somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গেদা (Geda)
এ পৃথিবীতে ছোট শিশু কে সকলে আদর-স্নেহ করে । তা সে যে ধর্ম , বর্ণ ও জাতের ই হোক । দুর্ভাগ্য সারা বিশ্বে বিশেষ করে ফিলিস্থিন,সিরিয়াতে ও মিয়ানমারে(বার্মায়) তারা বড় অবহেলিত ! বিবেক, মনুষ্যত্ব ও মানবতার জন্য সকল ভেদাভেদ ও স্বার্থ ত্যাগ করে কি শিশূদের পরম মমতা

|-) :(( নিষ্পাপ শিশুদের কি বাচার অধিকার আছে ! :(( |-)

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা ছোট্ট শিশু কি অপরাধ করেছি যে বিশ্বের সকল দুঃখ,কষ্ট,অশান্তি ও হিংস্রতার স্বীকার হতে হবে আমাদের ? আমরা অনেক বেশী কিছু চাই না । শুধু বুকভরা মায়ের আদর স্নেহ ও নিরাপত্তা চাই । আর যদি মারবেই তাহলে পৃথিবীর আলোর মুখ দেখা দেওয়ার পূর্বেইে কেন মেরে ফেললে না । জন্মানোর সুযোগ দিলে কেনো ? কতো অসহায় আমরা । হে ! পৃথিবীর মানুষ তোমরা আমাদের কান্না দেখতে পান না ? আমাদের মুল্য কি তোমাদের পোষা পশু পাখির চাইতে ও কম ? তোমরা পরিবেশবাদীরা একটি বনের পশু পাখির জন্য কতো কি করো ! অথচ আমাদের জন্য তোমাদের কি কোন দয়া মায়া নেই ? যদি আমার বাবা- মা অন্যায় করে ও তাহলে তার শাস্তি কেন আমরা পাবো ? আমরা তো কোন পাপ করি নাই । তোমাদের জটিল, কুটিল ও ঘৃনীত রাজনীতির মার প্যাচে আমাদের কেন জড়াচ্ছো ? আমাদের একটু বাঁচতে দাও ! প্রয়োজনে তোমাদের পোষা প্রিয় কুকুর মনে করো আমাদের । আমরাও ঠিক কুকুরের মতো বিশ্বস্ত ও প্রভু ভক্ত হবো । কখনো বিশ্বাস ঘাতকতা করবো না তোমাদের সাথে । তোমাদের সম্পদ ও ক্ষমতার প্রতি আমাদের বিন্দু মাত্র লোভ নেই । কোন প্রতিবাদ ও সংগ্রাম করবো না । সত্য কথা ও বলবো না যে সত্য তোমাদের ক্ষতি করে । কোন প্রকার খবর প্রচার করবো না যেটা তোমাদের ক্ষতি করে । শুধু একটু জীবন ভিক্ষা দাও ! আমরা অনেক দুর্বল । কে আছে আমাদের সাহায্যের ? এ ব্যস্ত দুনিয়াতে কারো অতো সময় বা ধৈর্য্য আছে কি ? পৃথিবীর রঙ্গিন ঝলমলে চাকচিক্য মনভোলানো চোখ ধাঁধানো কৃত্রিম স্বর্গীয় সুখ শান্তি বিলাসিতার লোভ ছেড়ে আমাদের কথা কে ভাববে ? আমাদের খেলনা নিয়ে খেলা,পুতুল বিয়ে, মিছেমিছি রান্না,কার্টুন দেখা,স্কুলে যাওয়া,হৈচৈ করার কথা ছিলো আনন্দে ! মায়ের কোলে ঘুমাচ্ছিলাম, খেলা করছিলাম, স্কুলে ছিলাম,মার্কেটে ছিলাম বা কোন বিয়ের অনুষ্ঠান চলছিলো জানা নাই বুঝা নেই ক্ষেপনাস্ত্র হামলা হলো । রক্ত,লাশ,অসহ্য যন্ত্রনা,পঙ্গুত্ব,পথেঘাটে ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া যেন স্বাভাবিকে একটা বিষয় হয়ে গেছে আমাদের জন্য। অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কে ও পরিকল্পিতভাবে আমাদের হত্যা করা হচ্ছে । বিভৎস্য,গলিত,পঁচা ,খন্ডিত ,ছিন্ন ভিন্ন লাশ যেখানে সেখানে পড়ে আছে --------আমরা তো আর ইউরোপ,আমেরিকা বা অস্ট্রেলিয়ার উচ্চ রক্ত শরীরে ধারণ করি নাই আমাদের রক্ত বড় কম দামী ফিলিস্তিনী,সিরিয়া,ইরাক,আফগানিস্তানী,লিবিয়া,কাশ্মিরী,বসনিয়া,কসোভো,বার্মা,কঙ্গো,এঙ্গোলা,নাইজেরিয়া,সেন্ট্রালআফ্রিকা, সোমালিয়া,জিনজিয়াং,চেচনিয়া ইত্যাদী অঞ্চলের সব চাইতে নিগৃহীত নির্যাতিত শিশুদের কচি তরতাজা রক্ত ! আমাদের মতো হতোভাগ্য অভাগা দুনিয়াতে দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না । পাইকারী ভাবে বেছে বেছে গনহারে হত্যা করাহচ্ছে শুদ্ধি অভিযানের মতো । মানুষ কিভাবে বিশ্বের শ্রেষ্ঠ জীব হলো ? ধর্মীয় বিদ্বেস,বর্ণর্বৈষম্য, সাম্রাজ্যবাদী স্বার্থ ও ক্ষমতার দ্বন্দে আজ আমাদের এ করুন অবস্থা ! আজ আমরা যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,ফ্রান্স,জার্মান,জাপান,চীন বা রাশিয়ার শিশু হতাম তাহলে এভাবে এতো করুন ও মর্মান্তিক ভাবে মরতে হতো না আমাদের ! ধনী মুসলিমরা বিশেষ করে আরবরা মদের নেশা ও মহিলা নিয়ে স্ফুর্তির কারণে দুনিয়াটিকে স্বর্গ মনে করেছে । তাদের মগজে শিশুদের চাইতে ঐ সব বিলাসিতার বস্তুর কথা বেশী মনে খাকে । ধর্মের কথা শুধু নিজেদের স্বার্থের সময় ব্যবহার করা হয় । প্রকৃত ধর্ম চর্চার চাইতে ধান্দাবাজী ও ষড়যন্ত্রই বেশী চলছে । বিশ্বের কোন মিডিয়া আমাদের খবর প্রচার করে ?-------দ্য গার্ডিয়ান, দ্যি ওয়াল স্ট্রিট জার্নাল,দ্য নিউইয়র্ক টাইমস,দ্য ওয়াশিংটন পোস্ট,চায়না ডেইলি,টাইমস অব ইন্ডিয়া,দ্য সিডনি মর্নিংহেরাল্ড,আশাই শিমবুন,ডন,জামান,বিবিসি,সিএনএন,আল জাজিরা,আল আহরাম,ফক্স,এএফপি,এপি,রয়টার্স,সিনহুয়া,ফোবর্স,ফিনানসিয়াল এক্সপ্রেস,দ্য ইকোনোমিস্ট,টুডে,এল মান্ডো,লা মান্ডে,লা রিপাবলিকা,বিল্ড,স্পাইজেল,ও গ্লোবো,মস্কো টাইমস,আরব নিউজ ? সেভ দ্য চিলড্রেন,সকল মানবাধিকার সংস্থা,জাতিসংঘ,এনজিও,ওআইসি,পরাশক্তি,দাতা গোষ্ঠীসহ প্রাই সকলেই ব্যবসা করছে । আর লোক দেখানো ও প্রচারের জন্য যা করছে তা সবই মায়া কান্না, ধোকা,ফাঁকা,ধান্দাবাজী ও ষড়যন্ত্র । বিশ্বের সরল সোজা ও দুর্বল মানুষ গুলি এ জন্য নিরব নিভৃতে কাঁদতে থাকে । তাহলে আমাদের আসলে এ ভাবে করুনভাবে মরতে হবে । অন্তত লাশটা যেন “ মা ” পায় সে ব্যবস্থা টুকু এ হতভাগ্য শিশুদের জন্য করবেন । স্থান,কাল,পাত্রভেদে যার যতো টুকু সামার্থ আছে সে অনুযায়ী চেষ্টা করবেন ! আর কি চাইবো এ বিশ্বের অসহায় শান্তি প্রিয় মানুষদের কাছে....... ? আমাদের মারলে যদি বিশ্বে শান্তি ও নিরাপত্তা আসে তাহলে মরাই শ্রেয় । মরতে তো একদিন হতোই না হয় আয়নালের মতো বিশ্ব কে কাঁদিয়ে মরবো । অমানুষ সাম্রাজ্যবাদী উন্নত রক্তের অধিকারীদের শুধু বাচার অধিকার আছে । বাচার অধিকার আমাদের মতো শিশুদের নেই --------------“ মা তুমি ভালো থেকো আর কখনো ও ভুলেও কাঁদবে না ” .
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×