এই নিচের ব্লগপোস্টটি একটি রেকর্ড সৃষ্টিকারী ব্লগপোস্ট বলে আমার বিশ্বাস।
অপি আক্তারের ব্লগপোস্ট
একবার ঘুরে আসুন দেখি। দেখলেন তো?
হা হা হা হা হা !
এই পোস্ট ত একটা মিনি ব্লগ প্ল্যাটফর্ম দেখি। এখানে সবাই কমেন্ট করে কারন এটাতে কমেন্ট সবচেয়ে বেশি।
আর এটাতে সবাই কমেন্ট করে দেখেই এটার কমেন্ট সবচেয়ে বেশি।
অদ্ভূত প্যারাডক্স!!
আরো মজার ব্যাপার হচ্ছে এটি উক্ত ব্লগারের একমাত্র ব্লগপোস্ট যা এখন পর্যন্ত ১২২৮ টা মন্তব্য পেয়েছে। একেবারে ইন্ট্রোডাকশান দেবার ঢং-এ লেখা এই পোস্টটি দেখা হয়েছে ১৭৫৫৮ বার।
কমেন্ট কারীরা সবাই নিজের ব্লগ না লিখে এখানে কমেন্ট করছে যাতে করে অন্যের নজর কাড়তে পারে। মানুষের মনোভাব যতটা বোঝা যাচ্ছে এই কমেন্ট করা চলতেই থাকবে।
অসংখ্য ধন্যবাদ ইখতামিন ভাইকে তার ব্লগে এটা উল্লেখ করার জন্য।
ঐ পোস্টটাতে ঘুরে এসে একটা দু'টো কমেন্ট করে আসার অনুরোধ রইলো। রেকর্ড গড়া চলতেই থাকুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


