সে গাঁজা খাইতে যাবে কিসের জন্য? তার কিসের অভাব?
-প্রচুর স্টোরি শুনসি। টিভিতে দেখসি।
-“প্রচুর স্টোরি”গুলা স্টোরিই। শিবের সুখের আকাল পড়ছে গাঁজা খেয়ে সুখ পাওয়া লাগবে। ভালো কিছু খুঁইজা পাস নাই?

[আমি জানি না আসল বিষয়টা। কিন্তু তারে বলবো কেন]


11.
-তোদের শ্রীকৃষ্ণ নাকি মামির সাথে পরকিয়া করত?
-হ। চণ্ডীদাসের মামির সাথে। ধরাও খাইসিল। জানস না?
-আমি শ্রীকৃষ্ণ কীর্তনে পড়ছি। রাধা কৃষ্ণের মামি ছিল।
-উত্তম করেছো বৎস। বিসিএসটা দিয়ে ফেলো। তারপর হরিবংশপুরাণ কিংবা মহাভারত পড়ে কৃষ্ণের হিস্ট্রি জেনে নিও। তোমার হবে।
-এটা সত্যি না?
-আরে কিসের সত্যি? এইটা চণ্ডীদাসের লেখা সাহিত্য। ব্যাটায় একটা স্টোরি লিখে নাম দিছে রাধা কৃষ্ণের। জাস্ট সাহিত্য, তাও বাতিল সাহিত্য। ওই যুগেও সেন্সর পায় নাই। গোয়াল ঘরে ফালায় থুইছে। বাঙালি ওইটা তুলে এনে হুজুর হুজুর করে।
(make sense. Yah?)


12.
-বেদে নাকি মূর্তিপূজা নাই। তোমরা কেন করো?
-বেদ পড়ছিলি নাকি?
-না। পড়বো কোত্থেকে। শুনসি।
-পড়লে তোর কথা মেনে নিতাম।
-কেন এইটা সত্যি না?
-আমাদের প্রচুর গ্রন্থ আছে। একটা বাইবেলে আমাদের সবকিছু নাই।
-তাইলে বেদ কি তোদের আসল গ্রন্থ না?
-অবশ্যই আসল গ্রন্থ। তবে গ্রন্থ আরও আছে। উপনিষদ আছে, বিভিন্ন সংহিতা আছে, মাঙ্গলিক আছে। আমি সবকিছুর নামও জানি না। এত সস্তা না তো একটা বাইবেলে সব আঁটানো যাবে।
(Use Bibel for safety)

13.
-তোরা কি আসলেই গরুর পেশাব খাস?
-হ খাই। আমার জলের বোতল থেকে জল খাইস না।
-হ্যাট্‌!
-তো কী? এমনভাবে কইলি যেন গ্লাসভরে খাইতে দেখসস?
-ইউটিউবে দেখসি।
-এসব বালের ভিডিও কে দেয় তোদের?
-না, তুই জানস না তাইলে।
-না জানার কিছু নাই। পূজার সময় দূর্বার আগায় এক ফোঁটা গোচনা ব্যবহার করাটা একটা রিচুয়েল। যেহেতু গরু কৃষিতে প্রচুর সাহায্য করে, এইজন্য সম্মান দেখায়। ওয়াজে হিন্দুধর্ম শুনিস না। আমার কাছে আসিস শুনতে চাইলে।

14.
কখনওই অনলাইনে এসব প্রশ্নের উত্তর আমি দেই নাই।
-যেকোনো প্রশ্ন।
- গুগল ইট।
(এক বাংলাদেশী হিন্দু ছাত্রের কাছ থেকে পাওয়া)
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×