কি হে ভায়া, হরতাল কী রকম লাগছে?
আজকাল দিনকাল - কী রকম যাচ্ছে?
রাস্তায় আজকে কি গাড়ি-টাড়ি পুড়ছে?
হতভাগা পথিকেরা আজকেও মরছে?
দিন যত যায় তত যায় ঝুলে ইস্যুটা।
বল দেখি হল নাকি – উন্নতি কিছুটা?
শুনলাম কবে নাকি সংলাপ বসবে,
লাঠি সোটা ছেড়ে নাকি -হিসেবটা কষবে?
আসি আসি করে তবু শান্তিটা আসে না,
নির্দল সব-দল, কোন দলই হাসে না।
বল দেখি ভায়া তুমি গুনে আজি দিন-ক্ষন,
চোখ বুজে কত স’বে বেয়াকুফ জনগন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


